করোনা ভ্যাকসিন নেয়ার আহ্বান বিএসএমএমইউ উপাচার্যের

২৮ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া কোন ধরনের গুজবে বিভ্রান্ত না হয়ে সংশয় কাটিয়ে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।উপাচার্য আজ বৃহস্পতিবার সকাল ৯টা ১০ মিনিটে মিন্টু রোডে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারে টিকা নেয়ার পরে দেশবাসীর প্রতি এ আহবান জানান।ভারতের সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার কোভিড-১৯ টিকা নেয়ার মধ্য দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের টিকাদান কর্মসূচীর উদ্বোধন করেন।উপাচার্য বলেন, ‘টিকা নেওয়াটা সামাজিক, রাষ্ট্রীয় ও ব্যক্তিগত দায়িত্ব। দেশের জনসাধারণ আমাকে দেখে আস্থা ও সাহস পাবে। অনেকের সংশয়…

Read More

দেশে নতুন করোনা শনাক্ত ৫০৯

২৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৫০৯ জন। আজ বৃহস্পতিবার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্ত ৫০৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে। আর নতুন করে মারা যাওয়া ১৫ জন নিয়ে দেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৮৭ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৬১১…

Read More

যুক্তরাজ‌্যফেরত ২৫ জন করোনা নেগে‌টিভ

২৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):জাতীয় রোগতত্ত্ব, রোগ‌নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) যুক্তরাজ্য থেকে সিলেটে আসা ২৮ যাত্রীর নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা নেগে‌টিভ ফল এসেছে। করোনা পজিটিভ ফল এসেছে তিনজনের। গতকাল বুধবার রাতে আইইডিসিআর থেকে সিলেট স্বাস্থ‌্য বিভাগে এ প্রতিবেদন দেওয়া হয়। পরে ২৫ জনকে আইসোলেশন সেন্টার থেকে ছাড়পত্র দেওয়া হয়।এর আগে গত সোমবার যুক্তরাজ‌্যফেরত ২৮ জনের করোনা শনাক্ত হওয়ার প্রতিবেদন পেয়ে তাঁদের সিলেট খা‌দিমপাড়া ৩১ শয‌্যার হাসপাতালে আইসোলেশনের জন‌্য ভ‌র্তি করা হয়ে‌ছিল। বিষয়‌টি নি‌শ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ‌্য অধিদপ্তরের সহকারী প‌রিচালক মো. আনিসুর রহমান। সিলেট স্বাস্থ‌্য বিভাগ সূত্রে জানা গেছে, ২১…

Read More

করোনা নির্মূল না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নোটিশ

২৮ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : করোনা মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা এবং অনলাইনে শতভাগ ক্লাস নেয়া তথা শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিমকোর্টের এক আইনজীবী।নোটিশ প্রদানকারী আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।নোটিশপ্রাপ্তির সাতদিনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচারে অনুরোধ করা হয়েছে। এবং ৩০ দিনের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সমন্বয়ে যৌথ কমিটি গঠন করে অনলাইনে শতভাগ ক্লাস নেয়া তথা শিক্ষা কার্যক্রম পরিচালনার সব প্রয়োজনীয় পদক্ষেপ…

Read More

করোনার ভ্যাকসিন নিয়ে দেশের প্রথম চিকিৎসক দম্পতি যা বললেন

২৮ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):দেশের প্রথম দম্পতি হিসেবে করোনার টিকা নিলেন অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান ও তার স্ত্রী সহযোগী অধ্যাপক ডা. কানিজ ফাতেমা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) টিকাদান কেন্দ্রে তারা টিকা গ্রহণ করেন। টিকা নেওয়ার পর তারা দুজনই সুস্থ আছেন। ডা. মোস্তফা জামান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কার্ডিওলজি বিভাগের অধ্যাপক। তার স্ত্রী ডা. কানিজ ফাতেমা একই বিশ্ববিদ্যালয়ের অবস অ্যান্ড গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। অধ্যাপক ডা. মোস্তফা জামান, টিকা নেওয়ার পর তারা দুজনেই বেশ ভালো আছেন। হাতে সামান্য ব্যথা…

Read More

ডিএসসিএসসি গ্র্যাজুয়েটগণ সৈনিক হিসেবে কাজ করবেন : প্রধানমন্ত্রী

২৮ জানুয়ারি ২০২১(বিবিনিউজ): : মুক্তিযুদ্ধের চেতনায় ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুণর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি)-এর গ্র্যাজুয়েটগণ সেই ২০৪১-এর উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সৈনিক হবেন।প্রধানমন্ত্রী আজ সকালে ডিএসসিএসসি’র কোর্স সমাপনী (২০২০-২১) অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে যারা গ্রাজুয়েশন লাভ করেছেন তারাই আমার সেই ২০৪১ এর উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সৈনিক হবেন। কাজেই, দেশকে যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এবং দেশের ভাবমূর্তি যাতে উজ্জ্বল হয় সেদিকেই সকলকে দৃষ্টি রাখতে হবে।’তিনি বলেন, ‘মনে রাখতে হবে, এই…

Read More

ক্যাপ্টেন নূরুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

২৬ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ নৌবাহিনীর ফার্স্ট চিফ অব নেভাল স্টাফ ক্যাপ্টেন অব. নূরুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Read More

করোনার ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি’র প্রতি সেতুমন্ত্রীর আহ্বান

২৬ জানুয়ারি, ২০২১ (বিবিনিউজ) : করোনা ভ্যাকসিনের মতো স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তি না ছড়াতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, ‘বিএনপি নেতারা করোনা ভ্যাকসিনের মতো স্পর্শকাতর ইস্যুতে নানাভাবে মিথ্যাচার করছেন। অহেতুক ভ্যাকসিন নিয়ে ভিভ্রান্তি ছড়াবেন না। এটি স্পর্শকাতর বিষয়। জনগণের মাঝে সংশয় তৈরি করা ঠিক হবে না।’ওবায়দুল কাদের আজ মঙ্গলবার সকালে সংসদ ভবন এলাকায় তাঁর সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।জনগণের মাঝে সংশয় তৈরি করে অহেতুক একটা ভালো কাজে বাধা দেয়া ঠিক নয় জানিয়ে আওয়ামী লীগের…

Read More

সাভারে মাদক সেবনের অভিযোগে ৯ জনকে কারাদন্ড প্রদান

ষ্টাফ রিপোর্টার,২৬ জানুয়ারি ২০২১(বিবিনিউজ):সাভারে মাদক সেবন সেবনের অভিযোগে নয়জন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।সকালে সাভার উপজেলা নির্বাহী কমকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আরা নীপা তাদেরকে এ কারাদন্ড প্রদান করেন।জানা যায়,সাভারের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা সেবন করে আসছিলেন নয় ব্যক্তি। পরে তাদেরকে গোপন সংবাদের ভিত্বিতে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা জেলার পরিদর্শক নুসরাত জাহান ও উপ পরিদর্শক মনিরা বেগম। পরে তাদেরকে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম আরার নীপার আদালতে হাজির করলে আদালত শুনানী শেষে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। এদের মধ্যে…

Read More

বর্তমান সরকারের সময় মাদক ব্যবসায়ীদের বাংলাদেশে কোন স্থান নেই : ত্রাণ প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার, ২৬ জানুয়ারি ২০২১ (বিবিনিউজ):মাদক ব্যবসায়ীরা দেশ ও সমাজের শক্র তাই বর্তমান সরকারের সময় কোন মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীদের জায়গা এ দেশের মাটিতে নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।মঙ্গলবার দুপুরে সাভার সাভার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,সরকার নতুন করে আরও দেশে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেবে । তিনি আরও বলেন,সন্ত্রাসী ও জঙ্গিদের সরকার কঠোর ভাবে দমন করেছে দেশে কেউ আন্দোলনের নামে বিশৃঙ্খলা…

Read More