বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র এ বছরই মুক্তি পাবে: হাছান মাহমুদ

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ এ বছরই মুক্তি পাবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।আজ শনিবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী কল্যাণ ট্রাস্ট বিল-২০২১’ পাসের প্রতিক্রিয়ায় মন্ত্রী এসব কথা বলেন। সংসদে বিল পাসের প্রক্রিয়ায় সংশোধনী প্রস্তাব তোলার সময় জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু বঙ্গবন্ধুর বায়োপিক নিয়ে প্রশ্ন করেন। এ চলচ্চিত্রে কারা অভিনয় করছেন, তা জানতে চান বিএনপির হারুনুর রশীদ। অভিনয়শিল্পীরা ভারতীয়, না বাংলাদেশের, সে প্রশ্ন করেন বিএনপির এই সাংসদ। এর আগে জাতীয় পার্টির ফিরোজ রশীদ তাঁর যাচাই প্রস্তাবের ওপর বক্তব্যকালে ‘মুঘল-ই-আজম’সহ একাধিক আন্তর্জাতিক সিনেমার…

Read More

আবারও তোপে মুখে স্বাস্থ্যমন্ত্রী

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):জাতীয় সংসদে আবারও বিরোধী দলের সাংসদদের লক্ষ্যবস্তু হলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সাতক্ষীরা ও বগুড়ায় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার ঘটনায় মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন তাঁরা। এক সাংসদ মন্ত্রীকে লজ্জাহীন উল্লেখ করে তাঁর পদত্যাগ দাবি করেন। সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সাংসদেরা মন্ত্রী ও মন্ত্রণালয়ের সমালোচনা করেন। এ সময় স্পিকার শিরীন শারমীন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সংসদে ছিলেন। তবে স্বাস্থ্যমন্ত্রীকে অধিবেশনকক্ষে দেখা যায়নি। পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অক্সিজেন সংকটের কথা প্রথম তোলেন বগুড়ার বিএনপির সাংসদ জি…

Read More

সারাদেশে সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে

২ জুলাই,২০২১(বিবিনিউজ ):কোভিড-১৯ এর উচ্চ সংক্রমণ রোধকল্পে সরকার ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর লকডাউনের দ্বিতীয় দিন চলছে। কঠোর বিধি নিষেধ বাস্তবায়নে প্রথম দিনের মতো আজ শুক্রবার দ্বিতীয় দিনেও মাঠে তৎপর রয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনী। তারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে টহল দিচ্ছে। গাড়ি থামিয়ে ও পথচারীদের দাঁড় করিয়ে বাইরে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছেন।ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান আজ সকালে বাসস’কে জানান, প্রথম দিনের মতো আজও অতিপ্রয়োজনীয় যানবাহন, রিকসা ও পণ্যবাহী গাড়ি ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় বের হতে দেখা যায়নি। ডিসি…

Read More

কঠোর লকডাউনের দ্বিতীয় দিন ঢাকার ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা

২ জুলাই,২০২১(বিবিনিউজ ):কঠোর লকডাউনের দ্বিতীয় দিন ঢাকার মহাখালী, তেজগাঁও, ফার্মগেট, বিজয় সরণিসহ ঢাকার রাস্তা অনেকটাই ফাঁকা দেখা গেছে। শুক্রবার ছুটির দিন এবং টানা বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের চাপ যেমন কম ছিল, তেমনি লোকজনের আনাগোনাও তেমন ছিল না। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন চেকপোস্টে অলস সময় কাটাতে দেখা গেছে। রাজধানীর জাহাঙ্গীর গেট চেকপোস্টে দুপুর ২টা পর্যন্ত মামলা দেওয়া হয়েছে একজনকে। সরকারি আদেশ অমান্য করায় মোটরসাইকেলের এক আরোহীকে এই মামলা দেওয়া হয়। জাহাঙ্গীর গেটের অদূরে হেলিপ্যাড চেকপোস্টে গিয়েও দেখা গেছে, পুলিশ সদস্যরা অলস সময় কাটাচ্ছেন। সেখানে বেলা দেড়টা পর্যন্ত দুজন মোটরসাইকেল…

Read More

ক্ষুধার্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হতে জি.এম. কাদেরের আহবান

১ জুলাই,২০২১(বিবিনিউজ ): জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম. কাদের লকডাউনে ক্ষুধার্ত মানুষের প্রতি সহানুভূতিশীল হতে সকলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন, সরকারিভাবে লকডাউনে কর্মহীন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।তিনি আজ এক বিবৃতিতে আরো বলেন, সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি বিত্তবানদের উচিত হবে অতিমারি করোনাকালে হতদরিদ্র ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানো।তিনি নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিটি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়াতেন। তিনি ক্ষুধার্ত মানুষকে সর্বাত্মক সহায়তা করতে জাতীয় পার্টির নেতা-কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান। দেশে দিন…

Read More

সাময়িক অসুবিধা মেনে নেওয়ার আহ্বান সেতুমন্ত্রীর

১ জুলাই,২০২১(বিবিনিউজ ): নিরাপদ জীবনের জন্য করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কঠোর বিধিনিষেধসহ লকডাউনে সাময়িক অসুবিধা মেনে নিতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, করোনার সংক্রমণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছে যাওয়ায় জনগণের সুরক্ষায় শেখ হাসিনা সরকার বিশেষজ্ঞদের পরামর্শে কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এ সিদ্ধান্তের কথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসহায়, কর্মহীন মানুষের জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থা এবং সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানান।দেশে নানা দুর্যোগে এবং…

Read More

সিনোফার্মের টিকা আসছে আগামীকাল

১ জুলাই,২০২১(বিবিনিউজ ):চীনের সিনোফার্ম থেকে বাণিজ্যিক চুক্তির আওতায় কেনা করোনা ভাইরাসের টিকা আগামীকাল শুক্রবার রাতে ঢাকায় আনা হচ্ছে। প্রথম দফায় ১১ লাখ টিকা ঢাকায় আসবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান। জাহিদ মালেক বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আগামীকাল রাত সাড়ে ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মর্ডানার ১২ লাখ ডোজ করোনার টিকা পৌঁছাবে। তা আমরা গ্রহণ করব। ওই দিন রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা পৌঁছাবে। পরের দিন অর্থাৎ জুলাইয়ের ৩ তারিখ মর্ডানার আর ১৩ লাখ ডোজ টিকা এবং ওই দিন ভোর পাঁচটার দিকে…

Read More

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে হইচই

৩০ জুন ২০২১(বিবিনিউজ ):স্বাস্থ্য খাতে অনিয়ম, অব্যবস্থাপনা, লোকবল নিয়োগ না হওয়া নিয়ে সাংসদদের তোপের মুখে পড়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জবাব দিতে গিয়ে মন্ত্রী সাংসদদের নিজ এলাকার হাসপাতালের দায়িত্ব নিতে বলেন। ঢালাও অভিযোগ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন তিনি। এ সময় বিরোধী দলের সাংসদেরা হইচই করে প্রতিবাদ জানান। আজ বুধবার সংসদে বাজেট পাসের সময় মন্ত্রণালয় ও বিভাগ–সম্পর্কিত ৫৯টি মঞ্জুরি দাবির তিনটি মন্ত্রণালয় ও বিভাগ নিয়ে আলোচনা হয়। এগুলো হলো আইন মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং স্বাস্থ্যসেবা বিভাগ। জাতীয় পার্টি, বিএনপি ও গণফোরামের সদস্যরা ছাঁটাই প্রস্তাবের ওপর তাঁদের বক্তব্য দেন। স্বাস্থ্যসেবা বিভাগের…

Read More

সরকারের অর্জনকে ম্লান করার অপচেষ্টা করছে বিএনপি:সেতুমন্ত্রী

৩০ জুন ২০২১(বিবিনিউজ ):অপপ্রচারের ঘোড়ায় চড়ে বিএনপি সরকারের অর্জনকে ম্লান করার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনাভাইরাস সংক্রমিত সীমান্তবর্তী জেলাসহ মোট ৩০টি জেলা-উপজেলায় প্রতিনিধিদের মাধ্যমে সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অপপ্রচারের ঘোড়ায় চড়ে বিএনপি সরকারের অর্জনকে ম্লান করার অপচেষ্টা করছে, কিন্তু জনগণ তাদের নেতিবাচক অপতৎপরতা প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।এদিন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের…

Read More

৭২ ঘন্টায় কমতে পারে বৃষ্টিপাত

৩০ জুন ২০২১(বিবিনিউজ ): দেশের কোথাও কোথাও আজ ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আগামী ৭২ ঘন্টায় কমতে পারে বৃষ্টিপাত।আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, হিমালয়ের পাদদেশীয়, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বি¯ৃÍত রয়েছে।এর একটি বাড়তি অংশ…

Read More