কম দামে দ্রুত যে টিকা পাওয়া যাবে, সেটাই বাংলাদেশে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৮ অক্টোবর ২০২০(বিবিনিউজ):স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসের টিকার জন্য যে ভ্যাকসিনটি কম দামে দ্রুত পাওয়া যাবে, সেটি বাংলাদেশে আনা হবে। তবে ভ্যাকসিনটির সক্ষমতা বাংলাদেশের সঙ্গে কতটা মিল রয়েছে সেটি দেখা হবে।রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্র্যান্ড বল রুমে আজ রোববার বিকেল পৌনে তিনটার দিকে এক সেমিনার শেষে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এই সেমিনারে চিকিৎসকেরা বলেন, করোনাভাইরাস মহামারির শুরু থেকেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সচেষ্ট ছিলেন। করোনা মোকাবিলায় তাঁরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশে করোনার পরিবেশ প্রতিকূলে থাকায় এবং চিকিৎসকদের ঐকান্তিক চেষ্টায় করোনা পরিস্থিতি আপাতত সামাল দেওয়া সম্ভব…

Read More

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত তিনটি ভ্যাকিসন অন্তর্ভুক্ত

১৭ অক্টোবর ২০২০(বিবিনিউজ):বিশ্ব স্বাস্থ্য সংস্থার করোনাভাইরাসের ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় গ্লোব বায়োটেক লিমিটেডের আবিষ্কৃত তিনটি ভ্যাকিসনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আজ শনিবার গ্লোব ফার্মাসিউটিক্যাল গ্রুপ অব কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ ও গ্লোব বায়োটেক লিমিটেডের প্রধান নির্বাহী ড. কাকন নাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, গত ১৫ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্লোব বায়োটেকের আবিষ্কার করা তিনটি ভ্যাকসিনকে করোনাভাইরাসের ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকাতে অন্তর্ভুক্ত করেছে। ভ্যাকসিন তিনটি হলো, D614G Variant mRNA vaccine, DNA plasmid vaccine এবং Adenovirus Type-5 Vector Vaccine।

Read More

সময় এলেই নির্বাচন হবে : ওবায়দুল কাদের

১৭ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের নামে কোনো টালবাহানার প্রয়োজন নেই। প্রয়োজন নেই মধ্যবর্তী কোনো ইস্যু তৈরির। সময় এলেই নির্বাচন হবে, দেশের মানুষ তখন পরবর্তী সরকার কে হবে তা ঠিক করবে।’ওবায়দুল কাদের আজ শনিবার সকালে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একটি মহল দেশে মধ্যবর্তী নির্বাচনের কথা বলছে। আমরা বলতে চাই জনগণ…

Read More

ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ : প্রধানমন্ত্রী

১৫ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণসহ এ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের ঘটনা (ধর্ষণ) রোধ করার ব্যাপক ব্যবস্থা আমাদের নিতে হবে। আর সব থেকে বড় কথা মানুষের মাঝেও জনসচেতনতা সৃষ্টি করা দরকার।’সমসাময়িক কালে সামাজিক এই ব্যাধির প্রকোপ বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ইদানিং ধর্ষণটা ব্যাপকভাবে হচ্ছে এবং প্রচারও হচ্ছে। এটার যত বেশি প্রচার হয় প্রাদুর্ভাবটাও তত বাড়ে।’শেখ হাসিনা আজ বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) ৭০ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির…

Read More

সকলের জন্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যবদ্ধভাবে প্রতিবন্ধীসহ সকল মানুষের জন্য জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন।প্রধানমন্ত্রী আগামীকাল বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২০ উপলক্ষ্যে আজ দেয়া এক বাণীতে এ আহবান জানিয়ে বলেন, ‘আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবন্ধীসহ সকল মানুষের জন্য জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলি।’তিনি বলেন, প্রতি বছরের ন্যায় ১৫ অক্টোবর বাংলাদেশে ‘বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস’ উদ্যাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত। এ উপলক্ষ্যে দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তি, পরিবার, সংস্থা-সংগঠন এবং সংশ্লিষ্ট সবাইকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান। এছাড়াও এবারের…

Read More

দুর্নীতি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর : সেতুমন্ত্রী

১৪ অক্টোবর ২০২০(বিবিনিউজ): আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশে বিচারহীনতার সংস্কৃতি বিএনপির হাত ধরেই চালু হয়েছিলো, তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে সরকার।তিনি বলেন, অনিয়ম দুর্নীতি ও সামাজিক অপরাধের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর ৷ নারীর প্রতি অবমাননা ও ধর্ষণের বিরুদ্ধে বিদ্যমান আইনে মৃত্যুদন্ডের বিধান যুক্ত করে অধ্যাদেশ জারি করার মধ্য দিয়ে সরকারের কঠোর মনোভাবের প্রতিফলন ঘটেছে।কাদের আজ বুধবার সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশাবাদ ব্যক্ত করে বলেন, আইনের বিধান কঠোরভাবে কার্যকর হলে অপরাধীরা ভয় পাবে…

Read More

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে

১৩ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা ও পুলিশ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে অপপ্রচার চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, দেশ-বিদেশ থেকে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পর্কে অসত্য, বানোয়াট, বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রচার করা হচ্ছে।এছাড়া, নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য অসত্য ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হচ্ছে। এতে করে দেশের…

Read More

পাশবিকতা নিয়ন্ত্রণেই সরকার আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সংযুক্ত করেছে:প্রধানমন্ত্রী

১৩ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এসিড সন্ত্রাসের মত ধর্ষণ নামের পাশবিকতা নিয়ন্ত্রণেই তাঁর সরকার আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সংযুক্ত করেছে।প্রধানমন্ত্রী বলেন, ‘ধর্ষণ একটা পাশবিকতা, মানুষ পশু হয়ে যায়। যার ফলে, আমাদের মেয়েরা আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেইজন্য আমরা এই আইনটি সংশোধন করে ধর্ষনের শাস্তি যাবজ্জীবনের সঙ্গে মৃত্যুদণ্ডের বিধান রেখে কেবিনেটে সেই আইন পাশ করেছি।’আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি বলেন, ‘এসিড নিক্ষেপকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। কারণ, সেখানে আমরা আইন সংশোধন করেছিলাম।’‘যেহেতু, পার্লামেন্ট সেশনে নাই, তাই, আমরা এক্ষেত্রে অধ্যাদেশ জারি করে দিচ্ছি।…

Read More

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে অধ্যাদেশ জারি

১৩ অক্টোবর, ২০২০ (বিবিনিউজ) : ধর্ষণের সর্বোচ্চ শাস্তি বাড়িয়ে মৃত্যুদন্ডের বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে।আজ রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে ‘সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, ২০২০’ জারি করা হয়।অধ্যাদেশে বলা হয়েছে, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর অধিকতর সংশোধন সমীচীন ও প্রয়োজনীয় ; এবং যেহেতু সংসদ অধিবেশন চলমান নেই এবং রাষ্ট্রপতির নিকট ইহা সন্তোষজনকভাবে প্রতীয়মান হইয়াছে যে, আশু ব্যবস্থা গ্রহণের জন্য পরিস্থিতি বিদ্যমান রহিয়াছে।সংবিধানের অনুচ্ছেদ ৯৩(১) এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি…

Read More

সরকারী কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে: শেখ ইউসুফ

ষ্টাফ রিপোর্টার, ১৩ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সরকারী কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোন অবহেলা করা যাবেনা বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন। সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) ৭১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এসময় আরও বলেন,মানবসেবা জনগণের দোড় গোড়ায় পৌছে দিতে সরকার কাজ করছে। মহামারী করোনা ভাইরাসের ঝুকি নিয়েই সরকারী কর্মকর্তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলেন তিনি। ৭১ তম বুনিয়াদি এ প্রশিক্ষণ কোর্সে তিন’শ সাত জন বিসিএস ক্যাডার অংশ গ্রহন করেন।

Read More