বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক সাকিব

০২ জুন ২০২২(বিবিনিউজ):বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক এখন সাকিব আল হাসান। মুমিনুল হক টেস্ট দলের দায়িত্ব ছাড়ায় তাঁর জায়গায় সাকিবকে অধিনায়ক করা হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিবই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন। এ ছাড়া সাকিবের ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। আজ বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে এটি জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান। মুমিনুলের নেতৃত্বে ১৭টি টেস্ট খেলে বাংলাদেশ জিতেছে ৩টিতে, ড্র ২টি। এর মধ্যে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়টিও আছে, বাকি দুইটি জয় এসেছে জিম্বাবুয়ের বিপক্ষে। নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে অধিনায়কত্ব…

Read More

কে হচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক?

০২ জুন ২০২২(বিবিনিউজ):বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ব্যাট হাতে খুবই খারাপ সময় পার করছেন। তাই রান খরা কাটিয়ে উঠতে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল। মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন মুমিনুল। বৈঠক শেষে সাংবাদিকদের মুমিনুল বলেন, ‘শেষ কয়েকটা সিরিজ অধিনায়ক হিসেবে অবদান রাখতে পারছি না। এসময় দলকে অনুপ্রাণিত করতে পারিনি। আমার কাছে মনে হয়, নতুন কাউকে দায়িত্ব দেওয়া ভালো। আপাতত এ কথাগুলো বলে আসছি। আমিতো বলে এসেছি, এখন উনাদের ব্যাপার। কী সিদ্ধান্ত নেবেন উনারা জানেন।’তবে বাংলাদেশের ১১ নম্বর টেস্ট…

Read More

সাভারে শেষ হলো অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার,২২ মে ২০২২(বিবিনিউজ ):বর্ণাঢ্য আয়াজনে শেষ হলো অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্ণামেন্ট । শনিবার রাতে ঢাকার সাভারের সেনানিবাসের গলফ কøাবে এ আয়োজন করা হয়। পুরস্কার বিতরনীর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,প্রধান অতিথি,সাভার গল্ফ ক্লাবের সভাপতি ও নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক,বিশেষ অতিথি স্পন্সর এর পক্ষে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। এতে উপস্থিত ছিলেন,ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খালেদ কামাল, একাশি পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, নাইন এনফেন্টি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক হামিদ ও সাভার…

Read More

সাভারে উদ্ধোধন হলো অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট

স্টাফ রিপোর্টার,২১ মে ২০২২(বিবিনিউজ): ঢাকার সাভারে উদ্ধোধন করা হলো অষ্টম ওয়ালটন কাপ গলফ টুর্নামেন্ট। বৃহস্পতিবার থেকে এ খেলা শুরু হলেও আনুষ্ঠাািনক ভাবে শনিবার সকালে সাভার গলফ ক্লাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাভার সেনানিবাসের একাত্তর মেকানাইজড ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ কামাল। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার, একাশি পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, নাইন এনফেন্টি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তৌফিক হামিদ ও সাভার গলফ ক্লাবের সদস্য সচিব মেজর মোহাম্মদ মহিউদ্দিন। ৩দিন ব্যাপী এ প্রতিযোগীতায় দেশি-বিদেশি…

Read More

করোনায় আক্রান্ত সাকিব আল হাসান

১১ মে ২০২২(বিবিনিউজ ):করোনায় আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। দেশে এসে করোনা পরীক্ষা করেই এই দুঃসংবাদ পেয়েছেন তিনি। এর ফলে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা হচ্ছে না তার। মঙ্গলবার সকালেই যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। শ্রীলঙ্কা সিরিজের প্রটোকল অনুযায়ী তার দুটি করোনা পরীক্ষা করানো হয়। এন্টিজেন এবং পিসিআর উভয় পরীক্ষাতেই তিনি ‘পজিটিভ’ হয়েছেন। সাকিব দেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন গত ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে। তার করোনা আক্রান্ত হওয়ার খবর নিয়ে বিসিবির চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলেছেন, ‘সাকিব আল হাসান গতকাল দেশে এসেছেন। দেশে ফেরার পর করোনা পরীক্ষায় তিনি পজিটিভ হয়েছেন। তিনি…

Read More

দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

২৪ মার্চ ২০২২(বিবিনিউজ ) : পেসার তাসকিন আহমেদের বোলিং নৈপুন্যে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ ক্রিকেট দল।বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশ ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতলো তামিম ইকবালের দল।এই নিয়ে সপ্তমবারের মত বিদেশের মাটিতে দ্বিপাক্ষীক সিরিজ জয়ের দেখা পেলো বাংলাদেশ। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই নিয়ে দ্বিতীয়বার দ্বিপাক্ষীক ওয়ানডে সিরিজ জিতলো টাইগাররা। এর আগে ২০১৫ সালে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিলো মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল।তৃতীয় ও শেষ…

Read More

অনিশ্চয়তা সাকিবকে নিয়ে

২১ মার্চ ২০২২(বিবিনিউজ):দক্ষিণ আফ্রিকায় আসার দুই দিন পরই সাকিব আল হাসান শুনতে পান দুঃসংবাদটা। তাঁর মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সর্বশেষ গতকাল সাকিব জানলেন, অসুস্থ তাঁর সন্তানেরাও। এ অবস্থায় স্বাভাবিকভাবেই সফরের বাকি অংশে কিছুটা অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর খেলা। কাল রাতে জোহানেসবার্গে এমনও গুঞ্জন ছড়িয়ে পড়ে, অসুস্থ মা ও সন্তানদের পাশে থাকতে সাকিব হয়তো ওয়ানডে সিরিজ অসমাপ্ত রেখে দেশে ফিরে যেতে পারেন। তবে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে এই প্রতিবেদককে বলেন, ‘এখন সবাই মোটামুটি ভালো আছে।’ তাঁর দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে সাকিবের উত্তর, ‘এখনো এ…

Read More

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ঐতিহাসিক জয় বাংলাদেশের

১৯ মার্চ ২০২২(বিবিনিউজ): দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মত ম্যাচ জয়ের ইতিহাস গড়লো বাংলাদেশ ক্রিকেট দল। গতরাতে তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩৮ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। ঐতিহাসিক এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। এর আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে ১৯ ম্যাচ খেলেও কোন জয় পায়নি টাইগাররা। ২০তম ম্যাচে এসে অবশেষে অধরা জয়ের দেখা পেল বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে লিটন দাস-সাকিব আল হাসান ও ইয়াসির আলির হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৪ রান করে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয়…

Read More

নতুনদের ছুড়ে ফেলার সংস্কৃতি থেকে বের হতে হবে : মাশরাফি

১৭ মার্চ ২০২২(বিবিনিউজ):পরীক্ষিত খেলোয়াড়দের এভাবে ছুড়ে ফেলে নতুনদের চেষ্টা করা আবার নতুনদের ছুড়ে ফেলা, এই সংস্কৃতি থেকে বাংলাদেশ দলের বের হতে হবে বলে মনে করেন দেশের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। মাশরাফি বলেন, এনামুল হক বিজয়রা হারিয়ে গেছেন। সৌম্য সরকারের মতো খেলোয়াড়ও হারিয়ে যাওয়ার পথে। তাদের বিকল্প হিসেবে যাদের আনা হচ্ছে, তারাও থিতু হতে পারছেন না। এক-দুই সিরিজ দেখে বাদ দেওয়া হয়েছে সাইফ হাসান, শামীম পাটোয়ারীদের। ২০১৫ সালের দিকে বাংলাদেশের ওয়ানডে দল হঠাৎ সমীহের কাতারে চলে আসে। ওয়ানডে বিশ্বকাপেও দারুণ খেলে বাংলাদেশ। তারপর এই ফরমেটে অনেকটাই দাঁড়িয়ে গেছে…

Read More

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়

১৪ মার্চ ২০২২(বিবিনিউজ ): পাকিস্তানকে হারিয়ে নারী ওয়ানডে বিশ^কাপে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ।অভিষেক বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাংলাদেশ ৯ রানে হারিয়েছে উপমহাদেশের দল পাকিস্তানকে। পুরুষ বিশ্বকাপেও নিজেদের প্রথম আসরে পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ।এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কাছে ৩২ রানে ও নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরেছিলো বাংলাদেশ।নিজেদের অভিষেক বিশ্বকাপ প্রথম জয়ের সন্ধানে হ্যামিল্টনে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। ব্যাট হাতে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও শারমিন আকতার। ৮ দশমিক ৫ ওভারে ৩৭ রানের জুটি…

Read More