৯ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ নারী-পুরুষ নির্বিশেষে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, যাতে কোন শিশু ও নারী নির্যাতনের শিকার না হয়। তিনি বলেন, ‘কেবল আমাদের দেশে নয়, আমরা উন্নয়নশীল দেশগুলোতেও দেখেছি যে, শিশু ও নারীদের ওপর নির্যাতন মানসিক রোগের মতো ছড়িয়ে পড়ছে। তাই নারী-পুরুষ প্রত্যেককেই সচেতন থাকতে হবে, যাতে কোন শিশু ও নারী নির্যাতিত না হয়।’ তিনি আরো বলেন, ‘বিশেষ মনোযোগ দিতে হবে যাতে শিশু ও নারীরা সুরক্ষিত থাকে।’ প্রধানমন্ত্রী ‘বেগম রোকেয়া দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন। তিনি আজ সকালে রাজধানীতে ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের তিনটি বিভাগের মধ্যে সমন্বয়ের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
৭ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তি, ন্যায়বিচার ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠুভাবে রাষ্ট্র পরিচালনার জন্য রাষ্ট্রের তিনটি বিভাগ- নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে অবশ্যই যথাযথ সমন্বয় ও সুসম্পর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘আমি সব সময়ে বিশ্বাস করি রাষ্ট্রের তিনটি বিভাগ নির্বাহী, আইন ও বিচার বিভাগ একটি রাষ্ট্রের জন্য অনিবার্য। এই বিভাগগুলো তাদের নিজেদের আইন অনুযায়ী পরিচালিত হবে। ন্যায়বিচার, শান্তি এবং সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এই বিভাগগুলোর মধ্যে যথাযথ সমন্বয় জরুরি। শেখ হাসিনা আজ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সুপ্রীম কোর্ট আয়োজিত ‘শান্তি ও উন্নয়নের…
Read Moreআওয়ামী লীগের কাউন্সিলে যুগোপযোগী নেতৃত্ব আনা হবে: শিক্ষামন্ত্রী
সাভার,৭ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):যোগ্যতার সাথে অতীতের মতই আগামী আওয়ামী লীগের কাউন্সিলে নেতৃত্ব আনা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। শনিবার দুপুরে সাভারের ডগরমোড়া এলাকায় পক্ষাঘাতগ্রস্তদের পূনর্বাসন কেন্দ্র সিআরপির ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল স্বাধীনতা,ভাষার অধিকার গণতন্ত্রের অধিকারের জন্য নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ সময়মত আওয়ামী লীগ কাউন্সিল হচ্ছে আগামী ২০ ডিসেম্বর। এবার কাউন্সিলে আমরা নবীন প্রবিণকে…
Read Moreঢাকা-আরিচা মহাসড়কের অবৈধ ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ
সাভার,৭ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে সড়ক ও জনপথ অধিদফতরের জমি দখল করে অবৈধভাবে নির্মাণ করা প্রায় ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও যুগ্মসচিব মাহবুবর রহমান ফারুকীর নেতৃত্বে এ অবৈধ উচ্ছেদ অভিযান চালানো হয়।নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুবর রহমান ফারুকী জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে নবীনগর পর্যন্ত সড়কের উভয় পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে।তিনি বলেন, উচ্ছেদ অভিযানের প্রথম দিনে আমিনবাজার থেকে সাভার বাজার বাসষ্ট্যান্ড পর্যন্ত অভিযান চালিয়ে প্রাায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ…
Read Moreবিএসএমএমইউর চিকিৎসকদের ঘাড়ে কয়টা মাথা: ফখরুল
০৬ ডিসেম্বর, ২০১৯(বিবিনিউজ):বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএসএমএমইউর চিকিৎসকদের ঘাড়ে কয়টা মাথা আছে যে তাঁরা বললেন কারাবন্দী খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুব খারাপ। আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের অবৈধ সাজা বাতিল এবং স্বৈরাচার পতন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী বললেন, তিনি (খালেদা) ভালো আছেন। রাষ্ট্রের প্রধান নির্বাহী কর্মকর্তা যখন বলেন, সব ঠিক আছে। তখন বিএসএমএমইউর চিকিৎসকদের ঘাড়ে কয়টা মাথা যে তাঁরা বলবেন, তিনি খুব…
Read Moreসিল্ক রোড বিজনেস সামিটে যোগ দিতে এফবিসিসিআই সভাপতি চীন গেছেন
৬ ডিসেম্বর, ২০১৯ ( বিবিনিউজ) : এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সিল্ক রোড বিজনেস সামিট ২০১৯-এ যোগ দিতে আজ শুক্রবার চীন গেছেন। এফবিসিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়,বিজনেস সামিটের প্রথম দিনে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম সিল্ক রোড চেম্বার অব ইন্টারন্যাশনাল কমার্স (এসআরসিআইসি)-এর আয়োজিত এক্সিকিউটিভ বোর্ড অব জেনারেল এ্যাসেমব্লি সভায় অংশ নেবেন। ফোরামের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার এফবিসিসিআই সভাপতি প্রজেক্টস এন্ড দ্যা সাসটেইনেব্যল ডেভেলপমেন্ট অব বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ বিষয়ক প্যারালাল ফোরামে অংশ নেবেন। সেখানে তিনি বেল্ট এবং রোড সহযোগিতার মাধ্যমে বেসরকারী খাতকে সম্প্রসারিত করা…
Read Moreআওয়ামী লীগের সভাপতি পদে পরিবর্তন আসবে না:সেতুমন্ত্রী
৬ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দলের সভাপতি পদে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদরে। আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত দপ্তর উপ-কমিটির বৈঠকে তিনি এ কথা জানান। আগামী জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোন পরিবর্তন আসছে কি না জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “একটা পদে কোন পরিবর্তন আসবে না। সেটা হচ্ছে আমাদের পার্টির সভাপতি। আমাদের সভাপতি শেখ হাসিনা। তিনি ছাড়া আমরা কেউই অপরিহার্য…
Read Moreবাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল : ত্রাণ প্রতিমন্ত্রী
সাভার,৬ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার দুপুরের সাভারের নামাবাজার কাটপট্টি এলাকায় সাভার ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার চার তলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন শেষে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশে জলবায়ুর ফলে যে দুর্যোগ সৃষ্টি হয়েছে সেটা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের প্রশাংশা করেছে বিশ্ব নেতারা। শেখ হাসিনা বাংলাদেশের দক্ষ ও বলিষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারনে দুর্যোগ মোকাবেলায় রোল মডেল হয়েছে উল্লেখ্য…
Read Moreজাবির উপাচার্যের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল আন্দোলনকারীরা
৫ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা গত ৫ নভেম্বরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার নিন্দা ও এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান। এসময় দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারউল্লাহ ভূঁইয়া বলেন, গত ৫ নভেম্বর উপাচার্যের মদদে ছাত্রলীগ আমাদের যৌক্তিক আন্দোলনে নির্মম হামলা চালিয়েছিল। এই উপাচার্যের দুর্নীতির খতিয়ান দীর্ঘ হচ্ছে। বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে ‘জিরো টলারেন্স’…
Read Moreপ্রাতিষ্ঠানিক প্রসব কেন্দ্রে সন্তান জন্মদানের আহবান মালেকের
৫ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এমপি শিশু ও মাতৃমৃতুর হার কমিয়ে আনতে প্রাতিষ্ঠানিক সন্তান প্রসব কেন্দ্রে সন্তান জন্মদানের জন্য সন্তান সম্ভাবা মায়েদের প্রতি আহবান জানিয়েছেন। তিনি আজ রাজধানীর কারওয়ানবাজারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা অধিদফতরের উদ্যোগে ‘পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ’ পালন উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহবান জানান। ‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’ প্রতিপাদ্য সামনে রেখে আগামী ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ হিসেবে পালিত হবে। জাহিদ মালেক বলেন, বাংলাদেশ…
Read More