লকডাউন নয়, ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ: স্বাস্থ্যমন্ত্রী

২৭ জুন ২০২১(বিবিনিউজ ): বাংলাদেশের টিকা উৎপাদন কারখানা গোপালগঞ্জে করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন। শনিবার মানিকগঞ্জে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।তিনি বলেন, লকডাউন নয়, ভ্যাকসিন নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। আগামী কয়েক দিনের মধ্যেই চীনের ভ্যাকসিনও চলে আসবে এবং ভ্যাকসিন কার্যক্রম বৃদ্ধি পাবে। এর মধ্যে লকডাউন কার্যকর হলে এবং সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চললে খুব দ্রুতই করেনাভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।

Read More

১ জুলাই থেকে সর্বাত্মক লকডাউন

২৬ জুন ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী সোমবার (২৮ জুন) থেকে সীমিত পরিসরে ‘লকডাউন’ শুরু হবে। এই সময় থেকে গণপরিবহন বন্ধ হয়ে যাবে। তবে সীমিত পরিসরে কিছু প্রতিষ্ঠান খোলা থাকবে। আর সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে। ওই সময়েও শিল্প কলকারখানা লকডাউনের আওতার বাইরে রাখা হতে পারে। এই সময়ে রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবাও চালু রাখা হতে পারে। আজ শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চপর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে। সূত্রগুলো বলছে, সোমবার থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হলেও অর্থবছরের শেষ সময়…

Read More

খোলা থাকবে গার্মেন্টস

২৬ জুন ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সারাদেশে আগামী সোমবার থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। জরুরি সেবা ছাড়া সবকিছুই বন্ধের কথা থাকলেও বিশেষ ব্যবস্থায় খোলা থাকবে গার্মেন্টস কারখানা। এ বিষয়ে আজ শনিবার গার্মেন্টস মালিকদের সংগঠন-বিকেএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ‘সরকারের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় গার্মেন্টস কারখানা খোলা রাখার অনুমতি আমরা পেয়েছি।’ তিনি বলেন, ‘কঠোর লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে শিল্প কলকারখানা খোলা থাকবে। যানবাহন বন্ধ থাকবে এটা মেনেই কারখানা খোলা থাকবে। যেসব শ্রমিক বা কর্মকর্তা অথবা দায়িত্বশীল কারখানার দূরে বসবাস করেন, এই কয়দিনের জন্য তারা কারখানার আশপাশে থাকবেন, অথবা কারখানার…

Read More

কঠোর লকডাউন নিয়ে যা বললেন কাদের

২৬ জুন ২০২১(বিবিনিউজ ):করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ঘোষিত কঠোর লকডাউন মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এ আহ্বান জানান। এ সময় করোনায় স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে অবহেলা না করার কথা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। তাই এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন।’ ব্রিফিংয়ে বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির বর্তমান যেমনি হতাশাগ্রস্ত…

Read More

অপহরণের ২দিন পর তরুণ উদ্ধার , আটক ৪

স্টাফ রিপোর্টার,২৬ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারের আশুলিয়ায় থেকে অপহরণের দুই দিন পর খোকন (২১) নামের এক তরুণকে উদ্ধার করেছে র‌্যাব-৪ এর একটি দল। এঘটনায় অপহরণকারী কিশোর পাপ্পু গ্যাং এর ৪ সদস্যকে আটক করা হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিপিসি-২, র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ। এর আগে রাতে অভিযান চালিয়ে ধামরাইয়ের ইসলামপুর এলাকা থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।আটকরা হলেন, মানিকগঞ্জ জেলার মোঃ পাপ্পু মোল্লা (২৬), মোঃ নাহিদ (২১) গাইবান্ধা জেলার মোঃ রিমন (২০), মোঃ রাকিব (১৯)। তারা পাপ্পু গ্যাংয়ের সদস্য। র‌্যাব জানায়, গত ২০ জুন তারিখ খোকন তার বোনের বাড়ি আশুলিয়ায়…

Read More

ফের শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ছে

২৬ জুন ২০২১(বিবিনিউজ ): প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় সারাদেশে কঠোর লকডাউন আরোপ করতে যাচ্ছে সরকার। সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হবে বলে ইতোমধ্যে জানানো হয়েছে। আজ শনিবার লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি কারণ ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবেন না। তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩০ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ছিল। কিন্তু নতুন করে আবারও কঠোর লকডাউনের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে…

Read More

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন নবনিযুক্ত সেনা প্রধান

স্টাফ রিপোর্টার, ২৬ জুন ২০২১(বিবিনিউজ ):সাভার জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।শনিবার সকালে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে সড়ক পথে পৌছলে তাকে স্বাগত জানান সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহিনুল হক । পরে তিনি বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। শ্রদ্ধা নিবেদের সময় এসময়…

Read More

এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু আগামী ২৯ জুন

২৫ জুন ২০২১(বিবিনিউজ): করোনা ভাইরাস পরিস্থিতিতে আটকে থাকা চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হচ্ছে ২৯ জুন।ঢাকা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফরম পূরণ চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত।এইচএসসি পরীক্ষা ২০২১ উপলক্ষে কোন নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং এ সংক্রান্ত কোন ফি আদায় করা যাবে না।এবার করোনা অতিমারির কারণে অনলাইনের মাধ্যমে ফরম পূরণ করতে হবে।২০২১ সালের এইচএসসি পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলি সঠিকভাবে অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য দেশের সকল কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

Read More

সোমবার থেকে সারাদেশে কঠোর লকডাউন

২৫ জুন ২০২১(বিবিনিউজ) : কোভিড-১৯ সংক্রমন রোধকল্পে আগামী সোমবার ২৮ জুন থেকে পরবর্তী নিদেশ না দেয়া পর্যন্ত সারাদেশে কঠোর লকডাউন পালন করা হবে।এ সময় জরুরী পরিসেবা ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।জরুরী পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শুধু এম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে।জরুরী কারন ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না। গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে।এ বিষয়ে বিস্তারিত আদেশ আগামীকাল মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা হবে।

Read More

নারী পাচারে জড়িত কাউকে ছাড় না দেবার হুশিয়ার বিজিবি মহাপরিচালকের

২৪ জুন ২০২১(বিবিনিউজ):নারী ও শিশু পাচারে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। বৃহস্পতিবার বেলা ১১টায় রাজধানীর গুলশানে ‘সীমান্ত ব্যাংক’ এর ১৯তম শাখা উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি বলেছেন, নারী, শিশু ও মাদকের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি রয়েছে। নারী পাচারে জড়িতদের ব্যাপারে কারো কোনো সুপারিশ বিজিবি পাত্তা দেয় না বলেও মন্তব্য করেন তিনি। সীমান্ত ব্যাংকের শাখা উদ্বোধনের সময় তিনি বলেন, পর্যায়ক্রমে ব্যাংকিং সেবা সীমান্তে পৌঁছে দেয়া হবে। বিজিবির সদস্যরা সহজশর্তে ঋণ…

Read More