করোনায় ক্ষতিগ্রস্ত সাড়ে ৩৬ লাখ পরিবার নগদ অর্থ পাচ্ছে

০২ মে ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ ৫০ হাজার পরিবারকে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। আগামী তিন দিনের মধ্যে নগদ, বিকাশ, রকেট এবং শিউরক্যাশের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে জিটুপি (গর্ভনমেন্ট টু পার্সন) ভিত্তিতে ২ হাজার ৫০০ টাকা করে পৌঁছে যাবে এসব পরিবারের কাছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, বাইরে থেকে ভাইরাস নিয়ে এসে নিজের পরিবারের ক্ষতি করবেন না। আমরা যে নির্দেশনাগুলো দিচ্ছি,…

Read More

মে মাসেও থাকবে গরম

২ মে ২০২১ (বিবিনিউজ ডেস্ক) :বছরের প্রথম চার মাসে স্বাভাবিকভাবে যে পরিমাণে বৃষ্টি হওয়ার কথা, এবার তার চেয়ে ৯১ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এ কারণে গত মার্চ ও এপ্রিল মাসজুড়ে তপ্ত গরমে নাভিশ্বাস অবস্থা হয়েছে। এপ্রিলের শেষ দিকে অবশ্য কালবৈশাখী আর থেমে থেমে বৃষ্টি কিছুটা উষ্ণতা কমিয়েছে। তবে আবহাওয়াবিদেরা বলছেন, মে মাসেও দাবদাহ অব্যাহত থাকবে। সঙ্গে মাঝেমধ্যে কালবৈশাখী হানা দেবে, ক্ষণিক স্বস্তি আনবে বৃষ্টি। এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বছরের শুরুর মাসগুলোয় মূলত পশ্চিমা লঘুচাপ থেকে তৈরি মেঘমালা বাংলাদেশ ভূখণ্ডে আসে। এবার ওই লঘুচাপ দুর্বল অবস্থায় ছিল।…

Read More

জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ নিহত ৫

২ মে ২০২১ (বিবিনিউজ) :সিলেটের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল পৌনে সাতটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের নাম–পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে অটোরিকশার চালক ও একই পরিবারের চারজন নিহত হন। তাঁরা সবাই অটোরিকশায় ছিলেন। জৈন্তাপুরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

Read More

কৃষকের ধান কেটে দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,১ মে ২০২১ (বিবিনিউজ) : হাতে কাস্তে নিয়ে কৃষকের পাকা ধান কেটে দিতে মাঠে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। করোনা ভাইরাস আক্রান্তের এ সময়ে শ্রমিক সংকট নিয়ে চিন্তিত ছিল কৃষক। এমন সময় প্রতিমন্ত্রীর এ উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন কৃষক জয়নাল আবেদীন।আজ (শনিবার) বিকেলে সাভারের আশুলিয়া থানার ইয়ারপুর গ্রামের ওই কৃষকের ক্ষেতের ধান প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান কেটে ঘরে তুলে দিয়ে আসেন। ধানকাটার আয়োজনে অংশগ্রহণ করেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মী।হঠাৎ করেই বিকেলে ডা. এনামুর রহমান ইয়ারপুরে পৌঁছেন। সেখানে গাড়ি থেকে নেমে আঁকা-বাঁকা মেঠোপথ পেরিয়ে…

Read More

কাভার্ডভ্যান উল্টে ৩ জনের মৃত্যু

১ মে, ২০২১ (বিবিনিউজ ) :নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ উল্টে ৩ সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ উল্টে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ৫ জনকে ঢাকা মেডিকেলে নেয়ার পথে তিনজন মারা যান।নিহতরা হলেন সোনারগাঁওয়ের দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন, নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোটালিয়া এলাকার আল আমিন। আহতদের নাম পাওয়া যায়নি।কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, এ…

Read More

রাজধানীতে ন্যায্যমুলের চাউল ও আটাসহ কালোবাজারী চক্রের ৯ সদস্য আটক

রাজধানীতে ন্যায্যমুলের চাউল ও আটাসহ কালোবাজারী চক্রের ৯ সদস্য আটক১ মে, ২০২১ (বিবিনিউজ ) : রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ন্যায্যমুলের চাউল ও আটাসহ কালোবাজারী চক্রের ৯ সদস্যকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪। রাতে রাজধানীর মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।র‌্যাব ৪ বলছে,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে রাজধানীর মাটিকাটা এলাকায় কিছু অসাধু লোক সরকার কর্তৃক ঘোষিত ন্যায্যমূল্যের খাদ্য সামগ্রী কালোবাজারীতে বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাতে রাজধানীর মাটিকাটা এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে ৩১,৩০০ কেজি চাল, ৮,০০০ কেজি আটা, ০৩…

Read More

গণপরিবহন চালুর বিষয়ে ভাবছে সরকার,শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান সেতুমন্ত্রীর

১ মে, ২০২১ (বিবিনিউজ ) : ঈদের আগে গণপরিবহন চালুর বিষয়ে সরকার চিন্তা-ভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। নিজ সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এই ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, লকডাউনের পর জনস্বার্থের কথা বিবেচনায় সরকার ঈদকে সামনে রেখে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা-ভাবনা করছে। তিনি আন্দোলন, বিক্ষোভে না গিয়ে গণপরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরারও আহ্বান জানান।

Read More

শর্ত সাপেক্ষে চলবে আন্তর্জাতিক ফ্লাইট

১ মে, ২০২১ (বিবিনিউজ ) : শর্ত সাপেক্ষে আকাশপথে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে অতি ঝুঁকিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ ৩৮টি দেশে চলাচলের ক্ষেত্রে বিশেষ শর্ত দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে বেবিচক এ প্রজ্ঞাপন জারি করে। আজ শনিবার থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে বেবিচকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, এয়ার বাবল ফ্লাইটগুলো আপাতত স্থগিত থাকবে।বেবিচক জানায়, বাংলাদেশে আসা ও দেশে থেকে যাওয়ার ক্ষেত্রে ১০ বছর বয়সের নিচে শিশুদের বাদে সব ভ্রমণকারীকে করোনার আরটিপিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে। ভ্রমণের ৭২…

Read More

আজ মহান মে দিবস

১ মে, ২০২১ (বিবিনিউজ ) : আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘মালিক-শ্রমিক নির্বিশেষ মুজিববর্ষে গড়বো দেশ’।মহান মে দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে…

Read More

করোনায় ২৪ ঘণ্টায় ৫৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৭৭

৩০ এপ্রিল, ২০২১ (বিবিনিউজ ) : করোনায় গত ২৪ ঘণ্টায় দেশে ৫৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ১৭৭ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ২১ হাজার ৪৬ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৩৪ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ৫৯ হাজার ১৩২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে মারা গেছেন ১১ হাজার ৪৫০ জন। মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৮১…

Read More