২৩ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় ১৬ জন করোনামুক্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি গেছেন ১০৮ জন। বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ৪ হাজার ১৮৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৪১৪ জন আক্রান্ত হয়েছেন। গতকালের চেয়ে আজ আক্রান্ত বেড়েছে ২৪ জন। গতকাল আক্রান্ত হয়েছিল ৩৯০ জন। এ ছাড়া গত ২৪ ঘন্টায় দেশে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৭। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এসব তথ্য জানান। অধিদপ্তর…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
সাধারণ ছুটির মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত
২২ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস মোকাবিলায় সরকারি-বেসরকারি অফিসে সাধারণ ছুটির মেয়াদ সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে পাঁচ দফায় ছুটি বাড়ল।আজ বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই সিদ্ধান্তের কথা জানান। করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। এবার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পঞ্চম দফায় ছুটি বাড়ল। এবারের ছুটির সঙ্গে নতুন কিছু নির্দেশনা জারি করছে সরকার।
Read Moreসাভারে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
সাভার,২২ এপ্রিল ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া সাভারে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জি আর এর ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।সকালে সাভারের বলিয়ারপুর এর কোন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুই শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলেদেন বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। এসময় স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী পেয়ে অসহায়রা হাসি মুখে বাড়ি ফিরে যান।
Read More২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৩৯০ জন ,মৃত্যু ১০
২২ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ৩ হাজার ৭৭২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৯০ জন আক্রান্ত হয়েছেন। একই সময় দেশে আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২০ জনে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯২ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার…
Read Moreকরোনাভাইরাসের ঝুঁকি নিয়ে কাজ করছেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা
২১ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ১১ এপ্রিল মারা যান ঝিনাইদহ সদর উপজেলার এক ব্যক্তি। ভয়ে কেউ এগিয়ে এলেন না। এমনকি জানাজা পড়ানোর মতো কেউ এলেন না। একদিকে সন্ধ্যা হয়ে আসছে, আরেক দিকে কালবৈশাখীর পূর্বাভাস। এমন অবস্থায় ঝিনাইদহ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজেই তাঁর সঙ্গে থাকা কয়েকজনকে নিয়ে জানাজার ব্যবস্থা করলেন এবং ইমামতি করলেন। শুধু এ ঘটনাই নয়, করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসক, পুলিশ, সশস্ত্র বাহিনীর পাশাপাশি সারা দেশের মাঠ প্রশাসনের কর্মকর্তারা ঝুঁকি নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। সারা দেশের মানুষের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা, ত্রাণ বিতরণ, হোম কোয়ারেন্টিন নিশ্চিত করাসহ…
Read More২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত ৪৩৪ ,মৃত্যু ৯
২১ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা তিন হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় ৯ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৪৩৪ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু ও আক্রান্ত ব্যক্তি শনাক্তের সংখ্যা কমেছে। গতকাল সোমবার ১০ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ৪৯২ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ১১০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৩ হাজার ৩৮২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮৭ জন। করোনা…
Read Moreসাভারের আশুলিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
সাভার প্রতিনিধি(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় নিরাপত দুরত্ব বজায় রেখে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।আশুলিয়ার দোসাইদ কলেজ মাঠে আশুলিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোশারফ হোসেনের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। প্রায় দুই হাজার লোকের মাঝে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়।
Read Moreদেশে করোনায় মৃতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে, নতুন আক্রান্ত ৪৯২ জন
২০ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনায় মৃতের সংখ্যা ১শ’ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ১০ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৪৯২ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৪৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন আরো ১০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘন্টায় দেশের ১৯টি পরীক্ষাগারে ২…
Read Moreসোহরাওয়ার্দীর পাঁচ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত
১৯ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পাঁচ চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালের পরিচালক উত্তম বড়ুয়া এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। হাসপাতাল সূত্র জানায়, আক্রান্ত পাঁচজনের মধ্যে দুজন মেডিসিন বিভাগ, একজন শিশু বিভাগ, একজন অবেদনবিদ্যা বিভাগ ও একজন বহির্বিভাগের চিকিৎসক।আক্রান্ত পাঁচ চিকিৎসক কোনো রোগীর সংস্পর্শে এসেছিলেন কি না, সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হাসপাতাল সূত্র বলছে, তাদের সন্দেহ, বহির্বিভাগের চিকিৎসক প্রথমে আক্রান্ত হন। পরে অন্যরা সংক্রমিত হন। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এক চিকিৎসক বলেন, কমিউনিটি ট্রান্সমিশন শুরু হলে আসলে কে কীভাবে সংক্রমিত হচ্ছেন, তা নিরূপণ করা কঠিন। তা ছাড়া…
Read More২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৩১২ জন
১৯ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত ২ হাজার ৪৫৬ জন। গত ২৪ ঘন্টায় আরও ৩১২ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘন্টায় দেশে আরও ৭ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯১ জনে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি গেছেন আরো ৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৫ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে নিজ বাসা থেকে যুক্ত হয়ে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। অধিদপ্তর থেকে অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা ও…
Read More