২৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ ) : টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশের একটি জয়ের প্রতীক্ষাও দীর্ঘদিনের। এবার সরাসরি এই পর্বে খেলছে টাইগাররা। সোমবার প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেদারল্যান্ড। এর আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক সাকিব আল হাসান শোনালেন আশার বাণী। গত কয়েক মাস ধরে দেশের ক্রিকেটে নতুন কিছুর কথা শোনা যাচ্ছে, তবে মাঠে দেখা যাচ্ছে না তার প্রতিফলন। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজেও সব ম্যাচ হেরেছে বাংলাদেশ। সাকিব অবশ্য বলছেন, এবার তাদের এমন কিছু করার সামর্থ্য আছে যেটা আগে কখনো করেননি তারা। অধিনায়ক ও ক্রিকেটার হিসেবে পারফর্ম করার চ্যালেঞ্জ নিয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ‘এটা একটা…
Read MoreCategory: খেলা
খেলা
সাবিনাদের জন্য আরও ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা বাফুফের
২১ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবার শিরোপা জয়ী বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি আতাউর রহমান। তিনি তার বাণিজ্যিক প্রতিষ্ঠান তমা গ্রুপের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। বুধবার (২১ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে বরণ করতে গিয়ে এ ঘোষণা দেন বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। সাবিনারা নেপাল থেকে দুপুর ১টা ৪৫ মিনিটে বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তাদের কেক কেটে ও ফুল দিয়ে বরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, যুব ও ক্রীড়া সচিব…
Read Moreসাবিনার হ্যাটট্রিকে পাকিস্তানকে উড়িয়ে দিল বাংলাদেশ
১০ সেপ্টেম্বর,২০২২(বিবিনিউজ): বাংলাদেশের মেয়েরা নান্দনিক ফুটবলের পসরা সাজিয়ে উপহার দিয়েছে মনভরানো খেলা। সানজিদা আক্তারের ড্রিবলিং, সাবিনার ব্যাকহিল পাস মুগ্ধ করেছে খেলা দেখতে আসা প্রবাসী বাংলাদেশিদের। কৃষ্ণা রানী, মারিয়া মান্দাদের পায়ে বল পড়তেই ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে গলা ফাটিয়েছেন দর্শকেরা। ছোট–বড় লাল-সবুজ পতাকায় ছেয়ে গিয়েছিল গ্যালারি। কাঠমান্ডুতে আজ দুপুরে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ পেয়েছে কাঙ্ক্ষিত জয়। পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছেন সাবিনারা। হ্যাটট্রিক করেন সাবিনা। সাফের টুর্নামেন্টে এটি তাঁর দ্বিতীয় হ্যাটট্রিক। এর আগে ২০১৬ সাফে শিলিগুড়িতে আফগানিস্তানের বিপক্ষে ৬-০ গোলের জয়ে ৫ গোলই করেন বাংলাদেশের এই ‘গোলমেশিন’। সাফে এ…
Read Moreরাতারাতি কোন কিছুই সম্ভব নয় : সাকিব
২০ আগস্ট ২০২২(বিবিনিইজ):টেস্টের মত টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের পারফরমেন্স যাচ্ছেতাই। আসন্ন এয়িয়া কাপ দিয়ে টি-টোয়েন্টিতে ভালো করার লক্ষ্য বাংলাদেশের। তাই এশিয়া কাপ থেকেই টি-টোয়েন্টি সংস্করণে পরিবর্তন চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যে কারণেই টেস্টের মত টি-টোয়েন্টির দলের দায়িত্বটাও সাকিব আল হাসানের কাঁধে তুলে দেয়া হয়েছে। এমনকি এশিয়া কাপ ও বিশ^কাপকে সামনে রেখে নতুন টেকিনক্যাল পরামর্শক হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকেও নিয়োগ দিয়েছে বিসিবি।কিন্তু সাকিব মনে করেন, ২-১ দিনে সব পাল্টে যাবে না। এমন ভাবাটা হবে বোকার রাজ্যে বাস করার সমান।আজ ঢাকায় ডিবিএল সিরামিকের এক অনুষ্ঠানে আসন্ন এশিয়া কাপে দলের লক্ষ্য নিয়ে প্রশ্ন…
Read Moreপাপনের সঙ্গে বৈঠকে সাকিব
১৩ আগস্ট ২০২২(বিবিনিইজ):বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করছেন সাকিব আল হাসান। শনিবার বিকেল ৩টার দিকে বিসিবি সভাপতি পাপনের গুলশানের আইবি ভবনে অবস্থিত বাসভবনে যান সাকিব। বৈঠকে বিসিবি সভাপতি ছাড়াও বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত আছেন।আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব নিয়েই মূলত কথা হবে বৈঠকে। এছাড়া জুয়াড়ি প্রতিষ্ঠান বেটউইনারের সঙ্গে কেন চুক্তি করলেন তার ব্যাখ্যা দেবেন সাকিব। এর আগে যুক্তরাষ্ট্র থেকে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় দেশে ফিরেন সাকিব।
Read Moreভারতকে ২-১ গোলে হারাল বাংলাদেশ
২৭ জুলাই ২০২২(বিবিনিউজ ): ভারতে অনুষ্ঠিত সাফ-অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতে ২-১ হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন পিয়াস আহমেদ। ভারতের হয়ে গোল করেন গুরকিরাত সিং। ম্যাচে বাংলাদেশ এগিয়ে যায় ম্যাচের ২৯ মিনিটে। ইমরান খানের পাসে গোল করেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ।ভারত ম্যাচে ফেরে ৩৫ মিনিটে। ৪৫ মিনিটে পেনাল্টির বদৌলতে এগিয়ে যায় বাংলাদেশ। নোভা আবারও গোল করে ২-১ ব্যবধানে বাংলাদেশকে এগিয়ে নেন। প্রতিযোগিতায় এটি ভারতের প্রথম ম্যাচ এবং বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জিতেছিল লাল-সবুজ জার্সিধারীরা।
Read Moreআইসিসি র্যাংকিং: স্টোকসকে পেছনে ফেললেন লিটন দাস
২১ জুলাই ২০২২(বিবিনিউজ ):ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন লিটন কুমার দাস। প্রথম ওয়ানডেতে রান না পেলেও শেষ দুই ওয়ানডেতে খেলেছেন দারুণ ইনিংস। শেষ ম্যাচে হাঁকিয়েছেন অর্ধশতকও। যে কারণে সম্প্রতি আইসিসির প্রকাশিত ওয়ানডে র্যাংকিংয়ে এগিয়েছেন তিনি। সদ্য ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নেওয়া ইংলিশ তারকা বেন স্টোকসকে পেছনে ফেলে ৩০ নম্বরে উঠে এসেছেন লিটন দাস। ওয়ানডে ব্যাটিংয়ের র্যাংকিংয়ে যাথারীতি শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুইয়ে রয়েছেন আরেক পাকিস্তানি ইমাম-উল-হক। তিন ধাপ এগিয়ে তিনে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার রাসি ভ্যান ডার ডুসেন। চারে নেমে গেছেন ভারতের তারকা…
Read Moreটি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন : তামিম
১৭ জুলাই ২০২২(বিবিনিউজ ) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৩য় ও শেষ ওয়ানডে যখন শেষ হয় বাংলাদেশে তখন রাত ২ টা ৪৫। ঘুম ঘুম চোখে খেলা দেখা স্বার্থক হয়েছে টাইগার ভক্তদের। টানা ৩ ওয়ানডে জিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে তামিম ইকবালের দল। বোলারদের দাপট দেখানো এই সিরিজে ব্যাট হাতে রান করে সিরিজসেরা হয়েছেন তামিম ইকবাল। তামিম ভক্তদের মন ভালো করার উপলক্ষের অভাব ছিল না। তবে কিছুক্ষণ বাদেই মন খারাপ করার উপলক্ষ এনে দেন তামিমই। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে তামিম ইকবাল লেখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন।…
Read Moreঅল্পের জন্য প্রাণে বাঁচলেন নেইমার
২২জুন ২০২২(বিবিনিউজ):মঙ্গলবার মাঝ আকাশে বিপদে পড়ে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের ব্যক্তিগত বিমান। বিমানের ভেতরে অবস্থান করছিলেন তিনি। তবে পাইলট জরুরি অবতরণ করলে এ যাত্রায় বেঁচে ফিরলেন তিনি। বলতে গেলে দ্বিতীয় জীবন পেলেন নেইমার। জানা গেছে, উত্তর-পূর্ব ব্রাজিলের একটি ছোট বিমানবন্দরে জরুরি অবতরণ করেন তারা।এর আগে, সোমবার দুর্ঘটনার শিকার হয় ক্রিশ্চিয়ানো রোনালদোর ১৬ কোটি টাকা দামের গাড়ি। তবে গাড়িতে ছিলেন না পর্তুগিজ সুপারস্টার।
Read Moreএস্তোনিয়ার বিপক্ষে মেসির ৫ গোল
৬ জুন ২০২২(বিবিনিউজ):স্পেনের এল সাদর স্টেডিয়ামে রবিবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে আর্জেন্টিনা। দলের হয়ে পাঁচটি গোলই আসে লিওনেল মেসির পা থেকে। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে রাখেন মেসি। দ্বিতীয়ার্ধে মাঠে নামার দুই মিনিটের মধ্যেই পূর্ণ করেন হ্যাটট্রিক। পরবর্তীতে আরও দুই গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন পিএসজির এই ফরোয়ার্ড। লিওনেল স্কালোনির অধীনে থোকা দলটি যেন থামছেই না। এ নিয়ে টানা ৩৩ ম্যাচ অপরাজিত আলবেসিলেস্তারা। প্রায় তিন বছর ধরে কোনো ম্যাচ না হারা দলটি এগিয়ে যায় অষ্টম মিনিটে, মেসির সফল…
Read More