আজ বৃহস্পতিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বেসরকারি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এ শোক পালিত হচ্ছে। এ কারণে আজ সারাদেশে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া আগামীকাল শুক্রবার মসজিদ-মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে দোয়া-প্রার্থনা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত ১২ মার্চ নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলার বিএস২১১ নম্বর ফ্লাইটটি বিধ্বস্ত হয়। এতে নিহত হন…
Read MoreCategory: অন্যান্য
আজ সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হচ্ছে
ঢাকা, ৭ মার্চ : আজ ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। আজ সারাদেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি পালিত হচ্ছে। সুদীর্ঘকালের আপসহীন আন্দোলনের এক পর্যায়ে ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে (তদানীন্তন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। এ দিন লাখ লাখ মুক্তিকামী মানুষের উপস্থিতিতে এই মহান নেতা বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’…
Read More‘জাবি ভিসির নিয়োগ কেন অবৈধ নয়’
দিয়া ইসলাম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য পদে দ্বিতীয় মেয়াদে অধ্যাপক ড. ফারজানা ইসলামকে নিয়োগ দেয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করছে হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি সৈয়দ রেফাত আহম্মেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক। গত ১৫ ফেব্রুয়ারি উপাচার্য পদে অধ্যাপক ড. ফারজানা ইসলামকে আরো চার বছরের জন্য পুনর্নিয়োগ দেন রাষ্ট্রপতি। এর আগে ২০১৪…
Read More১৫২ বছর পর কাল দেখা যাবে সুপার ব্লাড, ব্লু-মুন!
১৫২ বছর পর ফের পৃথিবীর মানুষ প্রত্যক্ষ করতে যাচ্ছে এক বিরল মহাজাগতিক দৃশ্য। আগামীকাল বুধবার একই সঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপার মুন ও ব্লু-মুন দেখতে পারবেন বিশ্ববাসী। জ্যোতির্বিদরা এ বিরল ঘটনার নাম দিয়েছেন ‘সুপার ব্লাড ব্লু মুন এক্লিপস’। উত্তর আমেরিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, রাশিয়া এবং অস্ট্রেলিয়া অঞ্চল থেকে দেখা যাবে এ মহাজাগতিক দৃশ্য। চন্দ্রগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৪টা ৫১ মিনিটে, চলবে রাত ১০টা ৮ মিনিট পর্যন্ত। উল্লেখ্য, একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে দ্বিতীয় পূর্ণিমার চাঁদকে বলা হয় ব্লু-মুন। নামে ‘নীল চাঁদ’ হলেও নীল রঙের সঙ্গে এ চাঁদের কোনো…
Read Moreসাভারের আশুলিয়ার পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের পুরুস্কার বিতরণ
দিয়া ইসলাম : সাভারের আশুলিয়ার পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয়ের সপ্তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে পাড়াগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য ডা.এনামুর রহমান। এসময় সংসদ সদস্য ডা.এনামুর রহমান আগামী জাতীয় নির্বাচনে সবাইকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান,সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী হায়দার,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকার,আশুলিয়া থানা…
Read Moreমারা গেল বিশ্বের প্রবীণতম গরিলা
মারা গেল পৃথিবীর সবচেয়ে প্রবীণতম গরিলার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর চিড়িয়াখানায় বার্ধক্যজনিত কারণে ভিলা নামে ওই গরিলার মৃত্যু হয়। বর্তমান বিশ্বে সব চেয়ে বেশি বছর ধরে বেঁচেছিল এই ভিলা। ১৯৫৭ সালে আফ্রিকার কঙ্গোয় জন্ম হয় এই স্ত্রী গরিলাটির। এর দু’বছর পর ১৯৫৭ সালে নিয়ে আসা হয় চিড়িয়াখানায়। এর পর ১৯৭৫ সালে ক্যালিফোর্নিয়ার এই সাফারি পার্কে নিয়ে আসা হয়। সেই থেকেই ভিলা রয়ে গিয়েছিল এখানে। বিজ্ঞানীদের মতে গরিলার গড় আয়ু সাধারণত ৩৫ থেকে ৪০ বছর পর্যন্ত হয়ে থাকে। এর পর তারা রোগাক্রান্ত হয়ে বা নিজেদের মধ্যে মারামারি…
Read Moreঢাবি উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ
চার দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে উপাচার্য কার্যালয়ের প্রধান ফটকের দুটি তালাও ভেঙেছে ‘নিপীড়ন বিরোধী শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে আন্দোলনরতরা। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে মিছিল শুরু করে তারা। মিছিলটি টিএসসি, কলাভবন, বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস স্টাডিজ অনুষদ ঘুরে উপাচার্য কার্যালয়ের সামনে আসে। উপাচার্য কার্যালয় ভবনের কলাপসিবল গেট ভাঙার চেষ্টা করেছে শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান তার কার্যালয়েই ছিলেন। প্রসঙ্গত, সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের আন্দোলন কর্মসূচিতে ছাত্রীদের ওপর ছাত্রলীগের ‘নিপীড়নের’ প্রতিবাদে আন্দোলনে নামেন এসব শিক্ষার্থীরা।…
Read Moreসৌদিতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশিসহ নিহত ৯
সৌদি আরবের আল বাহা প্রদেশে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকসহ নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয় জন। শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনায় ঘটে। সৌদি গেজেট এক প্রতিবেদনে জানিয়েছে, হতাহতরা একটি ক্যাটারিং কোম্পানির হয়ে বালজুরাসি হাসপাতালে খাবার বিতরণের কাজ করতেন। ছুটির দিন কাটাতে কুনফুদা পাহাড়ি এলাকায় গেলে তাদের গাড়িটি দুর্ঘটনা কবলিত হয়। নিহতদের মধ্যে তিন বাংলাদেশি হলেন— ব্রাহ্মণবাড়িয়ার মালাম মিয়া, নরসিংদীর আলাম তুহিন ও কুমিল্লার সাইফুল ইসলাম। এছাড়াও গুরুতর আহত অপর এক বাংলাদেশি নাগরিককে বাদশাহ ফয়সাল হাসপাতালে পাঠানো হয়েছে। সাইফুল ইসলামের বাড়ি কুমিল্লায়, মালাম মিয়ার বাড়ি ও তে।এছাড়া নিহতদের মধ্যে চার…
Read Moreস্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
ঢাকা, ১০ জানুয়ারি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই মহান নেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার এই মহান স্থপতির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা দলের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আরো একটি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর আওয়ামী লীগের সহযোগী সংগঠন…
Read Moreইলিশ রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে: মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
পাচার বন্ধে জাতীয় মাছ ইলিশ রফতানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। তিনি বলেন, আমরা ইলিশ রফতানির দিকে যেতে চাচ্ছি। আমাদের যেহেতু উত্পাদন হচ্ছে, আন্তর্জাতিক বাজারে চাহিদাও আছে। সেজন্য আমরা কিছুটা রফতানি করতে চাই। রফতানির অনুমতি না দিলেও এ মাছ বিভিন্ন চোরাই পথে চলে যায়। ফলে রাজস্ব থেকে বঞ্চিত হয় রাষ্ট্র। তাই আমরা যদি রফতানি করি, পথটা যদি ওপেন করে দেয়া হয়, তবে গোপনে যাওয়ার পথ সংকুচিত হবে। পূর্ণ মন্ত্রী হওয়ার পর নারায়ণ চন্দ্র আজ সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ…
Read More