ষ্টাফ রিপোর্টার, ১৫ জানুয়ারি ২০২০(বিবিনিউজ):রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪।গভীর রাতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র্যাব ৪। র্যাব ৪ জানায়,গোপন সংবাদের ভিতিত্বে রাতে গুলশান এলাকায় অভিযান চালায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪। এসময় মাদক ব্যবসায়ী মোস্তফা কামাল,আনিসুল হক,মুর্তুজা,স্বপন মিয়া,আল আমিন তালুকদার,মঈন,জাহাঙ্গীর আলম,আশরাফুল ইসলাম,জাহেদুল ইসলাম,সাজেদুল ইসলাম,তরিকুল ইসলাম,ওমর ফারুক,ও কালাম মিয়াসহ ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১১৬ ক্যান বিয়ার,১৬০ বোতল বিদেশী মদ,মাদক বিক্রির নগদ ১,৬২,৬০ টাকা ও ২২ টি মোবাইল ফোন উদ্ধার করা…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর ব্রীজে দ্বিতীয় দিনেরমত এক পাশে যানচলাচল বন্ধ
ষ্টাফ রিপোর্টার,১৫ জানুয়ারি,২০২১(বিবিনিউজ):সাভারে ঢাকা আরিচা মহাসড়কের সালেহপুর ফাটল ব্রীজে দ্বিতীয় দিনেরমত এক পাশে যানচলাচল বন্ধ রয়েছে। এঘটনায় এখনো ঢাকা আরিচা মহাসড়কে তীব্র যানজট রয়েছে। এদিকে সকালে ফাটল ব্রীজটি পরিদর্শন করেছেন সড়ক ও জনপদ বিভাগ (সওজ এর) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন। এসময় সড়ক ও জনপদ বিভাগ (সওজ এর) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন বলেন,আজকে দুপুর নাগাত ফাটল ব্রীজটির কাজ শুরু হতে পারে। এজন্য দ্রুত ফাটল ব্রীজটি মেরামত করে আগামী কালের মধ্যে ব্রীজের দু’পাশে যানচলাচলের জন্য উপযোগী করা হতে পারে। এছাড়া পুরো ব্রীজটি মেরামত করতে আরও দশ থেকে বিশ…
Read Moreভ্যাকসিন আনা সহজ, দেওয়া কঠিন: অর্থমন্ত্রী
১৩ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বলেছেন, এই মুহূর্তে জাতির চাহিদা হচ্ছে কোভিড-১৯-এর ভ্যাকসিন । কিন্তু ভ্যাকসিন আনা সহজ, দেওয়া কঠিন। আজ বুধবার ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, সবাইকে ভ্যাকসিন তথা টিকার আওতায় আনা জটিল কাজ। কারা পাবে—সে জন্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি পর্যায় চিহ্নিত করা হবে। সবাই অপেক্ষা করে আছেন কবে ভ্যাকসিনের কাজটা শুরু করা হবে। কবে ভ্যাকসিন সবাইকে দেওয়া শেষ করা যাবে। আমরা দেখব যে আন্তর্জাতিক বাজারে ভ্যাকসিনের দাম কত এবং আমরা কত…
Read Moreবাড়ল শনাক্তের সংখ্যা
১৩ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল ৮টা পর্যন্ত) করোনাভাইরাসে সংক্রমিত ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে আরও ৮৯০ রোগী শনাক্ত হয়েছেন। গতকাল মঙ্গলবারের তুলনায় আজ বুধবার মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা। দেশে এখন পর্যন্ত ৫ লাখ ২৪ হাজার ৯১০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৭ হাজার ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অ্যান্টিজেনভিত্তিক পরীক্ষাসহ গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। আজ শনাক্তের…
Read Moreবর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ:সাভারে কে এম নূরুল হুদা
ষ্টাফ রিপোর্টার, ১৩ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ এই জন্য দেশে পৌরসভা নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।১৬ জানুয়ারি সাভার পৌরসভা নির্বাচন উপলক্ষে বুধবার দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এসময় আরও বলেন,বিএনপিকে সবসময় যেকোন নির্বাচনে আস্তায় আনার চেষ্টা করা হয় জানিয়ে তিনি আরও বলেন,শুধু বাংলাদেশ নয় বিশ্বের যেকোন দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায়…
Read Moreনানা আয়োজনে জাবির পঞ্চাশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ষ্টাফ রিপোর্টার,২০২১ (বিবিনিউজ):নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পঞ্চাশ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের সামনে এক ভিডিও কনফারেন্স এর মাধ্যমে দিবসটির সুচনা করে বক্তব্য প্রদান করে পঞ্চাশ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম। পরে সেখানে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও বেলুন উড়ান রেজিষ্টার কানিজ ফাতেমাসহ উপাচার্য পন্থি শিক্ষকরা। এদিকে উপাচার্য বিরোধী শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকায় পতাকা উড়িয়ে ও কেক কেটে পঞ্চাশ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই এসোসিয়শনের ব্যানারে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের নেতৃত্বে এ অনুষ্ঠানে অংশ…
Read Moreমানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ
শেখ সালমা,১২ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে গত ১ জানুয়ারী ২০২১ তারিখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব পালন করা হয়েছে। যথাযথ স্বাস্থ্য বিধি মেনে,সামাজিক দুরত্ব বজায় রেখে সিংগাইর উপজেলার পাঠ্যপুস্তক বিতরণ করা হলো।চলতি বছর উৎসব করে এ কার্যক্রম শুরু করা না হলেও নতুন বই হাতে পেয়ে অনেক খুশী শিক্ষার্থীরা। এ সময় সিংগাইর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব মুশফিকুর রহমান খান হান্নান,সিংগাইর উপজেলা প্রশাসন, সিংগাইর এর সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার জনাব রুনা লায়লা,উপজেলা শিক্ষা অফিসার জনাব নার্গিস আক্তার ,ইউআরসি ইন্সট্রাক্টর জনাব জোহরা খাতুন, সহকারী…
Read Moreআওয়ামী লীগ আছে বলেই দেশ স্বনির্ভর ও উন্নত হয়ে গড়ে উঠছে: প্রধানমন্ত্রী
১১ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, জনগণের ভোটে আওয়ামী লীগ দীর্ঘকাল দেশ পরিচালনার সুযোগ পাওয়াতেই বাংলাদেশ আজ মর্যাদাপূর্ণ, স্বনির্ভর এবং উন্নয়নশীল দেশ হিসেবে গড়ে উঠছে।প্রধানমন্ত্রী বলেন, ‘দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার সুযোগের প্রেক্ষিতে একটা বিষয় সুস্পষ্ট হয়েছে যে, সমগ্র বিশ্ব এখন বাংলাদেশকে সম্মানের চোখে দেখছে; যেটি অতীতে ছিলনা এবং বাংলাদেশ নাম বললেই ঝড়, বন্যা আর দারিদ্রের দেশ বলে বিশ্বে অনেকে মনে করতো।’তিনি বলেন, ‘বিশ্বের এই বাংলাদেশ দারিদ্র বিমোচন, কর্মসংস্থান, স্বাস্থ্য সুরক্ষাসহ মানুষের জীবন মান উন্নয়নে আজকে দৃষ্টান্ত সৃষ্টি করেছে যা আমাদের অব্যাহত রাখতে…
Read Moreঅপশক্তিকে পরাজিত করতে হবে : ওবায়দুল কাদের
১০ জানুয়ারি, ২০২১ বিবিনিউজ) : বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি সংগ্রামে আমরা অনেক দূর উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে গেছি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তি সংগ্রামে আমরা অনেক দূর উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে গেছি। কিন্তু এখনও সাম্প্রদায়িক অপশক্তি আমাদের বিজয়কে সংহত করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। কাজেই, বিজয়কে সুসংহত করতে হলে এই অপশক্তিকে পরাজিত করতে হবে।’জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদশে প্রত্যার্বতন দিবস উপলক্ষে আজ রোববার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে প্রথমে প্রধানমন্ত্রী…
Read Moreভ্যাকসিন দেবার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন :স্বাস্থ্যমন্ত্রী
৯ জানুয়ারি ২০২১(বিবিনিউজ): চলতি জানুয়ারি মাসের শেষের দিকে বা আগামী ফেব্রুয়ারির প্রথম দিকে বাংলাদেশ করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে। করোনা নিয়ন্ত্রণে সম্মুখযোদ্ধাদের মধ্যে ভ্যাকসিন আগে বিতরণ করা হবে। ভ্যাকসিন দেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। ভ্যাকসিনের কোনো অভাব হবে না। শনিবার দুপুরে সদর উপজেলার গড়পাড়া এলাকায় শুভ্র সেন্টারে অসহায় শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণের সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।জাহিদ মালেক বলেন, ‘আমাদের দেশকে অনেকেই ভ্যাকসিন দিতে চাচ্ছে। চীন, রাশিয়া ও আমেরিকাসহ ইউরোপের দেশগুলো ভ্যাকসিন দিতে চাচ্ছে। ভ্যাকসিনের জন্য আমরা সব দরজা খুলে রেখেছি। ফাইজার কোম্পানি থেকে বিনা মূল্যে কিছু…
Read More