৩০ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : জন্মস্থান সিলেট তাঁকে খুব টানত। সব সময় সেখানে যেতে চাইতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যেখানেই ছিলাম না কেন বা থাকি না কেন, সিলেট আমাকে খুব টানে। আমি আবার সিলেট যাব।’ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শনিবার সিলেট যাচ্ছেন, তবে কফিনবন্দী হয়ে। শুক্রবার দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন আবুল মাল আবদুল মুহিত (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রাতে জানান, আজ শনিবার সকাল সাড়ে…
Read MoreCategory: জাতীয়
জাতীয়
পবিত্র শবেকদর উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
২৮ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, “লাইলাতুল কদর এক মহিমান্বিত রজনি। সিয়াম সাধনার মাসের এই রাতে মানবজাতির পথ নির্দেশক পবিত্র আল-কোরআন পৃথিবীতে নাযিল হয়। পবিত্র কোরআনের শিক্ষা আমাদের পার্থিব সুখ-শান্তির পাশাপাশি আখিরাতের মুক্তির পথ দেখায়।”তিনি বলেন, মহান আল্লাহতায়ালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয়। পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগীর মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি।…
Read Moreআজ ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর
২৮ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ ঢাকায় আসছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের জন্য সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণপত্র নিয়ে তিনি এ সফর করবেন। সরকারি সূত্র জানিয়েছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে রাজধানীর কুর্মিটোলায় বাংলাদেশ বিমান বাহিনী (বিএএফ) বঙ্গবন্ধু ঘাঁটিতে পৌঁছানোর কথা রয়েছে। জুনের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের প্রস্তাব করা হয়েছে। এর আগে সফরের প্রস্তুতি ও যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) সভা উপলক্ষে আগামী মাসে ভারত সফরে যাবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে…
Read Moreআজ পবিত্র লাইলাতুল কদর
২৮ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :আজ ২৮ এপ্রিল বৃহস্পতিবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র রমজানের ২৬ তারিখ দিবাগত রাতে শবে কদর পালন করা হয়। ইবাদত-বন্দেগির মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা এ রাত কাটাবেন। ইসলাম ধর্ম অনুসারে, এ রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। ২০ রমজানের পর যেকোনো বিজোড় রাত কদর হতে পারে। তবে ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে…
Read Moreদৌলতদিয়ায় ফেরিপারের অপেক্ষায় নয় শতাধিক যানবাহন
২৬ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পারের অপেক্ষায় আটকে রয়েছে নয় শতাধিক যানবাহন। মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়। আটকে পড়া যানবাহনগুলোর মধ্যে শতাধিক যাত্রীবাহী বাস রয়েছে। দীর্ঘ সময় ফেরিপারের অপেক্ষায় থেকে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহনের চালকেরা। মঙ্গলবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ফায়ার সার্ভিস এলাকা পর্যন্ত যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। এই মহাসড়কে যান চলাচল সচল রাখতে রাজবাড়ী গোয়ালন্দ মোড়ে পণ্যবাহী ট্রাক আটকে দিচ্ছেন পুলিশ সদস্যরা। গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে তিন শতাধিক যানবাহন ফেরিপারের…
Read Moreঢাকায় পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী
২৫ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : তিনদিনের সফরে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ঢাকায় এসে পৌঁছেছেন। সোমবার (২৫ এপ্রিল) সকালে ঢাকায় পৌঁছানোর পরপরই গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাৎ করার কথা। এছাড়া বিকেলে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প দেখতে ডেনমার্কের রাজকুমারী কক্সবাজার সফর করবেন।এছাড়া জলবায়ুর পরিবর্তনের ফলে ঠিক কী ধরনের প্রভাব বাংলাদেশের ওপর পড়ছে, তা দেখতে সাতক্ষীরা পরিদর্শনে যাবেন। সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার কথাও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর। আরও জানা…
Read Moreআবারো দেশে কোভিড-১৯ সংক্রমণ বাড়ার আশঙ্কা: স্বাস্থ্যমন্ত্রী
২৪ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :দেশে কোভিড-১৯ সংক্রমণ আবারো বাড়ার আশঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বর্তমানে আমাদের দেশে সংক্রমণ নেই বললেই চলে। কিন্তু বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে সংক্রমণ ফের বাড়ার শঙ্কা আছে। কারণ, ভারতে সংক্রমণ বাড়ছে, সেখানে অনেকেই যাতায়াত করছেন। তাদের নজরে রাখতে হবে। এ পযর্ন্ত ১৩ কোটি মানুষকে টিকা দেয়া হয়েছে। আজ রবিবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে (নিপসম) জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য সঠিক পুষ্টিতে সুস্থ জীবন। ২৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে ২৯ এপ্রিল পর্যন্ত। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের…
Read Moreকমলাপুর রেলস্টেশনে উপচে পড়া ভিড়
২২ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট পেতে কমলাপুর রেলস্টেশনে অপেক্ষা করছেন হাজার হাজার মানুষ। টিকিটের জন্য রাত ১০টায় এসে লাইনে দাঁড়িয়েছেন বলেও জানালেন কেউ কেউ। আগামী ২ মে ঈদুল ফিতর ধরে নিয়ে ১ মে পর্যন্ত ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি করবে রেলওয়ে। আগামী ২৬ তারিখের টিকিট বিক্রি শুরু হয়েছে আজ। আর তা সংগ্রহ করতে গিয়েই ভোগান্তিতে পড়েছেন অনেকে। আন্তনগর ট্রেনের জন্য কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন প্রায় ৩০ হাজার টিকিট বিক্রির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব টিকিটের অর্ধেক স্টেশনের কাউন্টারে বাকি অর্ধেক অনলাইনে বিক্রি হওয়ার কথা।টিকিট ক্রেতাদের কেউ কেউ পত্রিকা…
Read Moreমানিকগঞ্জের সিঙ্গাইরে বন্দুকযুদ্ধে নিহত ১
২১ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) :মানিকগঞ্জের সিঙ্গাইরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কাওসার নামে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কাওসারের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতারের মর্গে রাখা হয়েছে। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে সশস্ত্র সন্ত্রাসী ডাকাতরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপর ডাকাতদের সঙ্গে র্যাব সদস্যদের গুলি-বিনিময় হয়। দুইপক্ষের গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে একজন সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।…
Read Moreনিউমার্কেটে দোকান খুলছে
২০ এপ্রিল ২০২২(বিবিনিউজ ) : রাজধানীর নিউমার্কেটের দোকান আজ বুধবার খুলছে। নিউমার্কেট দোকান সমিতির কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ কথা জানান। সোমবার দিবাগত রাতের পর গতকাল মঙ্গলবার দিনভর সংঘর্ষ হয়। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার বিপণিবিতানের দোকানমালিক ও কর্মচারীদের এ সংঘর্ষ হয়। এ পরিস্থিতিতে নিউমার্কেট দোকান সমিতি আজ সকালে জানিয়েছিল, দোকান খোলা হবে না। পরে পরিস্তিতি বিবেচনায় দোকান খোলার সিদ্ধান্তের কথা জানালো দোকান মালিক সমিতি। দোকান মালিক সমিতির ঘোষণার পরই অনেক দোকান খুলতে দেখা গেছে। সংবাদ সম্মেলেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল…
Read More