৭ জুলাই,২০২১(বিবিনিউজ ): রাজধানী ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় আজ বুধবার সকাল ৯টা ১৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, সুনামগঞ্জ, বগুড়া, দিনাজপুর, জামালপুর, শেরপুরে মৃদু ভূমিকম্প অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউএসজিএস সূত্রে জানা গেছে, ভারতের আসাম রাজ্যের লক্ষ্মীপুরে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ২। যা বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতেও অনুভূত হয়। আবহাওয়াবিদ বজলুল রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, ‘ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ২৮২ কিলোমিটার।’
Read MoreCategory: জাতীয়
জাতীয়
কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
৭ জুলাই,২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপমহাদেশের কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
Read Moreকিংবদন্তী অভিনেতা বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমার আর নেই
৭ জুলাই,২০২১(বিবিনিউজ ডেস্ক): ভারতীয় সিনেমার স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা, বলিউডের ‘ট্র্যাজেডি কিং’ হিসেবে খ্যাত দিলীপ কুমার আর নেই। তার বয়স হয়েছিলো ৯৮ বছর।বুধবার সকাল সাড়ে ৭টায় মুম্বাইয়ের পি ডি হিন্দুজা হাসপাতাল অ্যান্ড মেডিকেল রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তার অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে তার পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকি লেখেন, বিষণœ হৃদয় এবং গভীর দু:খের সঙ্গে আমি আমাদের প্রিয় দিলীপ সাহেবের মৃত্যুর কথা ঘোষণা করছি। কয়েক মিনিট আগে তিনি মারা গেছেন।শ্বাসকষ্ট নিয়ে ২৯ জুন থেকে এ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন দিলীপ কুমার। বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘদিন ভুগছিলেন।বলিউডে প্রায়…
Read Moreবিমানে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এলো কোটি টাকার গরু
৬ জুলাই,২০২১(বিবিনিউজ ): যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ব্রাহমা জাতের ১৮টি গরু জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। গরুগুলো সোমবার দুপুরে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে আসে। বাংলাদেশে ব্রাহমা জাতের গরু আমদানী অনুমতি না থাকা এবং গরুর আমদানীকারককে না পাওয়া জব্দ করা হয়েছে। বাংলা অ্যাভিয়েশনের ফেসবুক পেইজে জানানো হয়েছে, ১৩ মাস থেকে ৬০ মাস বয়সী ১৮টি গরু আনা হয়। তবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গরুগুলো আসলেও সেগুলোকে নিতে আসেনি কেউ। বিল অব এন্ট্রিতে গরুগুলোর মূল্য ধরা হয়েছে সবগুলোর ৪০ হাজার ডলার। তবে কাস্টম কর্মকর্তারা ধারণা করছে গরুগুলো প্রতিটির মূল্য ১২-১৫ লাখ…
Read Moreসারাদেশে ৬ষ্ঠ দিনের মতো কঠোর লকডাউন চলছে
৬ জুলাই,২০২১(বিবিনিউজ ):সরকার ঘোষিত ৭ দিনব্যাপী কঠোর বিধিনিষেধের ৬ষ্ঠ দিন আজ মঙ্গলবার। করোনার সংক্রমণ রোধকল্পে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবি’র সদস্যরা। লকডাউনের শুরু থেকেই বিভিন্ন জায়গায় টহল দিতে দেখা গেছে তাদের। রাজধানীর বিভিন্ন সড়কে চেকপোস্টে বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।লকডাউনের ষষ্ঠ দিনে রাজধানী ঢাকার সড়কগুলোতে মানুষের উপস্থিতি কিছুটা বাড়ছে। গত পাঁচ দিনের তুলনায় আজ মঙ্গলবার সড়কে কর্মজীবী মানুষের সংখ্যা কিছুটা বেশি দেখা গেছে। ট্রাফিক সিগন্যালগুলোতে যানজটও লক্ষ্য করা গেছে। তবে চেকপোস্টে কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। সকালে যাত্রাবাড়ী এলাকায় গিয়ে দেখা গেছে, রিকশা আর ভ্যানে করে মানুষ…
Read Moreবিশেষ ট্রেনে ঢাকায় আসবে কোরবানির পশু
৬ জুলাই,২০২১(বিবিনিউজ ): ১৭, ১৮ ও ১৯ জুলাই কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। রেলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে এর সংখ্যা কমবেশি হতে পারে। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এই ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা সাড়ে তিনটায় ট্রেনটি ছেড়ে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ছয়টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে। এর পাশাপাশি খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। তবে ব্যবসায়ীদের আগ্রহ থাকলে এখান থেকেও স্পেশাল ট্রেন…
Read Moreনদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যার আশংকা
৫ জুলাই,২০২১(বিবিনিউজ ):উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা,দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৭২ ঘন্টায় দেশের উত্তরাঞ্চল,উত্তর-পূর্বাঞ্চল এবং এর কাছাকাছি ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় প্রদেশের সকল স্থানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে।বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারত আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, ফলে এই সময়ে দেশের উল্লেখিত নদীর পানি সমতল সময় বিশেষে বৃদ্ধি পেয়ে কিছু স্থানে আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে।এদিকে, ব্রক্ষ্মপুত্র-যমুনা নদ ও নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে আগামী তিনদিন পর্যন্ত তা অব্যাহত থাকতে…
Read Moreগরুর অনলাইন হাট উদ্বোধন করলেন প্রাণিসম্পদ মন্ত্রী
৫ জুলাই,২০২১(বিবিনিউজ ): মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, করোনা পরিস্থিতিতে অনলাইনে কোরবানির পশু ক্রয়-বিক্রয় রাষ্ট্রের জন্য সহায়ক। করোনার ভয়াবহ পরিস্থিতিতে জনসমাগম থেকে দূরে থাকা প্রয়োজন। চরাঞ্চলের গরুর অনলাইন হাট শুধু ক্রেতা-বিক্রেতার সুবিধার জন্যই নয়, এটি রাষ্ট্রের জন্যও সুবিধাজনক।আজ সোমবার ই-কমার্স প্লাটফর্ম ভালোকিনি ডট কম ও বেসরকারি সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত ‘চরাঞ্চলের গরুর অনলাইন হাট’র উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।শ ম রেজাউল বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছিলেন। সে পরিকল্পনা বাস্তবায়নের…
Read Moreআগামী বৃহস্পতিবার থেকে টিকা নিবন্ধন কার্যক্রম শুরু
৫ জুলাই,২০২১(বিবিনিউজ ): আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে অনলাইনে সুরক্ষা প্ল্যাটফর্মে করোনা ভাইরাসের টিকা নিতে আগ্রহীদের জন্য আবারও নিবন্ধন কার্যক্রম শুরু হবে। সোমবার (৫ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ভ্যাকসিন নেওয়ার জন্য ন্যূনতম ৪০ বছর বয়স প্রয়োজন হতো। এখন ৩৫ বছরের বেশি বয়সী যে কেউ ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এছাড়া শিক্ষার্থী ও প্রবাসীসহ অন্য যাদের ভ্যাকসিন দেওয়া হবে, তারাও নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য উন্মুক্ত করে সুরক্ষায় নিবন্ধন করতে পারবেন।
Read Moreটিকার বয়সসীমা ৩৫ করার প্রস্তাব
৫ জুলাই,২০২১(বিবিনিউজ ): করোনাভাইরাসের টিকা গ্রহণকারীদের বয়সসীমা ৩৫ বছর করার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। আজ সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভা শেষে উপস্থিত সাংবাদিকদের আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এ কথা বলেন। টিকাদানের বয়সসীমা নিয়ে নতুন চিন্তাভাবনা হচ্ছে মন্তব্য করে আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘টিকা গ্রহণকারীদের বয়সসীমা এখন ৪০ বছর। আমরা এই বয়সসীমা পর্যায়ক্রমে কমিয়ে আনার চিন্তা করেছি। বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। বয়সসীমা কমানো হলে বেশি মানুষ টিকার আওতায় আসবে।’ করোনাভাইরাসের সংক্রমণ…
Read More