কঠোর বিধিনিষেধ বাড়ল ১৪ জুলাই পর্যন্ত

৫ জুলাই,২০২১(বিবিনিউজ ): করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়ে (১৪ জুলাই রাত ১২টা পর্যন্ত) প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এর আগে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দেয় করোনা–সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি। দেশে করোনার সংক্রমণ ও এতে মৃত্যু উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় ১ জুলাই থেকে শুরু হয়েছে সাত দিনের কঠোর বিধিনিষেধ। ৭ জুলাই মধ্যরাতে তা শেষ হবে। এখন আরও এক সপ্তাহ কঠোর বিধিনিষেধ বেড়ে ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত হলো। করোনা–সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি…

Read More

২০২২ সালে ভূমিহীনদের ৭ লক্ষ ঘর প্রদান করবে সরকার :ত্রাণ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার,৫ জুলাই,২০২১(বিবিনিউজ ):২০২২ সালে দেশে নতুন করে যাদের জমি আছে ঘর নেই তাদেরকে সাত লক্ষ নতুন দুর্যোগ সহনীয় ঘর করে দিবে সরকার বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সকালে সাভারের পার্বতীনগর এলাকায় স্থানীয় লোজকজনের সাথে আলাপকালে তিনি একথা বলেন।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে মোট আট লক্ষ ৮২ হাজার ৩৩ টি পরিবারের তালিকা তৈরি করা হয়েছে এর মধ্যে দুই লক্ষ ৯২ হাজার ভূমিহীন ও গৃহহীন। এদের মধ্যে অনেক উপকার ভোগীদের হাতে হস্তান্তর করা হয়েছে বাকিগুলো নির্মাণ কাজ শেষ হলে প্রধানমন্ত্রী…

Read More

সিঙ্গাইরে লকডাউনে ইউএনও’র অভিযান অব্যাহত, স্বাস্থ্যবিধি মানার আহবান

তোফাসানি,৪ জুলাই,২০২১(বিবিনিউজ ):মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্বাবধানে অতিবাহিত হচ্ছে কঠোর লকডাউনের ৪র্থ দিন। উপজেলার প্রতিটি এলাকা, হাট ও বাজারে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে লকডাউন মানাতে কাজ করে যাচেছন তিনি। এ জন্য সর্ব মহলে প্রশংসা কুড়িয়েছেন নির্বাহী অফিসার রুনা লায়লা।সপ্তাহব্যাপী লকডাউনের বিধি-নিষেধ অমান্য করার অপরাধে মানিকগঞ্জের সিঙ্গাইরে গত চারদিনে ৩১ ব্যক্তিকে প্রায় লক্ষাধিক টাকা জরিমানা ও আদায় করেছে ভ্রাম্যমান আদালত।আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুনা লায়লা ও, সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা। এছাড়া বেশ কিছু অটোরিকশা ও ছোট যানবাহন আটক করেছে থানা পুলিশ। উপজেলা নির্বাহী অফিসারের…

Read More

দেশে কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত:প্রাণিসম্পদ মন্ত্রী

৪ জুলাই,২০২১(বিবিনিউজ ):আসন্ন কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদিপশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। রবিবার ডিএনসিসি ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান। মন্ত্রী বলেন, গত দুটি কোরবানির ঈদে আমরা দেশের বাইরে থেকে পশু আসতে দেইনি। তাতে পশুর সংকট হয়নি। এবছরও দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। সীমান্তেও আমরা যোগাযোগ করছি যাতে চোরাইপথে বা অন্য কোন পথে একটা পশুও দেশের ভিতর প্রবেশ করতে না পারে। কারণ আমাদের খামারিদের কথা মনে…

Read More

যৌন হয়রানী ও বলাৎকারের চেষ্টার অভিযোগে অধ্যক্ষসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার,৪ জুলাই,২০২১(বিবিনিউজ ):সাভারের এক মাদ্রাসায় ১০ বছরের শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানী ও বলাৎকারের চেষ্টা করার অভিযোগে রবিবার ভোরে অধ্যক্ষ ও এক শিক্ষককে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।অভিযোগে জানা গেছে, নাটোরের শিকার পাড়া থেকে এসে সাভারের একটি গার্মেন্টসে কাজ করতো শিশুটির পিতা। তার ১০ বছরের শিশুকে লেখাপড়া করার জন্য ছায়াবীথি আমতলা মোড়ের তাফিজুল কোরান মাদ্রাসায় ভর্তি করেন। সেখানে শিশুটি হিফজুতে লেখাপড়া করে আসছিলো। গত শনিবার ভোরে মাদ্রাসার শিক্ষক ইব্রাহীম মিয়া শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে নিজের কক্ষে নিয়ে যৌন হয়রানী করে এবং বলাৎকার করার চেষ্টা করে। ঘটনাটি অন্যান্য শিক্ষার্থী ও…

Read More

দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হবে : সংসদে প্রধানমন্ত্রী

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের টিকা দেওয়া শেষ হলেই খুলে দেওয়া হবে শিক্ষাপ্রতিষ্ঠান। আজ শনিবার (৩ জুলাই) দুপুরে জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ কথা বলেন।তিনি আরও বলেন, ঈদুল ফিতরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানুষ গ্রামে গিয়েছিল বলেই করোনা সংক্রমণ এতটা বেড়েছে। গত ঈদে নিষেধ করা সত্ত্বেও মানুষ বাড়ি গিয়েছিল, তখন সরকারের কথা শুনলে এখন হয়তো পরিস্থিতি এতটা খারাপ হতো না বা সংক্রমণও এতটা বাড়ত না।তিনি আরও বলেন, টিকার জন্য সব দেশের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে। আমরা দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেব। বেশি মূল্যে কেনা হলেও…

Read More

দেশে মডার্নার সাড়ে ১২ লাখ টিকা পৌছেছে

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ করোনার ভ্যাকসিন ঢাকায় পৌঁছেছে। বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে এসব টিকা পাঠানো হয়েছে। শুক্রবার রাতে বিশেষ বিমানে এসব টিকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আর শনিবার আসবে অবিশিষ্ট করোনা ভ্যাকসিনের ডোজ।এর আগে, বৃহস্পতিবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছিলেন, শুক্রবার রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকা থেকে প্রেরিত মডার্নার মোট ২৫ লাখ ডোজ করোনা ভ্যাকসিনের ১২ লাখ আসবে এবং শনিবার সকালে অবশিষ্ট ১৩ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

Read More

জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনের আজ সমাপ্তি ঘোষনা

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ): জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশনের আজ সমাপ্তি ঘোষনা করা হয়েছে।সংবিধান অনুযায়ি অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘোষণা পাঠ করে শোনানোর মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।শেষ দিনে রেওয়াজ অনুযায়ি সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনি ভাষণ দেন।এছাড়া বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরও বক্তৃতা করেন।অধিবেশন সমাপ্তির আগে ১৯৭৪ সালের ২৫ সেপ্টম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় দেয়া ভাষনের অডিও ভিডিও শোনানো ও প্রদর্শন করা হয়।এ অধিবেশনে গত ৩ জুন অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল…

Read More

কঠোর লকলাউনের তৃতীয় দিনে ঢাকায় ১৮৪ জন গ্রেফতার

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ):করোনা সংক্রমণ রোধে বিধিনিষেধের (লকডাউন) তৃতীয় দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানী ঢাকায় ১৮৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম এ তথ্য জানান।তিনি বলেন, শনিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট চালিয়ে ৫০ হাজার ৬৪০ টাকা জরিমানা করেছে। ।এডিসি ইফতেখায়রুল জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্ট, তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম…

Read More

সারাদেশে তৃতীয় দিনের মতো কঠোর লকডাউন চলছে

৩ জুলাই,২০২১(বিবিনিউজ ): সরকার ঘোষিত ৭ দিনব্যাপী কঠোর বিধিনিষেধের আজ শনিবার তৃতীয় দিন চলছে।লকডাউন কার্যকরে মাঠে রয়েছেন পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব সদস্যরা। শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের। রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্টে তল্লাশি চালানো হচ্ছে।বিধিনিষেধের আগের দুই দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় রাজধানীতে প্রথম দিন ৫৫০ এবং দ্বিতীয় দিন ৩২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।এদিকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা জরিমানা করা হয় এবং দ্বিতীয় দিনে সারা দেশে র‌্যাবের ১৬৬টি টহল এবং ১৪৫টি চেকপোস্ট বসানো…

Read More