জাবিতে‌ দশম বারের মতো অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা

সাভার,২০ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই শ্লোগানকে সামনে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দশম বারের মতো অনুষ্ঠিত হলো প্রজাপতি মেলা। শুক্রবার সকালে প্রাণিবিদ্যা বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন করেন মেলার আহবায়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন। প্রতি বছরের ন্যায় এবারের মেলায় ছিলো বর্ণাঢ্য র‌্যালি, শিশু-কিশোরদের জন্য প্রজাপতি বিষয়ক ছবি আঁকা ও কুইজ প্রতিযোগিতা, প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী, জীবন্ত প্রজাপতি প্রদর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতাসহ নানা আয়োজন। এবার প্রজাপতি বিষয়ক গবেষণায় বিশেষ অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এম এ…

Read More

বিদেশে বাংলাদেশী শ্রমিকদের প্রতারণা ঠেকাতে ব্যবস্থা গ্রহণের আহ্বান

১৯ ডিসেম্বর ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দালাল চক্রের অসততা সম্পর্কে পূণরায় বিদেশ গমন ইচ্ছুদের সতর্ক করে দিয়ে যেসব দেশে প্রবাসী শ্রমিকরা প্রতারণার শিকার হন সেসব দেশকে এর প্রতিকারে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি অনুরোধ করবো যেসব দেশে প্রবাসী বাংলাদেশী শ্রমিকরা প্রতারণার শিকার হচ্ছেন, সেসব এই প্রতারকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি…

Read More

আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আগামীকাল শুরু

১৯ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশ আওয়ামী লীগের দু’দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলন আগামীকাল শুরু হচ্ছে। শুক্রবার বিকেল ৩ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের অনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনকে ঘিরে সারাদেশেই দলটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। ২০ ডিসেম্বর বিকেল ৩টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধনের পর ২৫ মিনিটের একটি উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হবে। সেখানে তুলে ধরা হবে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য এবং সরকারের উন্নয়ন ও সাফল্য। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে প্রায়…

Read More

পদ্মা সেতুর ২৮৫০ মিটার দৃশ্যমান হলো

১৮ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ১৯তম স্প্যানটি বসানোর মাধ্যমে সেতুর ২৮৫০ মিটার দৃশ্যমান হয়েছে। বুধবার সেতুর জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটিতে ৪-সি নম্বর স্প্যানটি সফলভাবে বসানো হয়েছে। এর আগে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ার কন্সস্ট্রাকশন ইয়ার্ড-১ থেকে ৪-সি নম্বর স্প্যান নম্বর স্প্যান নিয়ে ভাসমান জাহাজ ‘তিয়ান-ই’ স্প্যানটি পাজা করে রওয়ানা দেয়। বেলা ১১টার কিছু সময় আগে জাজিরা প্রান্তে ২১ ও ২২ নম্বর খুঁটির কাছে পৌছে। এরপর সব কাজ শেষে দুপুর দেড়টায় স্থায়ীভাবে স্প্যানটি বসানোর সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যরে তিন হাজার ১৪০…

Read More

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ সন্ধ্যা ৬ টায়

১৮ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ) : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এক সভা আজ সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। দলের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ মঙ্গলবার গণমাধ্যমকে এ কথা জানিয়ে বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

Read More

বিশ্বমানের বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বিজিবি ভিশন-২০৪১ গ্রহণ করেছে : প্রধানমন্ত্রী

১৮ ডিসেম্বর ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিজিবিকে বিশ্বমানের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভিশন ২০৪১’পরিকল্পনা গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সরকার এ বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্য বিজিবি পুনর্গঠনের আওতায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে এবং বর্ডার গার্ড বাংলাদেশকে একটি বিশ্বমানের আধুনিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ ভিশন ২০৪১ পরিকল্পনা গ্রহণ করেছে।’ প্রধানমন্ত্রী এ সময় বিজিবি’র সুনাম অক্ষুন্ন রাখার জন্য এই বাহিনীর সদস্যদের দেশপ্রেম এবং দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং চেইন অব কমান্ড মেনে চলার আহবান…

Read More

পর্যায়ক্রমে রাজধানীর সব এলাকাকেই দূষণমুক্ত করা হবে : পরিবেশ মন্ত্রী

১৭ ডিসেম্বর, ২০১৯ (বিবিনিউজ): পর্যায়ক্রমে রাজধানীর সব এলাকাকেই হর্ণমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। মঙ্গলবার সচিবালয়ের সামনে সচিবালয়ের চারপাশের রাস্তাকে ‘হর্ণমুক্ত এলাকা’ ঘোষণার লক্ষ্যে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, সচিবালয়ের চারপাশ হর্ণ মুক্ত রাখতে এই ধরনের কার্যক্রম শুধু সরকারি আদেশ-নির্দেশের মাধ্যমে বস্তবায়ন কষ্টসাধ্য। সবার সহযোগিতায় এ কার্যক্রম সফল হতে পারে। তিনি বলেন, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় চলাচলকালে যানবাহনে হর্ণ বাজানো দন্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য প্রথমবার অনধিক ১ (এক)…

Read More

বেশি ভুল বের হলে রাজাকারের তালিকা প্রত্যাহার করা হবে: মোজাম্মেল হক

                                                                                                                                           ১৭ ডিসেম্বর,২০১৯(বিবিনিউজ):রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেছেন, ভুল-ভ্রান্তি বেশি বের হলে তালিকা প্রত্যাহার করে নেওয়া হবে। আজ মঙ্গলবার রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, একাত্তরে প্রস্তুত করা তালিকাটিতে পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের নাম সংযোজন করে থাকতে পারে। মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তালিকা পেয়েছি, হুবহু তা প্রকাশ করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সে সময়ের সরকারি রেকর্ড দিয়েছে, নতুন তালিকা করেনি মোজাম্মেল হক বলেন, ‘১৯৭১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতকৃত রাজাকারদের তালিকা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়…

Read More

বিজয় দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সাভার,১৬ ডিসেম্বর ২০১৯ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় দিবস উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আজ ভোরে সাভার জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। জাতীয় স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সেনা, নৌ এবং বিমানবাহিনীর চৌকষ সদস্যদের নিয়ে গঠিত একটি সুসজ্জিত দল এ সময় সালাম জানায় এবং বিউগেলে করুণ সুর বেজে ওঠে। মন্ত্রিপরিষদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনী প্রধান, কূটনিতিক এবং উচ্চপদস্থ সামরিক…

Read More

সুপ্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়তে চাই

১৫ ডিসেম্বর ,২০১৯(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বলেছেন, তার সরকার পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য একটি পেশাদার ও সুপ্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায়। তিনি বলেন, ‘দেশের জন্য কখন, কী প্রয়োজন সে সম্পর্কে আমরা ভালোভাবে জানি এবং আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। এজন্য আমরা একটি পেশাদার ও সুপ্রশিক্ষিত সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই।’ মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ও সশস্ত্র বাহিনী যুদ্ধ কোর্স (এএফডব্লিউসি) ২০১৯ এর স্নাতক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি আরও বলেন, জাতির পিতার গৃহীত প্রতিরক্ষা নীতিমালার আলোকে সরকার ‘সশস্ত্র বাহিনী গোল ২০৩০’ প্রণয়ন করে…

Read More