জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সাভার,১১ জানুয়ারি,২০২০(বিবিনিউজ):সাভারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাভার পৌরসভা প্রাঙ্গনে শিশুদের ভিটামিন এ প্লাস খাওয়ানোর মাধ্যমে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি। এদিকে আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন স্থানীয় জন প্রতিনিধিরা।

Read More

সাভারে পালিত হলো ব্যতিক্রমধর্মী কবুতর টুর্নামেন্ট

সাভার,১১জানুয়ারি,২০২০(বিবিনিউজ):দুপুরে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় মনা সাহা স্মৃতি কবুতর টুর্নামেন্টের ব্যানারে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে প্রায় সাভার ও মিরপুর অঞ্চলের প্রায় এক হাজার কবুতর পালিত মানুষ অংশ নেন। এসময় কবুতর টুর্নামেন্টে কবুতর উড়ানোর দুরুত্ব ছিলো ৬৫ কিলোমিটার থেকে ৩২ কিলোমিটার। বেশ কয়েটি গ্রুপ টুর্নামেট খেলায় অংশ গ্রহন করেন। এসময় মিরপুর শহীদ স্মৃতি বিজন ক্লাবের ইমন ও মনা সাহা স্মৃতি টুর্নামেন্টের সবুজ হোসেন খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন মিরপুর শহীদ স্মৃতি বিজন ক্লাবের ইমনকে লক্ষ টাকা মুল্যের মোটরসাইকেল ও মনা সাহা স্মৃতি…

Read More

বিশ্ব ইজতেমা আজ থেকে শুরু

১০ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে ইবাদত-বন্দেগি, জিকির আর আল্লাহু আকবর ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দান। আজ বাদ ফজর আ’ম বয়ানের মধ্য দিয়ে প্রথম দিনের ইজতেমার কার্যক্রম শুরু হয়। ইজতেমা মাঠে লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে চলছে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। আজ দেশের সর্ববৃহৎ জুমার এখানে অনুষ্ঠিত হয়। বাদ ফজর পাকিস্তানের মাওলানা খোরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আজ প্রথম দিন। হিমেল হাওয়া আর কনকনে শীত উপেক্ষা করে লাখো মুসল্লি বয়ানে সময় কাটাচ্ছেন।…

Read More

মোজাম্মেল হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক প্রকাশ

১০ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য বাগেরহাট ও জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, একজন পার্লামেন্টারিয়ান হিসেবে ডা. মোজাম্মেল গণতন্ত্র ও এলাকার উন্নয়নে ব্যাপক অবদান রেখেছেন। রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ডা. মোজাম্মেল হোসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যান।

Read More

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১০ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী জাতির পিতার প্রতিকৃতির বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের কেন্দ্রিয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতির বেদীতে আরেকটি পুষ্পার্ঘ্য অর্পণ করেন। ১০…

Read More

মজনু একজন ‘সিরিয়াল রেপিস্ট’

০৮ জানুয়ারি,২০২০(বিবিনিউজ):সাজিদ হোসেনমজনু। বয়স আনুমানিক ৩০ বছর। হালকা-পাতলা গড়ন। ক্ষীণকায় এই লোকই হিংস্র হয়ে উঠেছিলেন। তাঁর হিংস্রতার শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। কুর্মিটোলায় ব্যস্ত সড়কের পাশে ঝোপে তাঁকে ধর্ষণ করেন মজনু। দীর্ঘ তিন ঘণ্টা আটকে রাখেন মেয়েটিকে। ধর্ষণের ঘটনায় মজনুকে আজ বুধবার ভোরে শেওড়া রেলক্রসিং এলাকা থেকে আটক করে র‍্যাব। কিন্তু ধর্ষণের ঘটনা ঘটিয়ে এই দুদিন কোথায় ছিলেন মজনু? র‍্যাব জানায়, ঘটনার পর মজনু ঘটনাস্থল থেকে চলে যান রাস্তার ওপারে শেওড়ার রেলস্টেশন এলাকায়। সেখানে অরুণা নামের এক নারীর কাছে মজনু কেড়ে নেওয়া মোবাইল ফোন সেটটি চার শ টাকায় বিক্রি…

Read More

মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২০ শুরু

৮ জানুয়ারি, ২০২০(বিবিনিউজ) : বাংলাদেশ গলফ ফেডারেশন এর সার্বিক তত্ত্বাবধান ও কুর্মিটোলা গলফ ক্লাব এর আয়োজনে “মুজিববর্ষ কাপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশীপ ২০২০” মঙ্গলবার ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে শুরু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের উদ্ধোধন করেন। আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোঃ এনায়েত উল্লাহ, সেক্রেটারী জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল মোঃ তাজুল ইসলাম ঠাকুর, টুর্ণামেন্ট ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), জয়েন্ট সেক্রেটারী ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম…

Read More

একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন আগামীকাল

৮ জানুয়ারি ২০২০ (বিবিনিউজ) : একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ ও ২০২০ সালের প্রথম অধিবেশন আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২৪ ডিসেম্বর এ অধিবেশন আহবান করেন। বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি অধিবেশন শুরুর দিন কাল সংসদে ভাষণ দিবেন। ইতোমধ্যে মন্ত্রিসভায় রাষ্ট্রপতির ভাষণ অনুমোদিত হয়েছে। এ ভাষণে সরকারের বিগত দিনের বিভিন্ন খাতে অর্জিত সাফল্যসহ উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হবে। এছাড়া ভাষণে রাষ্ট্রপতি ২০২১ সালে মধ্যম আয় ও ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ারও দিক নির্দেশনা দিবেন। রাষ্ট্রপতির…

Read More

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

৬ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ): জেলার সদর উপজেলার মল্লিকপুরে ঢাকা-খুলনা মহাসড়কে সোমবার যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন- বোয়ালমারী উপজেলার ছোলনা গ্রামের একই পরিবারের ৪ জন ডা. শরীফুল ইসলাম হাদী (৫০), তার মেয়ে তাবাসসুম (৮) শ্যালিকা তাকিয়া (১২) বোনের মেয়ে তানজিলা (১৮), পুলিশের উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন (৪১) ও মাইক্রোবাস চালক নড়াইলের নাহিদ (৪৫)। অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান জানান, সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি বোয়ালমারী…

Read More

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নানক

৬ জানুয়ারি, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ সোমবার সকালে বুকে ব্যথা অনুভব করায় তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বিপ্লব জানান, সকাল ৯ টার দিকে হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি জানান, প্রথমে ইসিজি করার পর ডাক্তাররা এনজিওগ্রামের পরামর্শ দেন। এনজিওগ্রামের রিপোর্ট অনুযায়ী ডাক্তার বলেছেন হার্টে দুটি ব্লক পড়েছে। তাৎক্ষণিক একটি রিং পড়ানো হয়েছে। তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

Read More