২৪ জুন ২০২১(বিবিনিউজ): : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনে পাস হওয়া ৪টি বিলে সম্মতি প্রদান করেছেন।সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় আজ রাষ্ট্রপতি বিলগুলোতে সম্মতি প্রদান করেন।বিল ৪টি হচ্ছে, নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২১; আয়োডিনযুক্ত লবণ বিল, ২০২১; হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিল, ২০২১ এবং শিশু দিবাযতœ কেন্দ্র বিল, ২০২১।
Read MoreCategory: জাতীয়
জাতীয়
নব-নিযুক্ত সেনা প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন
২৪ জুন ২০২১(বিবিনিউজ):নব-নিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেলের র্যাংক ব্যাজ পরানো হয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আজ সকালে গণভবনে নতুন সেনা প্রধানকে এই র্যাংক ব্যাজ পরানো হয়।নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান সেনা বাহিনীর নতুন প্রধানকে এ র্যাংক ব্যাজ পরিয়ে দেন।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস কে জানান, র্যাঙ্ক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব-নিযুক্ত সেনা প্রধানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সফলতা কামনা করেন।নতুন সেনা প্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর…
Read Moreরোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে সহায়তার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
২৩ জুন ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আশ্রয় নেয়া ১১ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীকে মর্যাদার সাথে ও শান্তিপূর্ণভাবে তাদের নিজে দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে সহায়তার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।প্রধানমন্ত্রী আজ আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত নবম মস্কো সম্মেলনে বক্তব্য প্রদানকালে এ আহ্বান জানান।তিনি রোহিঙ্গা সংকটের বিষয়টি পুনরুল্লেখ করে বলেন, ‘আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে, প্রায় চার বছর আগে মিয়ানমারের ১১ লাখের বেশি রোহিঙ্গা নাগরিককে জোরপূর্বক বাস্তু্যুচ্যূত করা হলে, বাংলাদেশ এদের আশ্রয় দেয়। এরা বাংলাদেশ ও গোটা অঞ্চলের জন্য মারাত্মক নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি করছে। আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি। কিন্তু…
Read Moreআওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতির পিতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
২৩ জুন ২০২১(বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।তিনি আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলী অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান।জাতির পিতার প্রতিকৃতির বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের পর স্বাধীনতার এই মহান স্থপতির স্মৃতির প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।পরাধীনতার শৃঙ্খল থেকে বাঙালির মুক্তি এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ঢাকার রোজ গার্ডেনে ১৯৪৯ সালের ২৩-২৪ জুন এক সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী…
Read Moreবঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না : প্রাণিসম্পদ মন্ত্রী
স্টাফ রিপোর্টার,২৩ জুন ২০২১(বিবিনিউজ):বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ কখনো স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম।বুধবার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএ) খামারি মাঠ দিবসের আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এ্যাডভোকেট শ.ম রেজাউল করিম এসময় আরও বলেন,আওয়ামী লীগের জন্ম আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে তাই বর্তমান সরকারকে আন্দোলনের ভয়ভীতি দেখিয়ে বিএনপির কোন লাভ নেই। তিনি আরও বলেন,সারা দেশে লকডাউনে মহাসড়ক গুলোতে গো,খাদ্য বাহনী কোন ট্রাক আটক না করতে তিনি মহাসড়কে দায়িত্বরত…
Read Moreসাভারে আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার,২৩ জুন ২০২১(বিবিনিউজ):নানা আয়োজনে সাভারের আশুলিয়ায় পালিত হয়েছে বাংলাদেশের ঐহিত্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী। এ উপলক্ষে দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিলে যোগদান করেন প্রতিমন্ত্রী। এসময় আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্যদিকে ঢাকার ধামরাইয়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভার অনুষ্ঠানে যোগদান করেন…
Read Moreগাবতলী থেকে বাস বের হওয়া বন্ধ
২২ জুন ২০২১(বিবিনিউজ):করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সরকারঘোষিত বিধিনিষেধের কারণে রাজধানী ঢাকার গাবতলী থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ আছে। তবে অনেক যাত্রী বলছেন, তাঁরা যান চলাচল বন্ধ থাকার বিষয়টি জানেন না। কেউ কেউ ঢাকার বাইরে যেতে না পেরে ফিরে যাচ্ছেন। কেউ আবার বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। গাবতলী কিংবা সাভারের আশপাশে যাঁদের গন্তব্য ছিল, তাঁরা হেঁটে আমিনবাজার সেতু পার হয়ে বাস ধরার চেষ্টা করছেন। গাবতলী বাস টার্মিনাল এলাকায় আজ সকালে সরেজমিনে দেখা যায়, এখান থেকে দূরপাল্লার যান চলাচল বন্ধ আছে। টার্মিনাল কার্যত ফাঁকা, টিকিট কাউন্টারগুলোও বন্ধ রয়েছে। ঢাকার বাইরে যাওয়ার…
Read Moreআগামীকাল আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী
২২ জুন ২০২১(বিবিনিউজ)) : মহান মুক্তযুদ্ধের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জনে নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল। ১৯৪৯ সালের ২৩ জুন পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে আটক ছিলেন। তাঁকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। অন্যদিকে কেন্দ্রীয় ভাবে নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ করা হলেও পরবর্তি সময়ে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য এর নাম “আওয়ামী লীগ” করা হয়। ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে অনুষ্ঠিত আওয়ামী মুসলিম…
Read Moreঢাকায় ৭১ শতাংশ মানুষের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে:আইসিডিডিআরবি
২২ জুন ২০২১(বিবিনিউজ):ঢাকায় ৭১ শতাংশ ও চট্টগ্রামে ৫৫ শতাংশ মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে। ৩ হাজার ২২০ জনের মধ্যে পাঁচ মাসের গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)। এদিকে সোমবার বিকালে স্বাস্থ্য অধিদফতর থেকে জানানো হয়, বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৬২৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৪ হাজার ৬৩৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট…
Read Moreঢাকাকে বিচ্ছিন্ন রাখতে গাজীপুরে উত্তরবঙ্গের প্রবেশদ্বারে পুলিশের কড়াকড়ি
২২ জুন ২০২১(বিবিনিউজ):রাজধানী ঢাকাকে বিচ্ছিন্ন রাখতে যে সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে, এর মধ্যে গাজীপুরও আছে। এর ফলে গাজীপুরের ওপর দিয়ে উত্তরবঙ্গসহ কয়েকটি অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন আছে। আজ মঙ্গলবার সকাল থেকে লকডাউন কার্যকর রাখতে পুলিশও মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়েছে। গণপরিবহন থেকে শুরু করে কোনো যানবাহনই চলাচল করতে দেওয়া হচ্ছে না। যানবাহন না পেয়ে অফিসগামী মানুষ দুর্ভোগে পড়েছেন। উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় হাইওয়ে ও থানা–পুলিশ আলাদাভাবে চেকপোস্ট বসিয়ে যানবাহনের গতিরোধ করছে। যানবাহনগুলো পুলিশ ঘুরিয়ে ফেরত পাঠিয়ে দিচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন কর্মস্থানে যাওয়া মানুষ। পরে বাস…
Read More