পাটুরিয়া-দৌলতদিয়ায় নির্দেশনা অমান্য করে ফেরিতে বাস পারাপার

২২ জুন ২০২১(বিবিনিউজ): করোনা পরিস্থিতি মোকাবিলায় কঠোর লকডাউনের মধ্যেও আজ মঙ্গলবার সকালে মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরিতে যাত্রীবাহী যানবাহন পারাপার করা হয়। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা এসব যানবাহন যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হয়। ঘাটসংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, গতকাল সোমবার রাতে রওনা হওয়া যাত্রীবাহী বাসগুলো আজ ভোরে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় এসে আটকা পড়ে। যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে এসব বাস পারাপার করা হয়। আজ সকালে সরেজমিনে পাটুরিয়া ঘাটে দেখা যায়, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক আছে। সকাল সাড়ে আটটার দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে…

Read More

করোনায় নতুন আক্রান্ত ৪,৬৩৬ জন

২১ জুন, ২০২১ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৭০তম দিনে ২৪ ঘন্টায় মারা গেছেন ৭৮ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ৮২৭ জন। ২৪ ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫৬ জন ও নারী ২২ জন।গতকালের চেয়ে আজ ৪ জন কম মারা গেছেন। গতকাল ৮২ জন মারা যান। এখন পর্যন্ত দেশে করোনা মহামারিতে মারা গেছেন ১৩ হাজার ৬২৬ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ১১ জুন থেকে মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ বিদ্যমান।গত…

Read More

দেশে সোমবার থেকে দেওয়া হবে ফাইজারের টিকা

২০ জুন ২০২১(বিবিনিউজ):কাল সোমবার থেকে ঢাকা শহরের তিনটি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হবে। চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা চলমান টিকা কার্যক্রমে অগ্রাধিকার পাবেন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চ্যুয়াল স্বাস্থ্য বুলেটিনে এ কথা বলা হয়েছে। স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে কিছু মানুষকে ফাইজারের টিকা দেওয়া হবে। এই টিকা গ্রহীতাদের সাত থেকে ১০ দিন পর্যবেক্ষণে রাখা হবে। এই সময়ে বড় কোনো সদস্যা দেখা না দিলে এই টিকা দেওয়ার পরিমাণ বাড়ানো হবে। ফাইজারের এক লাখের কিছু বেশি টিকা বাংলাদেশ পেয়েছে করোনার টিকা…

Read More

সাভারে ৫১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর প্রদান

২০ জুন ২০২১(বিবিনিউজ): সাভারে দ্বিতীয় পর্যায়ে ৫১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর প্রদান করা হয়েছে। দুপুরে গণভবন থেকে সারা দেশে ৫৩ হাজার নতুন করে ঘর দেওয়া এই কর্মসুচী উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সাভার উপজেলা পরিষদের হলরুমে এক অনুষ্ঠানে সাভার উপজেলায় ৫১ টি ঘরের চাবি উপকার ভোগীদের মাঝে হস্তান্তর করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। অনুষ্ঠানে এসময় ঢাকা বিভাগীয় কমিশনার খলিলুর রহমান,ঢাকা জেলা প্রশাসক শহিদুল ইসলাম,উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পৌর মেয়র আব্দুল গণি,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত…

Read More

৫৩ হাজার ৩৪০ ভূমিহীন পরিবারকে ঘর প্রদান করলেন প্রধানমন্ত্রী

২০ জুন ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে দেশের সকল ভূমিহীন-গৃহহীন পরিবারকে ঘর করে দেওয়ার সরকারি প্রচেষ্টার অংশ হিসেবে আরো ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে আজ ঘর প্রদান করেছেন।গত জানুয়ারিতে প্রথম পর্যায়ে ৬৯ হাজার ৯০৪টি পরিবারকে ঘর প্রদানের পর আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে এদিন আরো ৫৩ হাজার ৩৪০ পরিবারকে দুই শতক জমির মালিকানাসহ সেমিপাকা ঘর উপহার দিলেন তিনি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৪৫৯টি উপজেলায় ভূমিহীন ও গৃহহীন এসব মানুষদের ঘর দেওয়ার এই প্রকল্পের উদ্বোধন করেন এবং সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা…

Read More

চিকিৎসা শেষে ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

১৯ জুন ২০২১(বিবিনিউজ): প্রায় দুই মাস পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজ শনিবার রাত ৮টা ১০ মিনিটে হাসপাতাল থেকে বের হয়ে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন তিনি। এর আগে বিকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ২৭ এপ্রিল করোনা পজিটিভ নিয়ে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন।গত ১১ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এরপর ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে ৩ মে তার শ্বাস কষ্ট বেড়ে…

Read More

রাজধানীর কদমতলীতে বাসা থেকে বাবা-মা-মেয়ের লাশ উদ্ধার

১৯ জুন ২০২১(বিবিনিউজ):রাজধানীর কদমতলীর মুরাদপুর হাইস্কুল রোডে একটি বাসা থেকে বাবা, মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই পরিবারের শিশুসহ আরও দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আরেক মেয়েকে আটক করা হয়েছে। যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন মাসুদ রানা (৫০), তাঁর স্ত্রী মৌসুমি ইসলাম (৪৫) ও মেয়ে জান্নাতুল (২১)। হাসপাতালে যে দুজনকে ভর্তি করা হয়েছে, তাঁরা হলেন মাসুদ রানার আরেক মেয়ে মেহজাবিনের স্বামী শফিকুল ইসলাম ও তাঁদের পাঁচ বছরের মেয়ে মার্জান তাবাসসুম। শফিকুল ও মেহজাবিনের বয়স প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।হাসপাতালে চিকিৎসাধীন…

Read More

বাংলাদেশের মোট জনসংখ্যার চেয়েও ১ কোটি জন্ম নিবন্ধন বেশি

১৯ জুন ২০২১(বিবিনিউজ ): বাংলাদেশের প্রকৃত জনসংখ্যার চেয়ে জন্ম নিবন্ধনের সংখ্যা ৯৯ লাখ ছয় হাজার বেশি! এটা কিভাবে সম্ভব। এক বা দুই লাখ নয়, প্রায় এক কোটি বেশি। জন্ম নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের তথ্যানুযায়ী, বাংলাদেশের নাগরিক হিসেবে এখন পর্যন্ত ১৮ কোটি ২০ লাখের বেশি মানুষের জন্ম নিবন্ধন করা হয়েছে। অথচ আদমশুমারির চলতি বছরের হালনাগাদ তথ্যানুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য বলছে, দেশের জনসংখ্যা ১৭ কোটি ২০ লাখ ৯৪ হাজার। তাহলে বাড়তি নিবন্ধনকারীরা কারা? সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জন্ম নিবন্ধন নির্ভুলভাবে করা হচ্ছে না। এক ব্যক্তির একাধিক নিবন্ধন, জন্মের ৪৫ দিনের…

Read More

বিএনপি ক্ষমতায় আসলে দেশ অন্ধকারে তলিয়ে যাবে:সেতুমন্ত্রী

১৮ জুন ২০২১(বিবিনিউজ ):বিএনপি ক্ষমতায় আসলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “এদেশে গণতান্ত্রিক, প্রাকৃতিক ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের মূল কুশীলব এবং কারিগর হচ্ছে বিএনপি। বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গতবারের চেয়ে সাত ধাপ এগিয়েছে কিন্তু বিএনপির হাতে ক্ষমতা গেলে দেশ আবার অন্ধকারে তলিয়ে যাবে।” শুক্রবার সকালে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ শান্তি ও সমৃদ্ধির পথে অদম্য গতিতে এগিয়ে…

Read More

ইসলামী বক্তা আবু ত্ব-হা আদনানের সন্ধান পাওয়া গেছে

১৮ জুন ২০২১(বিবিনিউজ ): ইসলামী বক্তা মো. আফছানুল আদনানের (আবু ত্ব-হা মোহাম্মদ আদনান) খোাঁজ পাওয়া গেছে। এখন তিনি নিজ বাসায় অবস্থান করছেন। পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোথা থেকে, কি অবস্থায় ত্ব–হাকে উদ্ধার করা হয়েছে সে সম্পর্কে ওই সূত্রটি তাৎক্ষনিক ভাবে জানাতে পারেননি। সূত্রের মতে, আবু ত্ব হা এখন বাসায় অবস্থান করছেন। আদনানের মা আজেরা বেগম বলেছেন, ছেলের সন্ধান পেয়েছেন। তবে কীভাবে পেয়েছেন সে ব্যাপারে আজেরা বেগম জানাতে পারেননি। রংপুর এলাকার বাবু খা এলাকার একটি বাসায় আবু ত্ব–হা প্রথমে ছিলেন। এরপর তাঁকে কোতোয়ালী থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।…

Read More