সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে বিশ্রাম দিয়েছে বিসিবি

০৯ মার্চ ২০২২(বিবিনিউজ ):আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর থেকে বিশ্রাম চেয়েছিলেন সাকিব আল হাসান। সে ব্যাপারে সিদ্ধান্ত নিতেই আজ বিকেলে ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসানের কার্যালয়ে সভায় বসেছিলেন বোর্ডের কয়েকজন শীর্ষ কর্মকর্তা। সভায় সাকিবের অনুরোধ মেনে নিয়ে তাঁকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রিকেট থেকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সভা শেষে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের জানান, ‘আমরা চাই সাকিব সব সংস্করণের ক্রিকেটেই খেলুক। কিন্তু সে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিশ্রাম চেয়েছে। তাকে চাপ দেওয়া ঠিক হবে না। সে কথা বিবেচনা করেই আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’…

Read More

সাকিবের দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে সিদ্ধান্ত নিবে বিসিবি

০৮ মার্চ ২০২২(বিবিনিউজ ): দুবাই থেকে সাকিব আল হাসান দেশে ফেরার পর তার দক্ষিণ আফ্রিকা সফরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।টিভিসির শুটিংয়ে দুবাই যাবার আগে সাকিব বলেছিলেন, এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকা সফরে জন্য মানসিক ও শারীরিক অবস্থানে তিনি নেই।তিনি জানান, মানসিকভাবে খেলার আগ্রহ তৈরি হতে তার একটি বিরতি দরকার এবং বিসিবির সাথে আলোচনার পর, দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের জন্য দলে যোগ দিতে পারেন তিনি।সাকিব আরও বলেন, সফরের ব্যাপারে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে কথা বলেছেন। কিন্তু ইউনুস তাকে সিদ্ধান্ত নিয়ে ভাবতে দুই দিন সময় দিয়েছেন।বিষয়টি ইতিবাচকভাবে…

Read More

সাংবাদিককে মাহমুদউল্লাহর প্রশ্ন

০২ মার্চ ২০২২(বিবিনিউজ ):টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা ভালো যায়নি। ব্যাটিংয়ে তিন ইনিংস মিলিয়ে ৪৩ রান করেছেন। মাহমুদউল্লাহর ব্যাটিংয়ের ধরন নিয়েও আলোচনা হচ্ছে। সিরিজের প্রথম ম্যাচে ১৮ রানে ৪ উইকেট পড়ার পর ছয় নম্বরে নেমে ১৭ বল খেলে ৮ রান করে মাহমুদউল্লাহ আউট হন। দ্বিতীয় ম্যাচে দ্রুত রান তোলার চাহিদা মেটাতে ছিলেন ব্যর্থ। ৯ বল খেলেও মারতে পারেননি কোনো বাউন্ডারি। সেদিন অবশ্য ৬ রান করে অপরাজিত থাকেন। শেষ ম্যাচে গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমেছিলেন। ওই মুহূর্তে ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে দলের সংগ্রহ ছিল ১২৫। ৫৩ বল খেলে কোনো…

Read More

টেস্ট সিরিজে খেলবে সাকিব

০১ মার্চ ২০২২(বিবিনিউজ ): আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে বাংলাদেশ দলে থাকবেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।সাকিবের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনার পর আজ চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচের পর খবরটি নিশ্চিত করেন বিসিবি প্রধান।তিনি সাংবাদিকদের বলেন,‘ দূরে থেকেই আমাদের মধ্যে সংক্ষিপ্ত কথা হয়েছে। সাকিব আমাকে দেখেই বলল কিছু আলোচনা করতে চায়। আমিও চিৎকার করে বলেছি আগে তোমাকে দক্ষিন আফ্রিকা সফরে যেতে হবে, এরপর আমরা একত্রে বসে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলব। জবাবে সাকিব মাথা নেড়ে…

Read More

সাকিবের ফর্ম নিয়ে চিন্তিত নয় বাংলাদেশ

২২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ): সাম্প্রতিক সময়ে তিন নম্বরে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে না পারলেও, সাকিব আল হাসানের ফর্ম নিয়ে মোটেও চিন্তিত নন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।গত জুলাইয়ে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলেছিলো বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে ঐ সিরিজের তিন ম্যাচে সাকিব মাত্র ১৯ (১৫, ০, ৪) করেছেন। শ্রীলংকা সিরিজের আগে জিম্বাবুয়েতে একই স্থানে ব্যাট করেছিলেন সাকিব, আট উইকেটসহ ১৪৫ রান করেছিলেন তিনি। এতে সিরিজের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন সাকিব। যার স্বীকৃতি হিসেবে আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কারও অর্জন করেছিলেন সাকিব।তামিম বলেন, ‘গত ছয় ওয়ানডেতে একজন খেলোয়াড়ই (সাকিব আল হাসান)…

Read More

নতুন রেকর্ড সাকিবের

১২ ফেব্রুয়ারি ২০২২(বিবিনিউজ ):কোনো কীর্তিতে ‘প্রথম’ ক্রিকেটার—সাকিব আল হাসানের জন্য ব্যাপারটা নতুন নয়। তেমনই আরেকটি রেকর্ড গড়লেন তিনি। ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার জিতলেন এই অলরাউন্ডার। বিপিএলে গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ফরচুন বরিশালের জয়ে ম্যাচসেরা হয়েছেন সাকিব। ১২৮ রান তাড়া করতে নেমে বরিশাল ম্যাচটি জিতেছে ৮ উইকেটে, ২৭ বল বাকি রেখে। এমন অনায়াস জয়টা এসেছে সাকিবের ২৯ বলে অপরাজিত ৫১ রানের ইনিংসে ভর করেই। এর আগে বোলিংয়েও ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। এবার বিপিএলের শুরু…

Read More

দামি খেলোয়াড়ের শ্রেণিতে সাকিব–মোস্তাফিজ

২২ জানুয়ারি ২০২২(বিবিনিউজ):২০১৮ সালের পর এবার আইপিএলে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। ৮ থেকে ১০ ফ্র্যাঞ্চাইজি দলে উন্নীত হওয়া এবারের আইপিএলের নিলামে নাম নিবন্ধন করেছেন মোট ১ হাজার ২১৪ জন ক্রিকেটার। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি হতে যাওয়া নিলামের আগে খেলোয়াড়দের এই তালিকা ১০টি ফ্র্যাঞ্চাইজি দলের কাছে পাঠানো হয়েছে। নিলামের আগে খেলোয়াড়ের তালিকায় আরেকবার হয়তো কাঁচি চালাবে আইপিএল কমিটি। তবে প্রথম দফার তালিকায় বিশ্বের বড় মাপের তারকাদের পাশেই আছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। আইপিএলে এবার সবচেয়ে দামি ক্রিকেটারের শ্রেণিতে আছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার। মোট ৪৯ জন তারকাকে রাখা…

Read More

টিকা নেননি জাতীয় দলের ৬ ফুটবলার

১৩ জানুয়ারি ২০২২ (বিবিনিউজ) : জাতীয় ফুটবল দলের নতুন কোচ হয়েছেন হাভিয়ের কাবরেরা। আগামী শনিবার ঢাকায় পা রাখতে যাচ্ছেন এই স্প্যানিশ। নতুন কোচের প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিল ইন্দোনেশিয়ায়। বালিতে স্বাগতিকদের বিপক্ষে ২৪ ও ২৭ জানুয়ারি বাংলাদেশের দুটি ম্যাচ খেলার কথা জানিয়েছিল বাফুফে। ম্যাচ দুটি বাতিল হয়ে গেছে। কারণ, জাতীয় দলের সব খেলোয়াড়ের দুই ডোজ টিকা দেওয়া নেই। এক ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন জাতীয় দল ব্যাবস্থাপনা কমিটির সভাপতি ও বাফুফে সহসভাপতি কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘ইন্দোনেশিয়ায় গিয়ে দুটি ম্যাচ খেলার প্রস্তুতি গ্রহণ করেছিলাম। ইন্দোনেশিয়া থেকে জানানো হয়েছে, খেলোয়াড় ও…

Read More

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ী টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

৫ জানুয়ারি, ২০২২ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাউন্ট মঙ্গানুই’র বে ওভালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে আট উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করায় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেট-প্রেমি প্রধানমন্ত্রী টেস্ট ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ১৭ ম্যাচ অপরাজিত নিউজিল্যান্ডকে দেশের মাটিতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করায় জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন।শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Read More

বিপিএলের দলগুলো কেমন হলো

২৭ ডিসেম্বর ২০২১ (বিবিনিউজ): বিপিএলের ড্রাফট আজ হয়ে গেছে রাজধানীর একটি হোটেলে। বিপিএলের হাত ধরে চলা বিতর্কও ছিল ড্রাফটে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খেলোয়াড় তালিকা সরবরাহ করেছে আজ ড্রাফটের দিন সকালে! ঢাকার ফ্র্যাঞ্চাইজির মালিকানা গতকাল রাতে বাতিলের সিদ্ধান্ত আসে! এসব বিতর্ক সঙ্গী করেই হয়ে গেছে বিপিএলের ছয় দলের খেলোয়াড় কেনাবেচা। নিয়ম অনুযায়ী ড্রাফটের বাইরে থেকে একজন বাংলাদেশি ও তিনজন বিদেশি খেলোয়াড় দলে নিতে পারত দলগুলো। সেখানে বিপিএলে বরিশালের দল ফরচুন বরিশাল দলে টেনে নিয়েছে সাকিব আল হাসানকে। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহকে নিয়েছে ঢাকা। মুশফিকুর রহিমকে নিয়েছে খুলনার ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইগার্স। মোস্তাফিজুর…

Read More