ভূমিকম্পের প্রবল ঝুঁকিতে সিলেট : ত্রাণ প্রতিমন্ত্রী

১৮ জুন ২০২১(বিবিনিউজ ): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেছেন,ভারত এবং মিয়ানমারের টেকটোনিক প্লেটের মাঝামাঝিতে থাকায় ভূমিকম্পের প্রবল ঝুঁকিতে রয়েছে সিলেট। অতীতে তিনবার বড় ধরনের ভূমিকম্প হওয়ার ইতিহাস কে মাথায় রেখে সরকারের পক্ষ থেকে ভূমিকম্প ঝুঁকি মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে এর অংশ হিসেবে ঢাকা থেকে অত্যাধুনিক উদ্ধার সরঞ্জাম ইতিমধ্যে সিলেটে পাঠানো হয়েছে। সিলেট জেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমিকম্প ঝুঁকি হ্রাস বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মন্ত্রী বলেন মুজিব বর্ষ উপলক্ষে দুর্যোগ প্রস্তুতি জোরদার করনে সরকার জাতির কাছে প্রতিশ্রুতি বদ্ধ। দুর্যোগ ব্যবস্থাপনা ও…

Read More

আরও ৫৩ হাজার পরিবার ঘর পাচ্ছে

১৭ জুন ২০২১(বিবিনিউজ ): মুজিববর্ষে সরকা‌রের উপহার হি‌সে‌বে দ্বিতীয় পর্যা‌য়ে আরও ৫৩ হাজা‌রেরও বে‌শি ভূমিহীন, গৃহহীন পরিবার ঘর ও জ‌মি পাচ্ছে। আগামী ২০ জুন (রবিবার) এসব পরিবার বিনামূ‌ল্যে দুই শতক জমিসহ সে‌মি পাকাঘর উদ্বোধন কর‌বেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। বৃহস্পতিবার (১৭ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ক এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস জানান, আগামী রবিবার (২০ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে দ্বিতীয় পর্যায়ে এসব পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে বিনামূল্যে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর দেওয়ার কার্যক্রমের উদ্বোধন করবেন। এ ব্যাপারে ড. আহমদ কায়কাউস ব‌লেন, জাতির পিতা…

Read More

ডিজিটাল ক্লাসের জন্য টেলিভিশন চ্যানেল চালুর পরিকল্পনা:শিক্ষামন্ত্রী

১৭ জুন ২০২১(বিবিনিউজ ): শিক্ষামন্ত্রী দীপু মনি সারা বছর শিক্ষার্থীদের ডিজিটালি ক্লাস নিতে একটি সুনির্দিষ্ট ‘টেলিভিশন চ্যানেল’ চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, সারা বছরই যাতে শিক্ষার্থীরা ডিজিটাল ক্লাসে অংশগ্রহণ করতে পারে, তার জন্য একটি ডেডিকেটেড চ্যানেল চালুর বিষয়টি বিবেচনাধীন রয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারের প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা জানান। ক্লাস নিতে ‘টেলিভিশন চ্যানেল’ এই বিষয়টি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে সব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে পরীক্ষাও নেওয়া হচ্ছে। টিকা দেওয়ার…

Read More

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৬৩

১৭ জুন ২০২১(বিবিনিউজ ): দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত হয়ে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৪০ জনের। আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছিল ৩ হাজার ৯৫৬ জনের। ওই সময় করোনায় মৃত্যু হয়েছিল ৬০ জনের। সেই হিসাবে ওই দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল আটটা থেকে বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত) নতুন শনাক্ত রোগী কমলেও করোনায় মৃত্যু বেড়েছে। এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে মোট ৮ লাখ ৪১…

Read More

জাতিসংঘের স্পষ্ট রোডম্যাপের প্রয়োজন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে

১৭ জুন ২০২১(বিবিনিউজ ):পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তবে তাদের প্রত্যাবর্তন বিষয়ে জাতিসংঘের স্পষ্ট একটি রোডম্যাপ তৈরি প্রয়োজন।তিনি বলেন, এর মাধ্যমেই এই সঙ্কটের সমাধানে মিয়ানমারে তাদের নিরাপদ ও স্থায়ী ভাবে প্রত্যাবর্তন সম্ভব হবে। কিন্তু গত চার এটা বছরে সম্ভব হয়নি। বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু লাউঞ্জে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস. বার্গনার এর সাথে দ্বিপক্ষীয় বৈঠককালে তিনি গতকাল এসব কথা বলেন।তিনি বলেন, কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দীর্ঘসময় ধরে অবস্থানের নেতিবাচক দিক বিশেষ করে ঐ এলাকায় বসবাসরত মূল জনগোষ্ঠীর উপর এর বিরূপ…

Read More

২০২২ সালে ঢাকায় পাতালরেলের কাজ শুরু

১৭ জুন ২০২১(বিবিনিউজ ):২০২২ সালের মার্চে ঢাকায় পাতাল মেট্রোরেলের নির্মাণকাজ শুরু হবে। সবার আগে বানানো হবে ডিপো। তারপর পর্যায়ক্রমে পাতাল রেলপথ, স্টেশনসহ আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে। ২০২৬ সালে পাতালরেলে যাত্রী পরিবহন শুরুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। ডিএমটিসিএলের এমডি বলেন, ১২টি প্যাকেজের আওতায় এমআরটি-১ প্রকল্পের মাধ্যমে ঢাকায় প্রথম পাতাল রেলপথের নির্মাণকাজ করা হবে। প্রথম প্যাকেজে ডিপোর ভূমি উন্নয়ন ও আনুষঙ্গিক অবকাঠামো নির্মাণ করা হবে। এ জন্য দরপত্র আহ্বান…

Read More

সারা দেশে আগামী দুই দিনেও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যহত থাকবে

১৬ জুন ২০২১(বিবিনিউজ ): দেশের আট বিভাগেই বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, আগামী দুই দিনেও…

Read More

সুন্দরবনের আয়তন বাড়াতে সরকারের উদ্যোগ

১৬ জুন ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘‘দেশের উন্নয়নে যে পদক্ষেপই নেয়া হোক না কেন, সুন্দরবন এবং এর জীববৈচিত্র্য যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এ বিষয়টি গুরুত্ব দেয়া হয়। সুন্দরবনের আয়তন বাড়ানোর জন্য সরকার কৃত্রিম ম্যানগ্রোভ সৃষ্টির উদ্যোগ নিয়েছে। সমগ্র উপকূলীয় অঞ্চলে এর বিস্তৃতি ঘটানোর পদক্ষেপ নেয়া হয়েছে। একই সঙ্গে সুন্দরবনের বৃক্ষাদি এবং বন্যপ্রাণী রক্ষার জন্য, বন অপরাধ দমনের জন্য স্মার্ট পেট্রোলিংসহ নানাবিধ ব্যবস্থা নেয়া হয়েছে।’’ বুধবার (১৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত আসনের বেগম সুলতানা নাদিরার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী জানান, ‘‘জীববৈচিত্র্যের আধার সুন্দরবনে…

Read More

অমির রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়ে শতাধিক পাসপোর্টসহ গ্রেপ্তার ২

১৬ জুন ২০২১(বিবিনিউজ ): চিত্রনায়িকা পরীমনির করা ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলার আসামি তুহিন সিদ্দিকী ওরফে অমির দুটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালিয়েছে পুলিশ। তার মধ্যে একটি এজেন্সি থেকে ১০২টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল মঙ্গলবার রাতে এই অভিযান চালানো হয়। সাভার ও দক্ষিণখান থানা-পুলিশ যৌথভাবে এই অভিযান চালায়।পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, গতকাল রাতে রাজধানীর দক্ষিণখানের সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার নামের অমির একটি রিক্রুটিং এজেন্সিতে অভিযান চালানো হয়। এ ছাড়া উত্তরা পশ্চিম থানা এলাকায় আরেকটি ট্রাভেল এজেন্সিতে পুলিশ অভিযান চালায়।পুলিশ জানায়, সিঙ্গাপুর ট্রেনিং সেন্টারে…

Read More

সাভারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয়ে ফ্ল্যাট দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার,১৬ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারের গেন্ডা এলাকায় ৩টি ফ্ল্যাট কিনে আরো ৪টি ফ্ল্যাট দখলের অভিযোগ উঠেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয়দানকারী মনিরুল ইসলাম (৫৫)-এর বিরুদ্ধে। এ বিষয় থানায় লিখিত অভিযোগ করেছেন বিম বিল্ডার্সের কেয়ারটেকার রুহুল আমিন (৪৬)। এছাড়া বিম বিল্ডার্স থেকে বায়নাসূত্রে আরো ২টি ফ্লাটের মালিক মামুন সরদার নামে এক ব্যক্তি কারাগারে থাকায় তার স্ত্রীকে ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে উঠেছে মনিরুল ইসলাম (৫৫)-এর বিরুদ্ধে। এঘটনায় সাভার মডেল থানায় মামুন সরদারের স্ত্রী ছাবিকুন নাহার সাধারণ ডায়েরী (নং-৮৮৬) করেন।সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, বিবাদী মনিরুল ইসলাম অনেকদিন যাবত বিভিন্ন বিষয়ে ক্ষতি…

Read More