দুই মাসের মধ্যে করোনায় শনাক্তের হার সর্বোচ্চ

১৪ মার্চ ২০২১(বিবিনিউজ):দুই মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় (গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত) দেশে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের হার সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনায় সংক্রমিত ১ হাজার ১৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ। একই সময়ে মারা গেছেন ১৮ জন। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এর আগে ১০ জানুয়ারি রোগী শনাক্তের হার ছিল ৮ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৫ লাখ…

Read More

আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘১৪ মার্চ ২০২১(বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ভাবমূর্তি উজ্জ্বল করা আমাদের সকলেরই দায়িত্ব, সকলেরই কর্তব্য। দেশটা যত উন্নত হবে অর্থনৈতিকভাবে আমরা যত স্বাবলম্বী হতে পারব বা আমরা আমাদের যাত্রীসেবা যত উন্নত করতে পারব, ততই দেশের লাভ হবে, দেশের মানুষের লাভ হবে এবং আমাদের দেশটাও আরো উন্নত হবে। সেদিকে সবাই লক্ষ্য রেখেই আপনাদের উপর অর্পিত দায়িত্ব আপনারা পালন করবেন। আজ রবিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ড্যাশ ৮ কিউ ৪০০ উড়োজাহাজ ‘আকাশতরী’ ও ‘শ্বেতবলাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অনুষ্ঠানে যুক্ত হন তিনি। শেখ হাসিনা…

Read More

পুলিশের বিশেষ শাখার প্রধান হলেন মনিরুল

১৪ মার্চ ২০২১(বিবিনিউজ):কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মো. মনিরুল ইসলামকে আজ রোববার থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করেছে। পুলিশের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ) মো. সোহেল রানা জানিয়েছেন, পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম আজ থেকে অবসরকালীন ছুটিতে যাওয়ায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মনিরুল ইসলাম।

Read More

বর্তমান সরকার দেশের কৃষিখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে : কৃষিমন্ত্রী

১৩ মার্চ, ২০২১ (বিবিনিউজ) : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের কৃষিখাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।তিনি বলেন, করোনাভাইরাসের মহামারি পরিস্থিতিতে খাদ্যসংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুয়ায়ী প্রতি ইঞ্চি জমিকে চাষের আওতায় আনতে সম্প্রতি ৪৩৮ কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে।মন্ত্রী আরো বলেন, এই প্রকল্পের মাধ্যমে বাড়ির আঙিনায় ও অনাবাদি জমিতে পারিবারিক পুষ্টিবাগান স্থাপন করা হবে। এতে খাদ্য উৎপাদন আরও বৃদ্ধি হবে। নতুন জাতের ফসলের বীজের উৎপাদন ও বিতরণে আরও শক্তিশালী ভূমিকা রাখতে বিএডিসির কর্মকর্তাদের আহ্বান জানিয়ে কৃষিমন্ত্রী আরো বলেন, দেশে বীজ, সার, সেচসহ কৃষি…

Read More

বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১০ দিনব্যাপী অনুষ্ঠান

১৩ মার্চ ২০২১ (বিবিনিউজ): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ারে আগামী ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হচ্ছে।বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত এসব অনুষ্ঠানে দেশি-বিদেশী অতিথিরা অংশগ্রহণ করবেন। ড. কামাল আবদুল নাসের চৌধুরী জানান, ‘২০২১ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘মুজিব চিরন্তন’ প্রতিপাদ্যে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।তিনি জানান, অনুষ্ঠানমালায় প্রতিদিন পৃথক থিমভিত্তিক আলোচনা…

Read More

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমানউল্লাহ’র মৃত্যুতে স্বাস্থ্যমন্ত্রীর শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার ,১২ মার্চ ২০২০(বিবিনিউজ):ময়মনসিংহের ভালুকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা.এম আমানউল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।আজ এক শোক বার্তায় মন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন,‘অধ্যাপক ডা. এম আমানউল্লাহ স্বাস্থ্য প্রতিমন্ত্রী থাকাকালীন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। তিনি তার নির্বাচনী এলাকাসহ দেশবাসীর নিকট অতি প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তার এই অকাল প্রয়ানে জাতির অনেক বড় ক্ষতি হয়েছে।’

Read More

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন নরেন্দ্র মোদি

স্টাফ রিপোর্টার ,১২ মার্চ ২০২০(বিবিনিউজ):আগামী ২৬ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।বৃহস্পতিবার দুপুরে সাভার জাতীয় স্মৃতিসৌধের ধোওয়া মোছা ও রংতুলির কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এসময় আরও বলেন,এছাড়া আগামী ১৭ মার্চ মালদ্বীপের রাষ্ট্রপতি,নেপালের রাষ্ট্রপতি ২২ মার্চ সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে আসবেন। এছাড়াও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এ মাসের যেকোন দিন স্মৃতিসৌধে আসবেন। প্রতিমন্ত্রী এসময় আরও বলেন,চারটি দেশের রাষ্ট্র প্রধানরা বাংলাদেশে আসায় ঢাকা,সাভারসহ দেশে ব্যাপক…

Read More

বিশ্বমানের গাড়ি উৎপাদন করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য:শিল্পমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৪ মার্চ ২০২১(বিবিনিউজ):দেশ এখন শিল্পে সমৃদ্ধ। যারা শিল্প প্রতিষ্ঠান গড়তে চান, সরকার তাদের সব ধরনের সহযোগীতা করে আসছে। বৃহষ্পতিবার ঢাকার ধামরাইয়ে ইফাদ গ্রুপের নিজস্ব তৈরী বিশ^মানের এসি, নন এসি বাস উদ্বোধনকালে নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহামেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু। মন্ত্রী আরো বলেন, জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের গাড়ি দেশেই উৎপাদন করা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে শিল্প মন্ত্রণালয় ইতোমধ্যে…

Read More

ভবিষ্যতে করোনার টিকা জনগনকে বিনামূল্যে দেবে সরকার:স্বাস্থ্যমন্ত্রী

৩ মার্চ ,২০২১(বিবিনিউজ):ভবিষ্যতে করোনার যে টিকা আসবে সেটাও সরকার বিনামূল্যে দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বুধবার (৩ মার্চ) টিকাদান কর্মসূচির ১ মাস পার হওয়ায় সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। নিজেদের অর্ডারের পাশাপাশি কোভ্যাক্স থেকে বাংলাদেশ ৪ কোটি ডোজ টিকা পাবে। এর মধ্যে ৩৩ লাখের বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে আর রেজিস্ট্রেশন হয়ে গেছে প্রায় ৪৫ লাখ। বিদেশিদের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। প্রথম দফায় জুন-জুলাই মাস পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এরপর ডিসেম্বর পর্যন্ত আলোচনা করা হবে…

Read More

ভুয়া এনআইডি কার্ড ব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার ৫

৩ মার্চ ,২০২১(বিবিনিউজ):ভুয়া এনআইডি, ট্রেড লাইসেন্স ও টিন সার্টিফিকেট ব্যবহার করে ঢাকা ব্যাংকের বিপুল পরিমান অর্থ আত্মসাতের অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।গ্রেফতারকৃতরা হলো-মোঃ আল আমিন ওরফে জমিল শরীফ (৩৪), খ ম হাসান ইমাম ওরফে বিদ্যুত (৪৭), মোঃ আব্দুল্লাহ আল শহীদ (৪১), মোঃ রেজাউল ইসলাম (৩৮) ও মোঃ শাহ জাহান (৩৯)। এসময় তাদের কাছ থেকে একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।মঙ্গলবার রাতে খিলগাঁও ও রামপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে…

Read More