১৪ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): ক্যামেরুন ও লিভারপুলের সাবেক ডিফেন্ডার জোয়েল মাটিপ সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মার্সিসাইড ক্লাবের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।২০১৬ সালে ফ্রি ট্রান্সফারে লিভারপুলে যোগ দিয়েছিলেন ৩৩ বছর বয়সী মাটিপ। জার্গেন ক্লপের অধীনে এ্যানফিল্ডে কাটিয়েছেন আট বছর। এই সময়ের মধ্যে ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগ, ২০২০ সালে প্রিমিয়ার লিগের পাশাপাশি জিতেছেন এফএ কাপ ও দুটি ক্যারাবাও কাপ।গত বছর শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের জার্সিতে সর্বশেষ ম্যাচ খেলেছেন। ঐ ম্যাচে মাটিপ এসিএল ইনজুরিতে পড়েন।লিভারপুলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গত মৌসুমের শেষ দিনে এ্যানফিল্ডে মাটিপ ও সমর্থকরা একে…
Read MoreCategory: খেলা
খেলা
নিগারের শততম ম্যাচে স্কটল্যান্ডকে ১২০ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
০৩ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সময়ের হিসেবে ১০ বছর আর ম্যাচের হিসেবে ১৬-মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে লম্বা সময় ধরেই ম্যাচ জেতে না বাংলাদেশ। দীর্ঘ দিনের জয়খরা কাটানোর সুযোগ ভাবা হচ্ছে যে ম্যাচকে, সেই স্কটল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে বড় পুঁজি গড়তে পারেননি নিগার সুলতানারা। আজ শারজা ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ১১৯ রান তুলেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন সোবহানা মোসতারি, দ্বিতীয় সর্বোচ্চ ২৯ সাথি রানির। টসে জেতা বাংলাদেশ সাথি ও মুরশিদা খাতুনের উদ্বোধনী জুটি থেকে পায় ২৬ রান। একবার ক্যাচ দিয়ে বেঁচে যাওয়া মুরশিদা ১৪ বলে ১২…
Read Moreবাংলাদেশ ও ভারতের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): মাঠ ভেজা থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়েছে। বৃষ্টির কারনে দ্বিতীয় দিনের খেলাও হয়নি । ফলে টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা কোন বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হলো।তবে টেস্টের প্রথম দিন দুই দল মাঠে নেমেছিল। ঐ দিন ৩৫ ওভার ব্যাট-বলের লড়াই হয়েছে। বৃষ্টি ও আলো স্বল্পতার কারনে প্রথম দিনের দ্বিতীয় সেশনে শেষ হয় দিনের খেলা।কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ সকাল থেকে বৃষ্টি ছিলো না। দুপুরের পর সূর্য উঠলেও, মাঠ ভেজা থাকার কারনে খেলা শুরু করতে পারেননি ম্যাচ অফিসিয়ালরা।…
Read Moreইতিহাস গড়া এক জয় বাংলাদেশের
২৫ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): পাকিস্তানের কোন পেসার কত উইকেট নেবেন? রাওয়ালপিন্ডি টেস্টের আগে আলোচনটা এমনই ছিল। সেটা হওয়ার কারণও ছিল। বাংলাদেশের বিপক্ষে টেস্টের স্কোয়াডে ৬ পেসার, এরপর রাওয়ালপিন্ডি টেস্টে স্পিনারবিহীন একাদশে ৪ পেসার নিয়ে খেলতে নামল পাকিস্তান। সেই রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের পেসাররা হয়ে রইলেন দর্শক! পাকিস্তানের ব্যাটসম্যানরা রান কম করেননি। তবে সেটার জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানেরাও গড়লেন রানপাহাড়, তারপর দ্বিতীয় ইনিংসে স্পিনাররা নিলেন একের পর এক উইকেট। এমন ব্যাটিং স্বর্গে পেসাররাও খারাপ করেননি। দলীয় পারফরম্যান্সের এমন দারুণ সমন্বয়েই রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পেয়েছে ১০ উইকেটের ঐতিহাসিক এক জয়। বাংলাদেশের জিততে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল মাত্র…
Read Moreমুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে লিড নিলো বাংলাদেশ
২৪ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে লিড নিলো সফরকারী বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৬ উইকেটে ৪৪৮ রানের জবাবে চতুর্থ দিনের চা-বিরতি পর্যন্ত ৬ উইকেটে ৪৯৫ রান করেছে টাইগাররা। ৪ উইকেট হাতে নিয়ে ৪৭ রানে এগিয়ে বাংলাদেশ। ১৭৩ রানে অপরাজিত আছেন মুশফিক।গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান করেছিলো বাংলাদেশ। ৫ উইকেট হাতে নিয়ে ১৩২ রানে পিছিয়ে ছিলো টাইগাররা। মুশফিক ৫৫ ও লিটন দাস ৫২ রানে অপরাজিত ছিলেন।আজ দিনের নবম ওভারে পাকিস্তানের পেসার নাসিম শাহর বলে ৫৬ রানে আউট হন লিটন। ৭৮…
Read Moreবিসিবির দায়িত্ব ছাড়লেন পাপন, নতুন সভাপতি ফারুক
২১ আগস্ট, ২০২৪(বিবিনিউজ): অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন।আজ বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জরুরি বোর্ড সভায় পদত্যাগের ঘোষণা দেন পাপন। তার পদত্যাগে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ক্রিকেটার ও নির্বাচক ফারুক আহমেদ।সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। সেখানে আরও জানানো হয়েছে আজ সংবাদ সম্মেলন করবেন নব-নির্বাচিত সভাপতি ফারুক।২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে প্রথমবারের মত বিসিবির বস হন পাপন। পরে ২০১৩ সালের অক্টোবরে বিসিবির প্রথম নির্বাচিত সভাপতি হন…
Read Moreটি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও ভারত
২৯জুন, ২০২৪ (বিবিনিউজ ) : টি-টোয়েন্টি বিশ্বকাপ নবম আসরের ব্লকবাস্টার ফাইনালে আজ রাতে মুখোমুখি হবে টুর্নামেন্টের দুই অপরাজিত দল দক্ষিণ আফ্রিকা ও ভারত। প্রথমবারের মত আইসিসি বিশ্বকাপ ইভেন্টের ফাইনালে উঠেই বাজিমাত করতে চায় প্রোটিয়ারা। প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার। অন্যদিকে, ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া ভারতের চোখ দ্বিতীয় শিরোপা ঘরে তোলা।বার্বাডোজের ব্রিজটাউনে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।গ্রুপ পর্বে ৪ ও সুপার এইটে ৩ ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সেমিতে উঠলেও চিন্তার ভাঁজ কপালে ছিলো প্রোটিয়াদের। কারন ওয়ানডে ও টি-টোয়েন্টি…
Read More১৪ হাজার রান ও ৭শ উইকেট ক্লাবে সাকিবই প্রথম
২৬ মে, ২০২৪ (বিবিনিউজ ডেস্ক ) :যুক্তরাষ্ট্রকে ১০ উইকেটে হারানোর পথে অনন্য এক কীর্তি গড়েছেন সাকিব আল হাসান। কাল যুক্তরাষ্ট্রের ওপেনার আন্দ্রেস গাউসকে আউট করেন সাকিব। যেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭০০তম উইকেট। বল হাতে ৭০০ উইকেট নেওয়া সাকিবের ব্যাট হাতে তিন সংস্করণ মিলিয়ে রান আছে ১৪ হাজারের বেশি। আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণ মিলিয়ে ১৪ হাজার রান ও ৭০০ উইকেটের ডাবল ছোঁয়া একমাত্র ক্রিকেটার সাকিব। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে তিন সংস্করণ মিলিয়ে ৭০০ উইকেট নিয়েছেন সাকিব। বাংলাদেশের অন্য কোনো বোলারের ৪০০ উইকেটও নেই। দ্বিতীয় স্থানে থাকা পেসার মাশরাফি বিন মুর্তজার…
Read Moreবাংলাদেশের সব দলেরই খেলোয়ারা বর্তমানে ভালো খেলছেন : পাপন
৯ মে, ২০২৪ (বিবিনিউজ ) : বাংলাদেশের নারী ফুটবল দলসহ সব দলেরই খেলোয়ারা বর্তমানে ভালো খেলছেন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন। দুপুরে সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।যুব ও ক্রীড়া মন্ত্রী এসময় আরও বলেন,আমাদের আরও ভালো খেলোয়ার তৈরি করতে হবে যাতে বিশ^কাপে ভালো খেলতে পারে দেশের নাম উজ্জল করতে পারে। শেখ হাসিনা সরকার উন্নয়ন বান্ধব সরকার এই সরকারের সময় দেশে যুব সমাজের অনেকের চাকরি হয়েছে ।এসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমেদসহ আরো অনেকে উপস্থিত…
Read Moreসাভারে শুরু হলো ভাকুর্তা শর্ট নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগ
স্টাফ রিপোর্টার,১২ ফেব্রুয়ারি ২০২৪(বিবিনিউজ ) : জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সাভারে শুরু হলো কান্দি ভাকুর্তা শর্ট নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগ। রোববার রাতে ভাকুর্তার সোলাই মার্কেট এলাকায় ভাকুর্তা ইয়াং স্টার ক্লাবের আয়োজনে এ শর্ট নাইট ক্রিকেট প্রিমিয়ার লীগের ট্রপি উম্মোচনের মধ্যে দিয়ে উদ্বোধন করেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন ও এটিএন বাংলা চেয়ারম্যানের উপদেষ্টা চিত্র নায়ক ডি এ তায়েব। খেলায় এসময় বেইপ ব্যাটালিয়নকে পঞ্চাশ রাতে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এস এ কিং। খেলাটি দেখার জন্য মাঠে কয়েক হাজার নারী পুরুষ দর্শক উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন ভাকুর্তা…
Read More