বঙ্গবন্ধু প্রথম উন্মুক্ত আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার,২২ অক্টোবর,(বিবিনিউজ): বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত বঙ্গবন্ধু প্রথম উন্মুক্ত আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপিতে) তিন দিন ব্যাপি বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের আয়োজনে বঙ্গবন্ধু ওপেন আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ ফেডারেশন এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্বাগতিকরা জিতেছে ৩০টি স্বর্ন, ২০টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ পদক। আর রানার্সআপ হওয়া নেপাল জিতেছে ১৫টি স্বর্ন, ১০টি রৌপ্য ও ১১টি ব্রোঞ্জ পদক। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান -বিকেএসপিতে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এসময় ফেডারেশনের সভাপতি কাজী…

Read More

আশুলিয়ায় আত্মরক্ষামূলক কারাতে প্রতিযোগীতা ও বেল্ট প্রদান

স্টাফ রিপোর্টার (বিবিনিউজ): মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আত্মরক্ষামুলক শিক্ষা প্রতিষ্ঠানের কারাতে প্রতিযোগীতা, প্রদর্শনী, পুরষ্কার বিতরনী ও বেল্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সাভারের আশুলিয়ায় শুক্রবার সকালে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল জেলার ৪টি গ্রুপ ও আটটি ক্লাবের প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগ নেতা সৈয়দ সাগীরুজ্জামান শাকিক, লায়ন হাজী রেফাত উল্লাহ, লায়ন…

Read More

আইপিএল থেকে সরে দাঁড়ালেন সাকিব আল হাসান

৪ এপ্রিল ২০২৩ (বিবিনিউজ) : আন্তর্জাতিক অঙ্গনে ব্যস্ততা এবং ব্যক্তিগত কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।ভারতীয় একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই বিষয় নিয়ে গত রোববার কোলকাতা নাইট রাইডার্সকে জানিয়েছে সাকিব। আইপিএল থেকে অনুমোদন পেলেই তার বদলি হিসেবে কাউকে নেয়ার প্রক্রিয়া শুরু করবে ফ্র্যাঞ্চাইজিটি।মিডিয়া রিপোর্ট অনুসারে, এই সময় বাংলাদেশের হয়ে ব্যস্ততা এবং ‘ব্যক্তিগত’ কারনে আইপিএলে না খেলার সিদ্বান্তের কথা কেকেআরকে জানিয়েছে সাকিব।সাকিবের সাথে কেকেআরে আছেন লিটন দাস। দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে বাংলাদেশের অন্য খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে। বিসিবির লাল বলের চুক্তিতে না…

Read More

সাভারে উদ্বোধন হলো প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার,২১ জানুয়ারি ২০২৩ (বিবিনিউজ):মাদক মুক্ত সমাজ গঠন করার লক্ষে সাভারে উদ্বোধন করা হলো ব্যতিক্রমধর্মী ঐহিত্যবাহী রাজাশন প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্ট খেলা। সকালে পৌর এলাকার রাজাশন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ব্যতিক্রমধর্মী ফুটবল টুর্নামেন্ট খেলা উদ্বোধন করেন সাভার পৌর মেয়র আব্দুল গণি। উদ্বোধনী খেলায় রাজাশন ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন রাজাশন স্পের্টিং ক্লাব। ব্যতিক্রমধর্মী এ ফুটবল খেলা দেখার জন্য স্কুল মাঠে কয়েক হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। মাদক মুক্ত সমাজ গঠন করার লক্ষে ও যুব সমাজকে খেলা ধুলায় আকৃষ্ট করতে এই ফুটবল খেলার আয়োজন বলে জানান সংশ্রিষ্টরা। এসময়…

Read More

বিশ্ব চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা

১৯ ডিসেম্বর (বিবিনিউজ): শেষ পর্যন্ত ফিফা বিশ্বকাপের শিরোপা নিয়েই বাড়ি ফিরছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে অধিনায়ক মেসিকে হতাশ করেনি আর্জেন্টাইন সতীর্থরা। কাতার বিশ্বকাপ ফাইনালে লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফাইনালের মঞ্চ যেন সাজানো ছিল শুধুমাত্র এ সময়ের বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জন্যই। ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে পরাজিত করে তৃতীয়বারের মত বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। এটি ৩৫ বছর বয়সী মেসির শেষ বিশ^কাপ ও প্রথম শিরোপা। বর্ণাঢ্য ক্যারিয়ারে আট বছর আগে ফাইনালে গিয়েও মেসির হাতে বিশ্বকাপের শিরোপা উঠেনি। সেই স্বপ্ন আজ পূরণ হলো।নির্ধারিত…

Read More

যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসি

১৯ ডিসেম্বর (বিবিনিউজ):ক্যারিয়ারের শেষের দিকে এসে প্রথম বিশ্বকাপ জিতলেন লিওনেল মেসি। এখন মেসিদের প্রশংসায় সারাবিশ্ব। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে নানা অঙ্গণের মানুষ তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। এবার এতে যোগ দিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে। তিনবারের ফুটবল বিশ্বকাপজয়ী ‘কালো মানিক’ খ্যাত পেলে বললেন, ‌‘যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা।’ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘আজ ফুটবল তার গল্প বলাটা চালিয়ে যাবে, সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে। মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে এবার। তার ক্যারিয়ার যেভাবে এগোচ্ছিল, তাতে এটার যোগ্যই ছিল সে।’ তবে পেলে কেবল মেসির প্রশংসা করেই ক্ষান্ত হননি। কিলিয়ান এমবাপ্পেরও প্রশংসা করেছেন। পেলে লিখলেন,…

Read More

ম্যাচসেরার পুরষ্কার আমার একার নয়, দলের সবার:নেইমার

৬ ডিসেম্বর (বিবিনিউজ):খেলবেন, সেই নিশ্চয়তাই ছিল না। তবে শঙ্কার কালো মেঘ উড়িয়ে চোট কাটিয়ে নেইমার ফিরলেন, গোল করলেন, ছন্দময় ফুটবল উপহার দিয়ে হলেন ম্যাচসেরা। আদতে নেইমার দলের অধিনায়ক নন, তবে পারফরম্যান্সের দিক থেকে তো তিনিই ‘অধিনায়ক’। তাকেই নেতৃত্ব দিতে হয় সামনে থেকে। নেইমার ম্যাচ সেরা হয়ে কথা বললেন একজন অধিনায়কের মতোই। জানিয়ে দিলেন ম্যাচসেরার পুরস্কার তাঁর একার নয়, বরং দলের সবার। সঙ্গে দক্ষিণ কোরিয়াকে হেসেখেলে হারানোয় দলের পারফরম্যান্সে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন এই তারকা ফুটবলার। কোরিয়ার বিপক্ষে নেইমারকে পেয়েই ব্রাজিলের আসল রূপ দেখা গেছে। মূলত ব্রাজিল খেলাটা শেষ করে দিয়েছে…

Read More

এবার ঝলক দেখাবেন নেইমার

স্টাফ রিপোর্টার,২৪ নভেম্বর(বিবিনিউজ):২০১৪ বিশ্বকাপে ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মারাত্মক চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন নেইমার। এরপর ২০১৮ বিশ্বকাপেও প্রতিভাবান নেইমারের নিজেকে মেলে ধরা হয়নি। এবার নেইমারের সামনে বড় চ্যালেঞ্জ গেল ২০ বছর ধরে শিরোপা খরার ভোগা ব্রাজিলের সমর্থকরা এবার তার দিকেই মুখ করে আছেন। হেক্সা জয়ের মিশনে তিনি তাদের যক্ষের ধন। সেই আশার পালেই বাতাস দিলেন ‘সম্পূর্ণ ফিট’ নেইমার। তার সতীর্থ সিলভাও বললেন, ‘আমার মনে হয় নেইমার দারুণ ফর্মে থেকেই এই প্রতিযোগিতায় এসেছে। এবার ওর প্রস্তুতি ভিন্ন ছিল। ২০১৪ সালে ও যেমন ভালো খেলছিল ঠিক তেমনই চোট পেয়েছিল,…

Read More

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

১৩ নভেম্বর, ২০২২(বিবিনিউজ): বল হাতে পেসার স্যাম কারান-স্পিনার আদিল রশিদ এবং ব্যাট হাতে বেন স্টোকসের দুর্দান্ত নৈপুন্যে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো ইংল্যান্ড।আজ টুর্নামেন্টের ফাইনালে ইংল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। এই নিয়ে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতলো ইংল্যান্ড। এর আগে ২০১০ সালে শিরোপা জিতেছিলো দলটি। পক্ষান্তরে এই নিয়ে টি-টোয়েন্টি বিশ^কাপে দ্বিতীয়বার ফাইনাল হারলো ২০০৯ সালের চ্যাম্পিয়ন পাকিস্তান।শিরোপা নির্ধারনী ম্যাচে প্রথমে ব্যাট করা পাকিস্তানকে ২০ ওভারে ৮ উইকেটে ১৩৭ রানের বেশি করতে দেয়নি ইংল্যান্ড। কারান ১২ রানে তিনটি ও রশিদ ২২ রানে দুই উইকেট শিকার করেন। পাকিস্তানের পক্ষে শান মাসুদ…

Read More

ওপেনিং নিয়ে প্রশ্ন, সাকিব সাংবাদিককেই দায়িত্ব দিতে চাইলেন!

২৪ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) : সুপার টুয়েলভের প্রথম খেলায় মাঠে নামছে টাইগাররা, তবে এখনও ওপেনার সঙ্কট রয়ে গেছে বহাল তবিয়তে। গেল কয়েক মাসে ডজন ডজন ওপেনার বদলে, পরীক্ষা-নিরীক্ষা করেও এই পজিশনে কাউকে থিতু করা যায়নি। স্বাভাবিকভাবেই নেদারল্যান্ডসের বিপক্ষে নামার আগেও তাই অধিনায়ক সাকিব আল হাসানের কাছে একজন সাংবাদিকের ছিল স্বাভাবিক প্রশ্ন, ওপেনিংয়ে কে থাকছেন বা সেট ওপেনার লিটনকে অন্য জায়গায় নামিয়ে নড়বড়ে কাউকে কেনো এমন গুরুত্বপূর্ণ পজিশনে নামানো হচ্ছে? সহজ ভাষায় জবাব না দিয়ে সাকিব বাঁকা মুখে বলে দিলেন, ‘আপনার প্রশ্ন শুনে মনে হয় আপনাকে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দিলে ভালো হতো।’…

Read More