সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ মঞ্চে প্রধানমন্ত্রী

নাগরিক কমিটির ব্যানারে আয়োজিত সোহরাওয়ার্দী উদ্যানের গণসামবেশস্থলে পৌঁছেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে সমাবেশস্থলে যোগ দেন প্রধানমন্ত্রী। এসময় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু করা হয়। সমাবেশের সভাপতিত্ব করছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সঞ্চালনায় রয়েছেন রামেন্দ্র মজুমদার ও ডা. নুজহাত চৌধুরী। সাড়ে চার দশক আগে বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম যখন চূড়ান্ত পর্যায়ে, সেই ১৯৭১ সালের ৭ই মার্চ এই সোহরাওয়ার্দী উদ্যানেই (তৎকালীন রেসকোর্স ময়দান) ৭ কোটি বাঙালিকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি ঘোষণা দেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম…

Read More

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

ঢাকা, ১৮ নভেম্বর : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে আল-আমিন নামে একজন নিহত হয়েছেন। শনিবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ সাতপাখি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল-আমিন একজন মাদক ব্যবসায়ী এবং স্থানীয়ভাবে তিনি মাদক সম্রাট হিসেবে পরিচিত বলে দাবি করেছে পুলিশ। তার মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্বীপক সাহা জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক খন্দকার জাহিদ আলী বাদী হয়ে মামলা দায়ের কর্রা প্রস্তুতি নিচ্ছেন।

Read More

যুদ্ধাপরাধের ২৯তম রায়ের আপেক্ষা

ঢাকা, ১৮ নভেম্বর : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা ’৭১-এ যুদ্ধাপরাধের অভিযোগে আনা ২৯তম মামলার রায় ঘোষণা অপেক্ষমান রয়েছে। জামায়াত নেতা ও গাইবান্ধার প্রাক্তন সংসদ সদস্য আবু সালেহ মুহাম্মদ আব্দুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির বিরুদ্ধে পুনরায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি গত ২৩ অক্টোবর যে কোন দিন রায়ের (সিএভি) জন্য রাখা হয়েছে। আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়। বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন- বিচারপতি আমির হোসেন ও অবসরোত্তর ছুটিতে থাকা ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর সাবেক বিশেষ…

Read More

ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ১

দিনাজপুর, ১৬ নভেম্বর : দিনাজপুর কয়লাখনি রেলগেটে ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তিনি ট্রাকের চালকের সহকারী (হেলপার) ছিলেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দিনাজপুর থেকে রংপুরমুখী ট্রেনের সঙ্গে কয়লাখনি এলাকায় একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, ট্রাকে থাকা পাঁচজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রাকটিকে রেললাইন থেকে সরানোর কাজ চলছে।

Read More

নাইজেরিয়ায় বোমা হামলায় নিহত ১০

আবুজা, ১৬ নভেম্বর : নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে চার আত্মঘাতী বোমারুর হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যার দিকে মাইদুগুরি শহরের মুনা এলাকায় চালানো এসব হামলায় আরো বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি, বার্তা সংস্থা রয়টার্স। হামলাকারীদের মধ্যে নারী আত্মঘাতীও ছিল বলে জানিয়েছে পুলিশ। রাজ্যের জরুরি বিভাগের কর্মকর্তা বেল্লো ডামাবাত্তা জানিয়েছেন, স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে নামাজরত একদল লোককে লক্ষ্য করে প্রথম বিস্ফোরণটি ঘটানো হলে সাত জন নিহত হন। আরেক হামলাকারী একটি বাড়ির ভিতরে গিয়ে বিস্ফোরণ ঘটায় এবং অপর দুজন তাদের লক্ষ্যের কাছে পৌঁছানোর আগেই বিস্ফোরণে নিজেদের উড়িয়ে…

Read More

হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতার গুলিবিদ্ধ লাশ আশুগঞ্জে

হবিগঞ্জ, ১৫ নভেম্বর : হবিগঞ্জ সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান জেলা ছাত্রদল নেতা কামাল আহমেদ (৩০)এর গুলিবিদ্ধ লাশ আশুগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। আশুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মেজবাহ উদ্দিন জানান, মঙ্গলবার ভোর রাতে একদল টহল পুলিশ বাহাদুরপুর-তালশহর আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় সড়কের উপরে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এসময় তার পকেটে থাকা একটি কাগজের চিরকুটের মাধ্যমে তার নাম পরিচয় পায় পুলিশ। পুলিশ মঙ্গলবার সকালে তার পরিবারকে সংবাদটি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে কামালের লাশ সনাক্ত করেন। জানা যায়,…

Read More

ক্ষমতা গ্রহণের কথা অস্বীকার জিম্বাবুয়ে সেনাবাহিনীর

হারারে, ১৫ নভেম্বর: রাষ্ট্রনিয়ন্ত্রিত টেলিভিশনে সরাসরি পঠিত এক বিবৃতিতে বুধবার জিম্বাবুয়ের সেনা কর্মকর্তারা অভ্যুত্থানের কথা অস্বীকার করে বলেছেন, তাদের লক্ষ্য প্রেসিডেন্ট মুগাবেকে ঘিরে থাকা অপরাধী চক্র। একজন জেনারেল বলেন, এটি সরকারের নিয়ন্ত্রণ নেয়া নয়। আমরা জাতিকে আশ্বস্ত করতে চাই প্রেসিডেন্ট ও তার পরিবার নিরাপদ ও ভালো আছে। তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমাদের লক্ষ্য কেবল প্রেসিডেন্টকে ঘিরে থাকা অপরাধী চক্র, যারা অপরাধ ঘটিয়ে চলছে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের অভিযান শেষ করবো এবং আশা করছি তখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। জিম্বাবুয়েতে গত কয়েকদিন ধরেই ৯৩ বছর…

Read More

বাড্ডায় জুয়ার আসর: নাসিম হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

বাংলাদেশ ক্রিকেট লীগের (বিপিএল) জুয়ার আসরকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডায় মানারত ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির শিক্ষার্থী নাসিম আহমেদ হত্যা মামলার মূল আসামি আসিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কুমিল্লা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি কাজী ওয়াজেদ আলী। গত ৬ নভেম্বর সকালে পূর্ব বাড্ডার পোস্ট অফিস গলিতে নিজ বাড়ির সামনে নাসিমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্বজনদের দাবি, বাড্ডায় জুয়ার আয়োজন চলছিলো। হত্যাকাণ্ডের আগের দিন সন্ধ্যায় নাসিম জুয়ার আসরে বাধা দিয়েছিলো। ওই সময় বেশ কয়েকজন যুবক ও স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে পরদিন…

Read More

নবান্ন উৎসব আজ

‘আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়/ হয়তো মানুষ নয় হয়তো শঙ্খচিল শালিখের বেশে;/ হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে…’ (জীবনানন্দ দাশ)। বাংলার আদিগন্ত মাঠ জুড়ে এখন হলুদে-সবুজে একাকার। নয়নাভিরাম অপরূপ প্রকৃতি। সোনালি ধানের প্রাচুর্য। আনন্দধারায় ভাসছে কৃষকের মন-প্রাণ। বাড়ির উঠোন ভরে উঠবে নতুন ধানের মৌ মৌ গন্ধে। এসেছে অগ্রহায়ণ। হিম হিম হেমন্ত দিন। হেমন্তের প্রাণ নবান্ন আজ। রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ সারাদেশে নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। বিভিন্ন জায়গায় বসবে গ্রামীণ মেলা। এখন আমন ধান কাটার মাহেন্দ্র সময়। কৃষিভিত্তিক সভ্যতার পুরোভাগে থাকা এই নবান্ন উৎসব অনাদি কাল…

Read More

৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

পাবনার বেড়া উপজেলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা খানমের উপস্থিতিতে পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চলতি বছরের ২১ অক্টোবর উপজেলার ঘোপসেলন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের স্টোররুমে ডেকে নেন। ওই সময় প্রবল বৃষ্টির কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বেশ কম ছিল। সেখানে ডেকে নিয়ে তিনি ছাত্রীটিকে ধর্ষণ করেন। তার পরেও বেশ কয়েকদিন তিনি ছাত্রীটিকে একই স্থানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি শিক্ষক, শিক্ষার্থীদের নজরে…

Read More