স্টাফ রিপোর্টার,১৫ মে ২০২২(বিবিনিউজ ): আগামী ২১ মে সাভার গলফ ক্লাবে অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে সাভার গলফ ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গলফ ক্লাবের সদস্য সচিব মেজর মহিউদ্দিন আহমেদ। ওই দিন সকালে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে ও বিকেলে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে ওয়ালটন হাইটেক ইন্ড্রাষ্টিজ এর সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Read MoreCategory: জাতীয়
জাতীয়
আগামীকাল শুভ বুদ্ধ পূর্ণিমা
১৪ মে ২০২২(বিবিনিউজ ): আগামীকাল শুভ বুদ্ধ পূর্ণিমা। দেশের বৌদ্ধ সম্প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করবে।‘জগতের সকল প্রাণী সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ- এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন বুদ্ধ ভক্তরা।গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্ম মতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও…
Read Moreআওয়ামীলীগ সরকার দেশে ক্ষমতায় থাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার,১৪ মে ২০২২(বিবিনিউজ ): আওয়ামী লীগ সরকার দেশে বেশী দিন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগনের ম্যান্ডেড নিয়ে বর্তমান সরকার আবারও ক্ষমতায় আসবে বলে আশা প্রকাশ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের নয়ারহাট ও ইয়ারপুর ইউনিয়নের গোরাট এলাকায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ^বাসীর কাছে এক উন্নয়নের নাম তিনি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মত জীবনের ঝুকি…
Read Moreবর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে : তথ্য ও সম্প্রচারমন্ত্রী
১৩ মে ২০২২(বিবিনিইজ): তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি’র তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন নিস্ফল। বিশৃঙ্খলা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে।তিনি বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখে লাভ নেই। বিশ্বের সকল গণতান্ত্রিক দেশের মতো সংবিধান অনুযায়ী বর্তমান সরকার দেশ পরিচালনায় থাকাকালে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। আর বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে তা প্রতিহত করা হবে।’হাছান মাহমুদ আজ দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে কীটতত্ত্ব সমিতির ১১তম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে…
Read Moreখাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এক ইঞ্চি জমিও অনাবাদি না রাখার আহ্বান:সেনাবাহিনী প্রধান
স্টাফ রিপোর্টার,১২ মে ২০২২(বিবিনিইজ):ঢাকার সাভারে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সাভার এরিয়ায় কৃষিপণ্য উৎপাদন প্রতিযোগিতা-২০২২ পরিদর্শন করেছেন। বিকেলে তিনি ওই এরিয়ায় কৃষিপণ্য পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনী প্রধান এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না । পুকুর ও জলাভূমি ব্যবহার করা হচ্ছে মাছ এবং হাঁস চাষের জন্য। বিভিন্ন প্রকার খামার ছাড়াও বায়োফ্লক পদ্ধতিতে উৎপাদিত হচ্ছে শিং ও তেলাপিয়া মাছ। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় সকল সেনানিবাসে কৃষি ভিত্তিক উৎপাদন দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত…
Read More১০০০ টাকা মুল্যমানের লাল নোট অচল নয় : বাংলাদেশ ব্যাংক
১২ মে ২০২২(বিবিনিউজ ): বাংলাদেশ ব্যাংক (বিবি) ১০০০ টাকা মুল্যমানের লাল নোট অচল ঘোষণা করেনি। আগামী ৩০ মে’র পর এই নোট অচল হিসেবে গণ্য হবে মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মে প্রচারিত তথ্যকে গুজব এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছে কেন্দ্রিয় ব্যাংক।বুধবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সী ম্যানেজমেন্ট বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ১০০০ টাকা মুল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করেনি। কেন্দ্রিয় ব্যাংক জনসাধারণকে এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ।
Read Moreফ্যানের ভেতর দেড় কোটি টাকার সোনার বার
১২ মে ২০২২(বিবিনিউজ ): ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩০০ গ্রাম সোনার বারসহ এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যাত্রীর নাম শফিকুল ইসলাম। তাঁকে গতকাল বুধবার সন্ধ্যায় সোনার বারসহ গ্রেপ্তার করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল। ঢাকা কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, গতকাল সন্ধ্যা সাতটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গালফ এয়ারের একটি ফ্লাইট অবতরণ করে। এই ফ্লাইটে বাহরাইন থেকে দেশে আসেন প্রবাসী শফিকুল। কাস্টম হাউসের কর্মকর্তারা আরও জানান, শফিকুলের সঙ্গে থাকা লাগেজের ভেতর একটি চার্জার ফ্যান ছিল। বিমানবন্দরের কাস্টম জোনে স্ক্যানিংয়ের সময় ফ্যানের ভেতরে সোনার বার শনাক্ত হয়। পরে…
Read Moreজাতীয় সংসদ নির্বাচন বর্তমান সরকারের অধীনে হবে:শিক্ষা মন্ত্রী
স্টাফ রিপোর্টার,১১ মে ২০২২(বিবিনিউজ ):আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে তাই বিএনপিসহ সকল দল অংশ গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি। দুপুরে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজনে এসইডিপি স্কিম রিভিউ কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিক্ষা মন্ত্রী ডা.দীপু মনি এসময় আরও বলেন,আগামী নির্বাচন বর্তমান আওয়ামী লীগ সরকারের অধীনে হবে সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠ করবে এতে কোন সন্দেহ নেই তাই সকল দল নির্বাচনে অংশ গ্রহণ করবে জানিয়ে তিনি আরও…
Read Moreজাবির ছাদ থেকে পড়ে মৃত ছাত্রের বালিশের নিচে ‘চিরকুট’
১১ মে ২০২২(বিবিনিউজ ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলের ছাদ থেকে পড়ে মারা যাওয়া অমিত কুমার বিশ্বাসের বালিশের নিচ থেকে একটি ‘চিরকুট’ পাওয়া গেছে। তাঁর বাবা ও শিক্ষকেরা নিশ্চিত করেছেন, ‘চিরকুটের’ লেখা অমিতের। অমিত বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের রফিক ব্লকের ৩১৫ নম্বর কক্ষে থাকতেন। এ কক্ষে মোট চারজন থাকতেন তাঁরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে তাঁর রুমমেটরা কক্ষে যান। তাঁরা অমিতের বিছানার বালিশের নিচে একটি চিরকুট পান। চিরকুটে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আমার মস্তিষ্কই আমার মৃত্যুর জন্য দায়ী।’ এ বিষয়ে ওই হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সোহেল…
Read Moreজাবিতে শহীদ রফিক জব্বার হল থেকে পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার,১০ মে ২০২২(বিবিনিইজ):জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের পাঁচ তলা থেকে পড়ে অমিত কুমার বিশ^াস নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিকেলে এঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন,বিকেলে শহীদ রফিক জব্বার হলের পাঁচ তলা থেকে পাঁ পিছলে নিচে পড়ে যান বোটানি বিভাগের ৪৫ তম ব্যাচের শিক্ষার্থী অমিত কুমার বিশ^াস। পরে শিক্ষার্থীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত্যু ঘোষনা করেন। পরে বিশ^বিদ্যালয় কতৃপক্ষ তার লাশ ক্যাম্পানে নিয়ে যান। তার মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখছে…
Read More