অসুস্থ মাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো অধ্যাপক ছেলে

নিজের মাকে ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সে। পরে মায়ের মৃত্যু দুর্ঘটনা বা আত্মহত্যা বলে চালানোর চেষ্টাতেও ছিল। কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজকোট পুলিশ জানিয়েছে, জেরার মুখে ভেঙে পড়ে নিজের মা’কে খুনের কথা স্বীকার করেছে সন্দীপ নাথওয়ানি নামে ওই সহকারী অধ্যাপক (৩৬)। স্থানীয় একটি ফার্মেসি কলেজের শিক্ষক সে। ঘটনা  বছর ২৯ সেপ্টেম্বরের। সন্দীপের মা ৬৪ বছর বয়সী জয়শ্রীবেন বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। তার মৃত্যুর পর নাথওয়ানি পরিবার দাবি করে, মাথার অসুখে ভুগছিলেন বৃদ্ধা। ছাদে উঠে টাল সামলাতে না পেরে পড়ে যান। আত্মহত্যাও করে থাকতে পারেন। কিন্তু এক বেনামি চিঠিতে…

Read More

৯ বছরে অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে : বিশেষজ্ঞদের অভিমত

ঢাকা, ৬ জানুয়ারি : সরকারের ব্যাপক ও দরিদ্রবান্ধব পদক্ষেপের ফলে ২০০৯ থেকে ২০১৭ সাল পযর্ন্ত গত ৯ বছরে সকল আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। বিশেষজ্ঞরা এই অভিমত ব্যক্ত করেছেন। অর্থ বিভাগের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী শুক্রবার বাসসকে বলেন, বাংলাদেশে বিগত ৯ বছরে জিডিপি প্রবৃদ্ধি, মাথাপিছু আয়, খাদ্য উৎপাদন, রেমিটেন্স, মূল্যস্ফীতি, আমদানি ও রফতানিসহ বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। সবচেয়ে বেশি সাফল্য অর্জিত হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। তিনি বলেন, ২০০৯-২০১০ সাল থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫.৫৭ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ২০১৬-২০১৭ অর্থ বছরে ৭.২৮ শতাংশে উন্নীত হয়েছে। এ…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন

দিয়া ইসলাম : দীর্ঘ ১৯ বছর পরে আজ ৩০ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন। সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিশ^বিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ ও নতুন কলা ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন শেষে এখন চলছে গণনা । তার পরে বিজয়ীদের নাম ঘোষনা করা হবে। নির্বাচনে ২৫টি পদের জন্য চুড়ান্তভাবে ১১৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৪৩৭৩ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। নির্বাচনে মোট তিনটি প্যানেলে আওয়ামীপন্থি গ্র্যাজুয়েটরা দুটি ও বিএনপিপন্থি গ্র্যাজুয়েটরা একটি প্যানেলে একাট্টা হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রত্যেক প্যানেলের…

Read More

জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান বাড়াতে শিল্প মন্ত্রণালয় প্রকল্প গ্রহণ করবে : শিল্প সচিব

ঢাকা, ২৪ ডিসেম্বর  : জাতীয় অর্থনীতিতে শিল্পখাতের অবদান আরো বাড়াতে শিল্প মন্ত্রণালয় বড় ধরনের প্রকল্প গ্রহণ করবে। সম্ভাব্য এ প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক শিল্পখাতের অবদান জোরদার করা হবে। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক কর্মশালায় শিল্পসচিব মোহাম্মদ আব্দুল্লাহ এ কথা জানান। তিনি এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। শিল্প সচিব উল্লেখ করেন, এ প্রকল্পের আওতায় বিভিন্ন শিল্পখাতের নিয়ন্ত্রণাধীন অপ্রাতিষ্ঠানিক খাতের সম্ভাবনা ও সমস্যা নিরূপণ করে খাতভিত্তিক দক্ষতা বৃদ্ধি ও শোভন কর্মপরিবেশ উন্নয়নেরও উদ্যোগ নেয়া হবে। জাতীয় পর্যায়ে অপ্রাতিষ্ঠানিক খাতে দক্ষতা উন্নয়নের কৌশল নির্ধারণের লক্ষ্যে ‘বাংলাদেশের অপ্রাতিষ্ঠানিক অর্থনীতি : গতিশীল উপাদানগুলোর একীভূতকরণ এবং…

Read More

রাজধানীতে নার্সসহ ৪ জনের অস্বাভাবিক মৃত্য

রাজধানীতে নার্সসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।তারা হলেন- ধানমন্ডিতে নিপা মৃধা (২৭), বংশালে তানজিয়া সালাম সেতু (২০), বনানীতে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবক ও মহাখালীতে অজ্ঞাত (৪৫) এক নারী। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাদের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মৃত নিপার স্বামী অনিমেস মৃধা জানান, পিরোজপুরের নাজিরপুর উপজেলার ঘরঘাটা গ্রামের বিনয় মোল্লার মেয়ে নিপার সঙ্গে তার ৭ বছর আগে বিয়ে হয়। বর্তমানে উত্তর ধানমন্ডিরর ৩০ নম্বর ৬ বছরের ছেলে ওয়ন মৃধাকে নিয়ে থাকতেন তারা। নিপা তেজগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালের নার্স হিসেবে চাকরি করতেন। সকালে…

Read More

প্রশ্ন ফাঁসের উৎস ‘বাণিজ্যিক কোচিং’ বন্ধ চান শিক্ষকরা

বাণিজ্যিক কোচিং সেন্টারগুলোকে প্রশ্নপত্র ফাঁসের অন্যতম উৎস্যের জন্য দায়ী করে তা বন্ধের দাবি জানিয়েছে দেশের শিক্ষক সংগঠনগুলো। শিক্ষক সংগঠনগুলোর মতে, কোচিং সেন্টারগুলো শিক্ষার্থী টানতে সংক্ষিপ্ত সাজেশন আকারে প্রশ্ন ফাঁস করছে। প্রশ্ন ফাঁসে শুধু শিক্ষকদের দায়ী না করে বাণিজ্যিক কোচিং সেন্টারগুলোকে বন্ধ করলে প্রশ্ন ফাঁস অনেকাংশে বন্ধ হবে। বাণিজ্যিক কোচিং সেন্টারগুলোকে প্রশ্নপত্র ফাঁসের জন্য দায়ী করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও (টিআইবি)। শিক্ষকরা বলছেন, দেশব্যাপী বাণিজ্যিক কোচিং রমরমা। ট্রেড লাইসেন্স দিয়ে পরিচালিত সারাদেশে এ ধরনের কত কোচিং সেন্টার আছে সে হিসাব কারো কাছে নেই। রাজধানীর অলিগলি থেকে শুরু করে উপজেলা সদর পর্যন্ত এ…

Read More

সাভারে প্রতিবন্ধী শিশু ধর্ষণ, ধর্ষক আটক

সাভারে এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ করেছে এক চায়ের দোকানদার। এ ঘটনায় ধর্ষণকারীকে আটক করেছে পুলিশ। সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা জমাদ্দারপাড়া এলাকায় ওই শিশুর বাড়িতে শনিবার এ ধর্ষণের ঘটনা ঘটে।পুলিশ জানায়, ১১ বছরের ওই শিশু তার দাদির সাথে থাকতো। শিশুটিকে বাড়িতে রেখে শনিবার তার দাদি একটি দোকানে সদাই কিনতে যায়। এসময় সুযোগ বুঝে স্থানীয় চায়ের দোকানদার মজিবর রহমান (৩৫) ওই শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে। পরে প্রতিবেশীরা ধর্ষণের বিষয়টি বুঝতে পেরে স্থানীয় বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামকে বললে তিনি সাভার মডেল থানায় পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ওই…

Read More

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ১৯ কূটনীতিক

কক্সবাজার, ১৮ ডিসেম্বর : বিশ্বের ১৮টি দেশের ১৯ জন কূটনীতিক রোববার দুপুরে জেলার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় তারা ক্যাম্পের বিভিন্ন ব্লক ঘুরে দেখেন এবং মিয়ানমারের বাস্তুতচ্যুত রোহিঙ্গাদের সাথে কথা বলেন। সফররত রাষ্ট্রদূতগণ রোববার সকালে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আলী হোসেন এর সাথে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসক রোহিঙ্গাদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা, খাদ্য, পুষ্টি, বস্ত্র, বাসস্থান, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসা ও স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রদূতদের অবহিত করেন। জেলা প্রশাসক জানান, বিদেশী রাষ্ট্রদূতগণ রোহিঙ্গা ক্যাম্পে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা জেনে সন্তোষ প্রকাশ করেন। তারা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।…

Read More

মাদারীপুরে যুবক খুন, আটক ২

মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি এলাকায় কানন মোড়ল (২২) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ভোরে বসতঘরের পাশে গাছের সাথে ঝোলানো এবং কসটেপ দিয়ে হাত-পা বাধা ও মুখ আটকানো অবস্থায় পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। উদ্ধারের সময় মাটির সাথে তার পা ভাঁজ করা ছিল। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রেখেছে। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন একই বাড়ির গোবিন্দ মৃধা ও জগদিস মৃধা নামক দুজনকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, মৃত মান্নান মোড়লের ছেলে কানন বাড়িতে পাকা ভবন নির্মানের কারণে…

Read More

শনিবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)

ঢাকা, ২৯ নভেম্বর : আগামী শনিবার ২ ডিসেম্বর (১২ই রবিউল আউয়াল) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও ওফাত দিবস। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য ধর্মীয় মর্যদা ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আনিছুর রহমান। সভায় জাতীয় পর্যায়ে কর্মসূচী প্রণয়ন এবং সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্তসমুহের মধ্যে রয়েছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী প্রদান, সরকারি, আধা-সরকারি ভবন, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও সশস্ত্র বাহিনীর সকল স্থাপনাসমূহে জাতীয় পতাকা…

Read More