সরকারের অর্জনকে ম্লান করার অপচেষ্টা করছে বিএনপি:সেতুমন্ত্রী

৩০ জুন ২০২১(বিবিনিউজ ):অপপ্রচারের ঘোড়ায় চড়ে বিএনপি সরকারের অর্জনকে ম্লান করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাস সংক্রমিত সীমান্তবর্তী জেলাসহ মোট ৩০টি জেলা-উপজেলায় প্রতিনিধিদের মাধ্যমে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অপপ্রচারের ঘোড়ায় চড়ে বিএনপি সরকারের অর্জনকে ম্লান করার অপচেষ্টা করছে, কিন্তু জনগণ তাদের নেতিবাচক অপতৎপরতা প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।এদিন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের…

Read More

৭২ ঘন্টায় কমতে পারে বৃষ্টিপাত

৩০ জুন ২০২১(বিবিনিউজ ): দেশের কোথাও কোথাও আজ ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আগামী ৭২ ঘন্টায় কমতে পারে বৃষ্টিপাত।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, হিমালয়ের পাদদেশীয়, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বি¯ৃÍত রয়েছে।এর একটি বাড়তি অংশ…

Read More

আগামীকাল থেকে কঠোর বিধি নিষেধের প্রজ্ঞাপন জারি

৩০ জুন ২০২১(বিবিনিউজ ):করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে আগামীকাল সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত জনসাধারণের সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারি করেছে সরকার।আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগ সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিম্নোক্ত শর্তাবলী সংযুক্ত করে ১ জুলাই সকাল ৬ টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত নিম্নোক্ত বিধি-নিষেধ আরোপ করা হলো:১. সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।২. সড়ক, রেল ও নৌ-পথে গণপরিবহণ, অভ্যন্তরীণ বিমানসহ ও সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।৩.…

Read More

বহস্পতিবার থেকে ৭ দিন সব অফিস বন্ধ, চলবে না যানবাহন

৩০ জুন ২০২১(বিবিনিউজ ): করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আগামীকাল বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সারা দেশে সাত দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। বিধিনিষেধ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাল থেকে সাত দিনের জন্য সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। গণপরিবহনসহ যন্ত্রচালিত সব যানবাহন বন্ধ থাকবে। বিজ্ঞাপন সাত দিনের কঠোর বিধিনিষেধের এই সময়ে জরুরি কারণ ছাড়া কেউ ঘরের বাইরে বের হলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। বিধিনিষেধ বাস্তবায়নে এবার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীও মাঠে থাকবে। গতকাল…

Read More

দেশের ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা:সংসদে প্রধানমন্ত্রী

২৯ জুন ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভ্যাকসিনের প্রাপ্যতা সম্পর্কে দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, যত টাকাই লাগুক সরকার প্রয়োজনীয় ভ্যাকসিন সংগ্রহ করবে এবং পর্যায়ক্রমে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।একইসঙ্গে প্রধানমন্ত্রী জীবন-জীবিকার প্রয়োজনে এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের যে কোনো প্রয়োজনে দ্রুততার সাথে সিদ্ধান্ত গ্রহণ করে মানুষের পাশে দাঁড়াবেন বলেও উল্লেখ করেন।তিনি বলেন, ‘আমরা দেশের সকল নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেয়ার ঘোষণা দিয়েছি কাজেই ভ্যাকসিন সংগ্রহে যত টাকাই লাগুক না কেন আমরা সেই টাকা দেবো। পর্যায়ক্রমে দেশের ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছি।’তিনি বলেন, ‘জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছি যে…

Read More

বাজেট দেশের মানুষের জন্য: অর্থমন্ত্রী

২৯ জুন ২০২১(বিবিনিউজ ):অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আমরা বহু দূর যেতে চাই। পাকিস্তানও বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে। সারা বিশ্বের অর্থনীতি পাল্টে গেছে, লণ্ডভণ্ড হয়ে গেছে। বিশ্ব অর্থনীতির পরিস্থিতি যখন এমন করুণ, সে অবস্থাতেও বাংলাদেশের অর্থনীতিতে অতটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হয়নি।’ তিনি বলেন, ‘এ বছরের বাজেট দেশের মানুষের জন্য। তাই, সব জেনে-শুনেই আমরা কঠিনকে ভালোবেসেছি। আশা করি, এবারের বাজেট বাস্তবায়নে সক্ষম হব।’ আজ মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রস্তাবিত…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত

২৯ জুন ২০২১(বিবিনিউজ ):দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং ইবতেদায়ি ও কওমি মাদ্রাসায় চলমান ছুটি আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে । আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারা দেশে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। লকডাউনও কার্যকর হয়েছে। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড ১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে এই ছুটি বৃদ্ধি করা হয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ছুটি ছিল ৩০ জুন পর্যন্ত ।

Read More

করোনা মোকাবেলায় সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

২৮ জুন ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার সেকেন্ড ওয়েভে সংক্রমণ এবং মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে এই রোগের বিস্তার মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেছেন।পাশাপাশি তিনি দেশের ১শ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার মাধ্যমে দেশের রপ্তানী খাতকে সমৃদ্ধ করণে সংশ্লিষ্ট মহলকে গুরুত্ব প্রদানের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন,‘এই অবস্থা (করোনা) আমরা মোকাবেলা করতে পারবো। ইনশাল্লাহ সে বিশ^াস আমাদের রয়েছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা আমরা চাই।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার সকালে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।তিনি ভিডিও কনফারেন্সের সাহায্যে গণভবন থেকে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী…

Read More

মগবাজারে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৫, গুরুতর আহত ১০

২৭ জুন ২০২১(বিবিনিউজ ):রাজধানীর মগবাজার ওয়ারলেস গেট এলাকায় বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন ১০ জন। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিকভাবে তিনজনের মৃত্যুর কথা জানায়। হাসপাতালে নেওয়ার পর অন্য দুজন মারা যান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বিস্ফোরণে দুটি বাসের যাত্রীরা হতাহত হয়েছেন। অন্তত ৪৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এর মধ্যে বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয় ১২ জনকে।শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পাথর শংকর পাল জানান,…

Read More

থাইল্যান্ড থেকে ৩৭ যাত্রীসহ বিশেষ বিমান ঢাকায়

২৭ জুন, ২০২১ (বিবিনিউজ) : ব্যাংককে বাংলাদেশ দূতাবাস সেখানে আটকে পড়া ৩৭ বাংলাদেশী ও থাই নাগরিকের জন্য থাইল্যান্ড থেকে ঢাকাগামী একটি বিশেষ বিমানের ব্যবস্থা করেছে। যাত্রীবাহী বিশেষ এই বিমানটি গতকাল বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পোঁছায়। যাত্রীদের নিজস্ব খরচে বিদেশে আটকে পড়া বাংলাদেশীদের দেশে আসতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্ম্ভৃব সব ধরনের সহযোগিতা দেয়ার পূর্ব ঘোষণানুযায়ী এব্যবস্থা করা হয়ছে বলে ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।এ বিশেষ বিমানের যাত্রীদের থাইল্যান্ডের স্বর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাইসহ দূতবাসের অন্যান্য কর্মকর্তারা বিদায় জানান এবং…

Read More