২৯ আগস্ট ২০২০(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা ও শনাক্তের সংখ্যা কমেছে। তবে আগের দিনের চেয়ে শনাক্তের হার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৩১ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৮ দশমিক ২৩ শতাংশ। আগের দিন এটি ছিল ১৬ দশমিক শূন্য ৯ শতাংশ। সব মিলিয়ে দেশে ৩ লাখ ৮ হাজার ৯২৫ জনের করোনা শনাক্ত হলো। শেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৩২ জন। আগের দিনের চেয়ে মৃত্যু কমেছে। সব মিলিয়ে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৪ হাজার ২০৬ জন। আজ শনিবার…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
পবিত্র আশুরার মর্মবানী ধারণ করে বৈষম্যহীন দেশ গড়তে আহ্বান প্রধানমন্ত্রীর
২৯ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।তিনি আজ পবিত্র আশুরা উপলক্ষ্যে দেয়া এক বাণীতে এ আহ্বান জানান।এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “পবিত্র আশুরা একটি তাৎপর্যপূর্ণ দিন। এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও ভাবগাম্ভীর্যপূর্ণ।”তিনি বলেন, হিজরি ৬১ সালের ১০ মহররম মহানবী হযরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসেন (র.) ও তাঁর পরিবারবর্গ কারবালার…
Read Moreসেপ্টেম্বর থেকে আগের নির্ধারিত ভাড়ায় ফিরছে গণপরিবহন : সেতুমন্ত্রী
২৯ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার শর্ত সাপেক্ষে আগামী পহেলা সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।আজ শনিবার সকালে ঢাকা সড়ক জোন,বিআরটিএ ও বিআরটিসি’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হয়ে এ সিদ্ধান্তের কথা জানান।সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘পহেলা সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় ফিরছে গণপরিবহন। তবে এ ক্ষেত্রে আসনের অতিরিক্ত যাত্রী পরিবহন না করা এবং যাত্রী…
Read Moreসাভারের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি সন্তোষজনক :ত্রাণ প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার ,২৮ আগস্ট ২০২০(বিবিনিউজ):বর্তমানে সাভারের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি অত্যান্ত সন্তোষ জনক বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।শুক্রবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে সাভার উপজেলার মাসিক আইন শৃঙ্খলা কমিটির সাধারণ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,দেশে এখন অপরাধ অনেক কমে গিয়েছে সাভারে মাদক ও চাঁদাবাজী নিয়ন্ত্রণে রয়েছে জনগণও শাস্তিতে বসবাস করছে শিল্প মালিকরা যারা সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস ব্যবসা করছে তারাও এখন শান্তিতে বসবাস করছে এবং আগের চেয়ে অনেক ভালো আছে উল্লেখ করে…
Read More২০২০ সালের জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল
২৭ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : করোনা সংক্রমণের কারণে চলতি বছরের অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বাতিল করা হয়েছে।এর আগে একই কারণে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল করা হয়।শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, ২০২০ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। তবে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে কি ধরনের পদ্ধতি অবলম্বন করা হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে।উল্লেখ্য্য, শিক্ষা মন্ত্রণালয় কয়েক দিন আগে এই পরীক্ষা…
Read More৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর
২৭ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ৩১টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধন করেছেন। একইসঙ্গে তিনি নব নির্মিত দুটি বিদ্যুৎ কেন্দ্র, ১১টি গ্রিড সাব স্টেশন ও ৬টি সঞ্চালন লাইনেরও উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী আজ সকালে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ১৮টি জেলার ৩১ টি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন, দুটি বিদ্যুৎ কেন্দ্র, ১১টি গ্রিড সাব স্টেশন ও ৬টি নতুন সঞ্চালন লাইনের উদ্বোধন করেন।শতভাগ বিদ্যুতায়নের আওতায় যে উপজেলাগুলোকে আনা হয়েছে তা হলো: ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর, সরাইল ও আশুগঞ্জ, চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া, কুমিল্লা জেলার বরুড়া ও মুরাদনগর, ফরিদপুর জেলার ভাঙ্গা ও বোয়ালমারি, গাইবান্ধা জেলার…
Read Moreচীনা ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দিয়েছে সরকার
২৭ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : বাংলাদেশ সরকার চীনা কোম্পানি সায়নোভ্যাক প্রস্তুতকৃত ভ্যাকসিন ট্রায়াল বাংলাদেশে প্রয়োগ করার অনুমোদন দিয়েছে।আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভ্যাকসিন ট্রায়াল ও তার অগ্রগতি সংক্রান্ত এক বৈঠক শেষে সংবাদ কর্মীদের ব্রিফিংকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ কথা জানিয়েছেন।জাহিদ মালেক বলেন, ‘করোনা প্রতিরোধে ভ্যাকসিন ট্রায়ালের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভ্যাকসিন ট্রায়ালে ভারতসহ অন্য কোনো দেশ আগ্রহ দেখালে সরকার তার কার্যকারিতা যাচাই করে অনুমোদন দেবার ক্ষেত্রে আন্তরিক থাকবে। এর আগে চায়না কোম্পানী সায়নোভ্যাক দেশে ভ্যাকসিন ট্রায়ালে অংশ নিতে আইসিডিডিআর,বি এর মাধ্যমে যে আবেদন করেছিল…
Read Moreপ্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে দুর্নীতি হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুশিয়ার মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রীর
ষ্টাফ রিপোর্টার,২৭ আগস্ট ২০২০(বিবিনিউজ):প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে কেনা কাটায় যদি কোন দুর্নীতি হয়ে থাকে তাহলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাইল করিম।বৃহস্পতিবার দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটএ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন,ভুল তথ্যের ভিত্তিতে হয়ত প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে দুর্নীতির রির্পোট প্রকাশিত করেছে…
Read Moreআশুরা উপলক্ষে তাজিয়া ও শোক মিছিল নিষিদ্ধ : ডিএমপি ২৬ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) :আগামী ১০ মহররম (৩০ আগস্ট) রোববার পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব ধরণের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরণের তাজিয়া,…
Read Moreছয় দফা জাতির পিতার একান্ত চিন্তাধারার ফসল : প্রধানমন্ত্রী
২৬ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, ঐতিহাসিক ছয় দফা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত চিন্তার ফসল।আজ ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘অনেকেই ছয় দফা দাবি নিয়ে অনেক কথা বলেন। কিন্তু, আমি ব্যক্তিগতভাবে জানি যে এটা (ছয় দফা দাবি) বঙ্গবন্ধুর একান্ত চিন্তার ফসল।’আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আইএমএলআই) বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন বিষয়ক জাতীয় বাস্তবায়ন কমিটি এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী…
Read More