১০ মে ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্ভাব্য সর্বোত্তম নীতি কাঠামোর আশ্বাস দিয়ে বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, ‘আমি এখন আমাদের ব্যবসা এবং বিনিয়োগের পরিবেশ সহজ করার জন্য সর্বোত্তম সম্ভাব্য নীতি কাঠামো এবং জোরালো সম্ভাবনার বিষয়ে আপনাদের আশ্বস্ত করব।’প্রধানমন্ত্রী প্রথমবারের মতো তাঁর সরকারি বাসভবন গণভবনে সফররত ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের এক্সিকিউটিভ বিজনেস ডেলিগেশনের সঙ্গে বৈঠককালে এই আহবান জানান।শেখ হাসিনা বলেন, তিনি বিশ্বাস করেন মার্কিন কোম্পানিগুলো এ সুবিধা গ্রহণ করবে এবং বিদ্যুৎ ও জ্বালানি, আইসিটি, অবকাঠামো, হালকা প্রকৌশল পণ্য, মোবাইল ফোন ও ইলেকট্রনিক পণ্য, অটোমোবাইল, কৃষি প্রক্রিয়াকরণ, ওষুধ,…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
৯ মে ২০২২(বিবিনিউজ ):রাজধানীর ধানমন্ডির ৮ নম্বরে যাত্রীবাহী বাসের ধাক্কায় উজির আহমেদ (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার ভোর ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। তিনি কলাবাগান স্টাফ কোয়ার্টারে থাকতেন। নিহতের ছেলে আবদুল মাজেদ বলেন, সকালে আমার বোনের ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসতে বের হন বাবা। এসময় সিএনজিতে উঠতে গেলে একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।…
Read Moreশ্রমিক-মালিকের পরিপূরক ভূমিকার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
৮ মে ২০২২(বিবিনিউজ ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন ও দেশের সমৃদ্ধি নিশ্চিত করতে শ্রমিক ও মালিকদের একে অপরের প্রতি দায়িত্বশীল ও পরিপূরক ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন।কোন সমস্যার সৃষ্টি হলে অহেতুক বিদেশিদের পিছনে না ছুটে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে তা সমাধানের আহ্বান জানান তিনি।তিনি বলেন, ‘কোন একটি কারখানা যদি তৈরী হয় তাহলে মালিক সেখানে পুঁজি দেয় আর শ্রমিক শ্রম দেয়। মালিকের পুঁজি এবং শ্রমিকের শ্রম নিয়েই কারখানা চালু থাকে, উৎপাদন বাড়ে এবং দেশের অর্থনীতি সমৃদ্ধশালী হয়।’‘একটি প্রতিষ্ঠান চালাতে গেলে সকলেরই দায়িত্ব থাকে আর সেক্ষেত্রে মালিকের দায়িত্ব থাকে শ্রমিকের ওপর অন্যদিকে শ্রমিকের দায়িত্ব…
Read Moreটিটিইর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে: রেলমন্ত্রী
৮ মে ২০২২(বিবিনিউজ ): টিটিইর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। যিনি এ শোকজ দিয়েছেন তাকে শোকজ করা হবে বলেও জানিয়েছেন তিনি। আজ রবিবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এসব তথ্য জানান। এসময় টিটিইর বহিষ্কারাদেশটি ‘সঠিক হয়নি’ বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, ‘রেলের সেবায় অসন্তুষ্ট হলে সাধারণ যাত্রী ও তার পরিবার হিসেবে অভিযোগ জানাতে পারে। কিন্তু মন্ত্রীর বউ হিসেবে অভিযোগ জানাতে পারে না। এ জায়গাটায় কিছু ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি।’অভিযোগের বিষয়ে স্ত্রীর সাথে কোনো কথা হয়নি বলেও দাবি করেছেন…
Read Moreবিএনপি অস্তিত্ব টিকিয়ে রাখতে নির্বাচনে অংশগ্রহণ করবে: কাদের
৮ মে ২০২২(বিবিনিউজ ):আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলে অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আজ সকালে সচিবালয়ে তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। ওবায়দুল কাদেরের আশা প্রকাশ করে বলেন, বিএনপি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নির্বাচনে অংশগ্রহণ করবে।দেশে গণতন্ত্র নেই, – বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাল্টা প্রশ্ন রেখে বলেন, ফখরুল সাহেব নিজেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাননি, উপনির্বাচন করতে বাধ্য করেছে, এটা তাহলে কিসের গণতন্ত্র? আওয়ামী লীগ চায় দেশে একটা শক্তিশালী বিরোধীদল…
Read Moreআজ বিশ্ব মা দিবস
৮ মে ২০২২(বিবিনিউজ ): আজ বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে পবিত্র ও মধুর শব্দটি হচ্ছে ‘মা’। যার কল্যাণে মানুষ পৃথিবীতে আলোর মুখ দেখতে পায়। সেই মমতাময়ী মায়ের স্মরণে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার ‘বিশ্ব মা দিবস’ পালন করা হয়। তবে বেশির ভাগের মতে, কোনো দিনক্ষণ ঠিক করে মাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানানো যায় না, মায়ের জন্য সন্তানের ভালোবাসা থাকে প্রতিদিনই। ‘মা’ মাত্র এক অক্ষরের শব্দটির মধ্যে যে গভীরতা ও ভালোবাসা-তা অন্য আর কোনো শব্দের মধ্যে যেন নেই। মা হলো চিরন্তন এক আশ্রয়ের নাম। মা শব্দের মধ্যেই লুকিয়ে আছে স্নেহ,…
Read Moreনিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে
৮ মে ২০২২(বিবিনিউজ ):বঙ্গোপসাগরের শেষ সীমানা আন্দামান দ্বীপের কাছে সৃষ্টি হওয়া লঘুচাপটি ইতিমধ্যে নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানায়, এটি আজ রোববারের মধ্যে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। শেষ পর্যন্ত নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে ‘আসানি’। এই নাম বিশ্ব আবহাওয়া সংস্থা ঠিক করে থাকে। গত বছর মে মাসেও বঙ্গোপসাগরে ‘ইয়াস’ নামের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর নিম্নচাপটির কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে। অবশ্য এটি চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর থেকে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। আবহাওয়া…
Read Moreদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই
৭ মে, ২০২২ (বিবিনিউজ): পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, শেখ হাসিনার সরকার, উন্নয়নের সরকার। দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প কেউ নেই।প্রতিমন্ত্রী আজ চাঁদপুরের মতলব উত্তরের কলাকান্দা ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার স্থানীয় নেতৃবৃন্দের সাথে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন।বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আতিকুল ইসলাম শিমুলের সভাপতিত্বে শুক্রবার বিকেলে মিলারচর এলায়েন্স টেকনিক্যাল ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা প্রতিমন্ত্রী এ সব কথা বলেন।তিনি বলেন, শেখ হাসিনার সরকার মানেই জনগণের উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলেই আজ সারা দেশে উন্নয়নের…
Read Moreদেশের সামগ্রিক উন্নয়ন তৎপরতায় প্রকৌশলীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী
৭ মে, ২০২২ (বিবিনিউজ):প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়ন তৎপরতায় প্রকৌশলীদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ও প্রকৌশলগত উন্নয়নই একটি জাতির উন্নয়নের মূল বিষয়। শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তন ও তার বিরূপ প্রভাব মোকাবিলায় উপযোগী অবকাঠামো নির্মাণে এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তা অর্জনে প্রকৌশলীদের আরো কার্যকর ভূমিকা পালন করতে বলেন।তিনি বলেন, মুজিববর্ষ ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী লগ্নে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। এ অনন্য অর্জনে প্রকৌশলীদের অবদান…
Read Moreআজ মহান মে দিবস
১ মে ২০২২(বিবিনিউজ ):মহান মে দিবস আজ। মহান মে দিবস শ্রমজীবী মেহনতি মানুষের চরম আত্মত্যাগে ন্যায্য অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে ঐতিহাসিক এই দিনটিকে বিশ্বব্যাপী মে দিবস হিসেবে উদযাপিত হয়। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয় শিকাগোর হে মার্কেটে। এরপর থেকে দিনটি ‘মে দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।এবারের…
Read More