ডা.ইউনুস আলী সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

২৭ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধা থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য ডা.ইউনুস আলী সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। গাইবান্ধা ৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ডা.ইউনুস আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পৃথক শোকবার্তায় গাইবান্ধার এমপির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত…

Read More

আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ২৬ ডিসেম্বর : সেতুমন্ত্রী

২৫ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল ২৬ ডিসেম্বর ঘোষণা করা হবে। গত রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নতুন সভাপতিমন্ডলীর প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রী পদে থাকা নেতারা দলের কেন্দ্রীয় কমিটিতে থাকবেন কিনা- সে বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেয়া হবে।’ এ সময় দলের সভাপতিমন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Read More

সিটি নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে কর্মকর্তাদের প্রতি নির্দেশ:নূরুল হুদা

২৫ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : ঢাকার দুই সিটি নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই দুই সিটির নির্বাচন ইসির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এতে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করবেন। নির্বাচন প্রতিযোগিতা ও প্রতিদ্বন্ধিতাপূর্ণ হবে। দল দেখে প্রার্থীদের প্রতি আচরণ করা যাবে না। কার কি রাজনৈতিক পরিচয় তা না দেখে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। ভয়-ভীতির তোয়াক্কা না করে দায়িত্ব পালনে সাহসী ও কঠোর হতে হবে।” আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন…

Read More

প্রধানমন্ত্রী সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সজাগ :ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার,২৫ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সকল ধর্মের মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য সজাগ থাকেন বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।বুধবার দুপুরে সাভারের ধরেন্ডা গীর্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসবে যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্পত্তির দেশ এই দেশের সকল মানুষ এখন নিরাপত্তা পাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছেন।অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,৮ নং…

Read More

আগামী ২৬ ডিসেম্বর সূর্য গ্রহণ

২৪ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : আগামী ২৬ ডিসেম্বর বৃহষ্পতিবার বলয়গ্রাস সূর্য গ্রহণ হবে। সূর্য গ্রহণটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় শুরু হয়ে দুপুর ২টা ৫ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে আংশিক সূর্য গ্রহণ দেখা যাবে।

Read More

ঢাকার পথে ড্রিমলাইনার ‘অচিন পাখি’

২৪ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ২টি নতুন ড্রিমলাইনারের দ্বিতীয়টি ‘অচিন পাখি’ ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ড্রিমলাইনার ‘অচিন পাখি’ যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবস্থিত বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে সোমবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় এভারেট এয়ার ফিল্ড ত্যাগ করে। আশা করা যাচ্ছে ড্রিমলাইনার ‘অচিন পাখি’ তার ১৫ ঘন্টা ৩০ মিনিটের উড়াল শেষে আজ সন্ধ্যা ৭টা নাগাদ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘অচিন পাখি’ উড়োজাহাজটিকে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। অত্যাধুনিক এই উড়োজাহাজটিতে বিজনেস ক্লাসের…

Read More

দেশের মর্যাদা বৃদ্ধিতে কাজ করার জন্য নৌবাহিনীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

২২ ডিসেম্বর, ২০১৯ (বিবিনউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীর কর্মকর্তাদের দেশের সুনাম ও মর্যাদা বৃদ্ধির জন্য সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে ত্যাগের মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে আপনারা যারা কঠোর প্রশিক্ষণের পর কাজে যোগ দেবেন তাঁদের সব সময় মনে রাখতে হবে যে, আত্মত্যাগের মন্ত্রে উজ্জীবিত হয়ে সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করে আপনারা দেশের মান-সম্মান আরো উজ্জ্বল করবেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে এখানকার পতেঙ্গায় বাংলাদেশ নৌবাহিনী একাডেমীতে ‘মিডশিপম্যান-২০১৭ আলফা’ এবং ‘ডাইরেক্ট এন্ট্রি অফিসার-২০১৯ ব্রাভো’ ব্যাচের শিক্ষা সমাপনী উপলক্ষে বিদায়ী ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ, ২০১৯ অনুষ্ঠানে…

Read More

আন্দোলনে ব্যার্থ হয়ে বিএনপি সরকার পতনের হুশিয়ারি দেন

২২ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):আন্দোলনে ব্যার্থ হয়ে বিএনপি নেতারা কর্মীদের চাঙ্গা করতে মাঝে মাঝে সরকার পতনের হুশিয়ারি দেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।রোববার দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এ যুবকদের ক্ষমতায়ন শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের কর্মশালায় যোগ দিয়ে তিনি একথা বলেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এসময় আরও বলেন বিএনপি দল এখন ভেঙ্গে চুরমার হয়ে গেছে তাদের পায়ের তলায় মাটি নেই কর্মী শুণ্য হয়ে গেছে উল্লেখ্য করে তিনি আরও বলেন আওয়ামী লীগ সরকার অত্যন্ত ভালো ভাবে চলছে আওয়ামী লীগকে পরাজিত করার মত কোন…

Read More

আ.লীগের সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০ ডিসেম্বর, ২০১৯(বিবিনিউজ): আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন তিনি। বেলা তিনটায় তিনি সম্মেলনস্থলে পৌঁছান। আওয়ামী লীগের নেতা কর্মীদের উপস্থিতিতে সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ।সম্মেলনের প্রথম দিনে আজ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিবেদন পেশ করবেন। এরপর প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। আজকের আনুষ্ঠানিকতা শেষ হলে কাল শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে নতুন কমিটি নির্বাচন করবেন দলের কাউন্সিলরেরা। সম্মেলনের সঞ্চালনা করছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।…

Read More

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন শুরু আজ

২০ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশ আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আজ শুরু হচ্ছে। শুক্রবার বিকেল ৩ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনকে ঘিরে সারাদেশেই দলটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ২০ ডিসেম্বর বিকেল ৩টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধনের পর ২৫ মিনিটের একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হবে। সেখানে তুলে ধরা হবে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং সরকারের উন্নয়ন ও সাফল্য। এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে…

Read More