চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় অভিযান শেষ, তিন লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ, ২৮ নভেম্বর : জেলার সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের মধ্য চর এলাকায় র‌্যাবের ঘিরে রাখা বাড়ি থেকে তিন জঙ্গির লাশ উদ্ধার করা হয়েছে। বোমা বিস্ফোরণে নিহত জঙ্গিরা জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব। উপজেলার মধ্যচর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানিয়েছেন, রাজশাহীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল তাদের। তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ৩টি আইডি (হাতে তৈরি গ্রেনেড), ৭টি ডেটেনেটর, ১২টি পাওয়ার জেল এবং ২টি অবিষ্ফোরিত বোমা, বেশকিছু বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি…

Read More

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১

রাজবাড়ী, ২৮ নভেম্বর : রাজবাড়ী সদর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্বাস সরদার (৪৬) নামে এক চরমপন্থী সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার মিজানপুর ইউনিয়নের কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি কাটা রাইফেল, একটি ওয়ান শুটারগান ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নিহত চরমপন্থী সদস্য আব্বাস পাবনার সুজানগর উপজেলার নিকোন সরদারের ছেলে। রাজবাড়ী সদর থানার ওসি মো. তারিক কামাল জানান, কালিতলা গ্রামের একটি মাঠে একদল চরমপন্থী অবস্থান করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশের সদস্যরা ভোর রাতে সেখানে যৌথভাবে…

Read More

ইয়েমেনে ড্রোন হামলায় ১০ আল-কায়েদা জঙ্গি নিহত

এডেন, ২৮ নভেম্বর : ইয়েমেনের দক্ষিণাঞ্চলে সপ্তাহান্তে ড্রোন হামলায় সন্দেহভাজন ১০ আল-কায়েদা জঙ্গি নিহত হয়েছে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা সোমবার জানান, ফাডল তিসি, হান তিসি ও সুলতান আমরী নামের তিন ব্যক্তি এই হামলায় নিহত হয়েছে। ইয়েমেনের এই তিন নাগরিক রোববার রাতে বাইদা প্রদেশের কাইফা অঞ্চল দিয়ে গাড়ি করে যাওয়ার সময় ড্রোন হামলায় নিহত হন। আল-কায়েদার সঙ্গে এদের সম্পৃক্ততা ছিল। শনিবার মাঝরাতের পর তিনটি গাড়ি লক্ষ্য করে অপর একটি ড্রোন হামলা চালানো হয়। এতে সাত সন্দেহভাজন জিহাদি নিহত হয়। গাড়িগুলোতে চড়ে জঙ্গিরা শাবওয়া প্রদেশ থেকে বাইদা যাচ্ছিল।

Read More

৩ ছাত্রীর যৌন নিপীড়নের অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩ সিনিয়র ছাত্রীর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করেছে এক ছাত্র। সোমবার সকালে প্রক্টর ও বিভাগীয় সভাপতি বরাবর আলাদা দু’টি লিখিত অভিযোগ করে ঐ ছাত্র। অভিযুক্ত ছাত্রী ও অভিযোগকারী ছাত্র উভয়েই বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে অধ্যয়নরত। এছাড়াও, আশিক (৩য় বর্ষ, ৪৪ ব্যাচ) ও অর্থো (২য় বর্ষ, ৪৫ ব্যাচ) এর বিরুদ্ধে ঐ ছাত্রীদের সহায়তা করার অভিযোগ করে সে। লিখিত অভিযোগে অভিযোগকারী ছাত্র (১ম বর্ষ, ৪৬ ব্যাচ) জানায়, গত ২২ তারিখে পুরাতন কলার পিছনের নির্জন জায়গায় অভিযুক্তরা তাকে নিয়ে যায়। আপত্তিজনক ভাবে অশ্লীল কথার মাধ্যমে তাকে যৌন নির্যাতন করে। এরপর অভিযুক্তরা তাকে…

Read More

কক্সবাজারে আজ শুরু আন্তর্জাতিক সমুদ্র মহড়া

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের নৌবাহিনীর অংশগ্রহণে বঙ্গোপসাগরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সমুদ্র মহড়া ইমসারেক্স-২০১৭ (আইওএনএস মাল্টিলেটারাল মেরিটাইম সার্চ এন্ড রেসকিউ এক্সারসাইজ)। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কক্সবাজারের ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে আজ সোমবার এ মহড়ার উদ্বোধন করবেন। তিনি হেলিকপ্টারে এ মহড়ায় অংশগ্রহণকারী যুদ্ধজাহাজসমূহের ফ্লিট রিভিউ পরিদর্শন করবেন। পরে তিনি বিচ কার্নিভালের উদ্বোধন করবেন। মহড়ায় ইন্ডিয়ান ওশেন নেভাল সিম্পোজিয়াম এর ৩২টি দেশের মধ্যে ২৩টি সদস্য ও ৯টি পর্যবেক্ষক দেশসমূহের নৌবাহিনীর যুদ্ধজাহাজ এবং নৌপ্রধান, ঊর্ধ্বতন নৌ কর্মকর্তা এবং বিভিন্ন দেশের মেরিটাইম বিশেষজ্ঞগণ অংশগ্রহণ করবেন। ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহের নৌবাহিনীর…

Read More

সাভার কলেজ ছাত্রলীগের টর্চার সেলে তালা

দিয়া ইসলাম , ঢাকা, ২৭ নভেম্বর : সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের দলীয় কর্মকাণ্ডে ব্যবহার হওয়া কলেজের একটি কক্ষ ‘শিক্ষার্থীদের টর্চার সেলে’ হিসেবে ব্যবহার হওয়ার অভিযোগে তালা ঝুলিয়ে দিয়েছে কলেজ প্রশাসন ও পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। রবিবার দুপুরে সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লার নেতৃত্বে ওই কক্ষটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। নজরুল ইসলাম মানিক জানান, সাভার বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের কক্ষ অবৈধভাবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা দখল করে রেখেছিল। এছাড়া তারা কলেজের শিক্ষার্থীদের ওই কক্ষে নিয়ে আটকে রেখে টর্চার করতো। ছাত্রীদের…

Read More

ইয়াবা পাচারের সঙ্গে জড়িয়ে পড়ছে পরিবহন খাত

সর্বনাশা মাদক ইয়াবা পাচারে জড়িত থাকা নিয়ে চট্টগ্রামের পরিবহন খাত আবারো প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে গত সোমবার চট্টগ্রামে কাভার্ড ভ্যানের গোপন বাক্স থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধারের ঘটনাটি পুরো পরিবহন খাতকে এই প্রশ্নের মুখোমুখি করেছে। চট্টগ্রামের পরিবহন সেক্টরের নেতৃবৃন্দ দোষীদের শাস্তি দাবি করেছেন এবং নিজেরা বিব্রত বলে জানিয়েছেন। পর্যবেক্ষক মহলের মতে ইয়াবা বিশেষ করে মাদক পাচারের সঙ্গে পরিবহন সেক্টরে জড়িত থাকার বিষয়টি নতুন কিছু নয়। তাদের মতে শুধু কাভার্ড ভ্যানই নয়, যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, রেন্ট-এ কার, ট্রাকসহ বিভিন্ন গণপরিবহনে দীর্ঘদিন ধরে সুকৌশলে বিভিন্ন ধরনের মাদক পাচার…

Read More

সীমান্তে ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গজেরকুটি সীমান্তে অভিযান চালিয়ে ৬৯ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মদের আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। বিজিবি সূত্র জানায়, রবিবার সন্ধ্যা সাতটার দিকে বালারহাট ক্যাম্পের হাবিলদার রেজাউল করিমের নেতৃত্বে টহলদল সীমান্তের ৯৩৫ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের পাশে গজেরকুটি গ্রামে ফাঁদ পাতেন। এ সময় চোরাকারবারীরা বস্তায় মদের বোতল নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবির সদস্যরা তাদের ধাওয়া করেন। বিজিবি’র ধাওয়ায় বস্তা ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে মদগুলো জব্দ করে ক্যাম্পে আনা হয়। এগুলোর…

Read More

চট্টগ্রাম বন্দর ১১ ধাপ থেকে ৭৬তম স্থানে উন্নীত : নৌপরিবহন মন্ত্রী

ঢাকা, ১৯ নভেম্বর : চলতি বছরে প্রকাশিত লন্ডনভিত্তিক ম্যাগাজিন লয়েডস্ লিস্টে চট্টগ্রাম বন্দর কন্টিনার হ্যান্ডেলিংয়ে ১১ ধাপ থেকে এগিয়ে ৭৬তম স্থানে উন্নীত হয়েছে। নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান আজ চট্টগ্রাম বন্দরে নবনির্মিত সাউথ কন্টেইনার ইয়ার্ডের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আগের তুলনায় অনেকগুণ বৃদ্ধি পেয়েছে বলেই আন্তর্জাতিক শিপিং বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম লয়েড্সে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর রেটিংয়ে ৭১ তম স্থানে রয়েছে। মন্ত্রী বলেন, চট্টগ্রাম বন্দরের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।বন্দরের গতিশীলতা আনয়ন ও অপারেশনাল কাজে দক্ষতা বৃদ্ধির জন্য ৪৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে…

Read More

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে রফিকুল ইসলাম (২৮) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল রাজশাহী জেলার বাগমারা উপজেলার ছদর মোল্লার ছেলে। এ ঘটনায় আশরাফুল নামে এক পিকআপ ভ্যানচালক আহত হয়েছেন। সরাইল থানার ওসি মফিজ উদ্দিন ভূইয়া জানান, রাত আড়াইটার দিকে রফিকুল মাছভর্তি একটি পিকআপ ভ্যান নিয়ে নাটোর থেকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাছের আড়তে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা এলাকায় পিকআপ ভ্যানের পেছনে শব্দ শুনতে পেয়ে চালক আশরাফুল গাড়ি থামান। এ সময় আশরাফুল ও রফিকুল গাড়ি থেকে নামলে আগে থেকে ওঁত পেতে থাকা ডাকাতরা…

Read More