শাহজালালে ৯১ লাখ টাকার স্বর্ণ উদ্ধার

ঢাকা, ১৩ নভেম্বর : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ব্যবস্থাপক (নিরাপত্তা) কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় দুই কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের বিমানবন্দর ইউনিট। বর্তমানে বিমানের ওই পদে কেউ নিয়োজিত না থাকায় কক্ষটি অব্যবহৃত ছিল। স্বর্ণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার শাহেদ আহমেদ বলেন, রবিবার দুপুরে বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (নিরাপত্তা) শামসুল আজাদ সন্দেহজনক বস্তু থাকার বিষয়টি ঢাকা কাস্টমসকে জানান। এ তথ্যের ভিত্তিতে একটি টিম নিয়ে ওই কক্ষে তল্লাশি করা হয়। তল্লাশিকালে কক্ষ থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি ৮৩০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করা…

Read More

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ঢাকা, ১২ নভেম্বর : অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে একথা জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ বিরাজ করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ। আজ শনিবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৫ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ১১ মিনিটে।

Read More

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নারায়ণগঞ্জ, ১১ নভেম্বর : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও আরো কয়েকজন আহত হয়েছে। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি পণ্যবাহী লরীর সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে যাওয়া কাঁচপুর হাইওয়ে থানার এসআই আশরাফ জানান, মহাসড়কের কেওঢালা এলাকায় ঢাকামুখী দ্রুতগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৯-৭৭১৬) একটি পণ্যবাহী লরির (যশোর ব-৪১-০০৪২) পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে লরির পেছনের অংশের নিচে ভেতরের দিকে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই একজন নারী (৩৫) ও এক পুরুষ (৪০) নিহত হয়। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা…

Read More

জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে এসেছে হাজার হাজার অতিথি পাখি

দিয়া , সাভার থেকে : শীতের আগমনী বার্তা নিয়ে সাভারের জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে এসেছে হাজার হাজার অতিথি পাখি। অতিথি পাখির কল কাকলিতে মুখর এখন পুরো বিশ^বিদ্যালয়। ঋতুর পালাক্রমে বিদায় নিচ্ছে শরৎ। পাতাঝরা হেমন্ত এসে কড়া নাড়ছে দরোজায়। হেমন্ত যেতে না যেতেই কুয়াশার চাঁদর পরে বাংলার জমিনে নামছে শীত। যদিও ইতিমধ্যে একটু একটু কুয়াশা পড়তে শুরু করেছে। রাতের শেষ বেলায়ও শীত পড়ছে বেশ। প্রকৃতির যখন এ অবস্থা ঠিক তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে হাজার হাজার অতিথি পাখি। পাখি গুলো দেখতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন লেকে ভীড় করেন দর্শনার্থীরা। দেখলেই বোঝা যায়, ষড়ঋতুর…

Read More

কিশোরগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে তিনভাইসহ নিহত ৫

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় খালে বাঁধ দিয়ে মাছ ধরা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে তিনভাইসহ পাঁচজন নিহত ও কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চারিগ্রামের আব্দুল আজিজের তিন ছেলে ফেরদৌস মিয়া (৫৫), মাখন মিয়া (৪২) ও মাসুম মিয়া (৩৫) এবং একই এলাকার সুজন মিয়ার ছেলে রাজীব মিয়া (২৮) ও আইয়ুব আলীর ছেলে মকবুল (২৮)। আহতদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান,  চারিগ্রামের একটি খালে বাঁধ দেয়া নিয়ে স্থানীয় সুলেমান মিয়ার গ্রুপ ও পল্লব মিয়ার…

Read More

‘পদত্যাগ বা অবসরে না যাওয়া পর্যন্ত সিনহা প্রধান বিচারপতি’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন বলেছেন, অ্যাটর্নি জেনারেল বলেছেন প্রধান বিচারপতি এজলাসে বসলে অবমাননা হবে। তার এ ধরনের বক্তব্য সংবিধান ও বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী। বুধবার সমিতি ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বার সভাপতি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা বলতে চাই, যেখানেই থাকুক না কেন পদত্যাগ বা অবসরে না যাওয়া পর্যন্ত বিচারপতি এসকে সিনহাই বাংলাদেশের প্রধান বিচারপতি। তাকে নিয়ে অ্যাটর্নি জেনারেল যে বক্তব্য দিয়েছেন তা অবমাননাকর বলেও মন্তব্য করেন বার সভাপতি। এ সময় বার সম্পাদক এম মাহবুব উদ্দিন খোকন, সহ-সভাপতি উম্মে কুলসুম রেখা, সহ-সম্পাদক শামীমা নাসরিন…

Read More

মালিতে হামলায় কমপক্ষে ১০ জন নিহত

বামাকো, ৭ নভেম্বর : মালিতে সোমবার হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে পাঠানো একটি গাড়ি মাইন হামলার শিকার হওয়ায় মধ্যাঞ্চলীয় একটি শহরে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে। খবর এএফপি’র। পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা জানান, সোমবার মাইন বিস্ফোরণে মালির গোলযোগপূর্ণ উত্তরাঞ্চলে চলা একটি বাস উড়ে যাওয়ায় কমপক্ষে চারজন নিহত হয়। এদিকে ওই এলাকায় থাকা এক সামরিক কর্মকর্তা জানান, আঞ্চলিক কেন্দ্র গাও থেকে প্রায় ১শ’ কিলোমিটার দূরে ছোট শহর আনসোনগোর কাছে মাইন বিস্ফোরণে একটি বাস উড়ে যায়। এতে এক কিশোরীসহ কমপক্ষে চারজন বেসামরিক নাগরিক প্রাণ হারায়। গাও…

Read More

সাভারে ১৬ টি কেন্দ্রে জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং ১৪৪ ধারা জারি ভঙ্গের অভিযোগ

এ কে আজাদ, সাভার: সারা বাংলাদেশের ন্যায় সাভারে  বুধবার থেকে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়েচে। সকাল ১০ টা হতে  ১৬ টি কেন্দ্রে জেএসসি, জেডিসি,ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সাভার উপজেলা থেকে এবার প্রায় ১৮ হাজার পরীক্ষার্থী অংশগ্রহন করেন। উল্লেখিত কেন্দ্র গুলো হলো,সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়, সাভার উচ্চ বালিকা বিদ্যালয়,আশুলিয়া স্কুল এন্ড কলেজ,মিরপুর মফিদ-ই-আম স্কুল এন্ড কলেজ, মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজ, জাহাঙ্গীরনগর  বিশ^:বিদ্যালয় স্কুল এন্ড কলেজ, দোসাইদ স্কুল এন্ড কলেজ,আলহাজ¦ জাফর আলী উচ্চ বিদ্যালয়, রেডিও কলোনী মডেল হাই স্কুল,বিপিএটিসি স্কুল এন্ড কলেজ, নয়ারহাট…

Read More

অভিজিত হত্যাকান্ডে আরো একজন গ্রেফতার

ঢাকা, ৬ নভেম্বর  : মুক্তমনা ব্লগার লেখক অভিজিত রায় হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম)-এর ইন্টেলিজেন্স শাখার একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এর আগে অভিজিত হত্যাকান্ডের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল বলে পুলিশ জানায়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ ইউসুফ আলী জানান, পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগ রোববার দিবাগত রাত ৮টার দিকে মোহাম্মদপুর ইকবাল রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম- মো. আবু সিদ্দিক সোহেল (৩৪) ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব।…

Read More

খিচুড়ি রান্না করে ভারতের বিশ্ব রেকর্ড

বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে প্রিয় একটি খাবার হলো খিচুড়ি। আর এই খিচুড়ি রান্না করে এবার গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ জায়গা করে নিলো ভারত। ৯১৮ কেজির খিচুড়ি রান্না করার পরেই এই রেকর্ডের ঘোষণা আসে গিনেজ বুক কর্তৃপক্ষের কাছ থেকে। ভারতের দিল্লীর ইন্ডিয়া গেটের সামনে এই খিচুড়ি রান্না করা হয়। সেদেশের বিখ্যাত শেফ সঞ্জীব কাপুরের নেতৃত্বে রান্না করা হয় ৯১৮ কেজি খিচুড়ি। রান্নার সময় সহযোগিতা করেন ভারতের যোগগুরু রামদেব। তিনি নিজেও রান্নার কাজে হাত দেন। ১২০০ কেজি ওজনের একটি কড়াইতে রান্না করা হয় ওই খিচুড়ি। চাল, ডাল, জোয়ার, বাজরা ও সবজি দিয়ে…

Read More