‘প্রেমিকার’ বিয়ে হয়ে যাওয়ায় কিশোর রবিউল ইসলাম রাসেল (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করে। এরই জের ধরে পরদিন আত্মহত্যা করে সেই ‘প্রেমিকাও’। অন্যদিকে নাতি ছেলের লাশ দেখে হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন দাদা। পাবনার সাঁথিয়া উপজেলাধীন বালিয়াকান্দি গ্রামের এ ঘটনা ঘটেছে। জানা গেছে, রাসেলের সঙ্গে একই গ্রামের আবু সাইয়িদের মেয়ে সাদিয়া আক্তার ঋতুর (১৬) প্রেমের সম্পর্ক ছিলো। তিন মাস আগে বিয়ে হয়ে যায় সাদিয়ার। সম্প্রতি সাদিয়া বাবার বাড়িতে বেড়াতে আসে। এরইমধ্যে মঙ্গলবার সন্ধ্যায় বিদেশ প্রবাসী সিদ্দীকুর রহমানের ছেলে ক্ষেতুপাড়া আব্দুর সাত্তার উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র রাসেল (১৬) গলায়…
Read MoreCategory: অন্যান্য
নৌকা ডুবে ২ জেএসসি পরীক্ষার্থীর প্রাণহানি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জেএসসি পরীক্ষায় অংশ নিতে যাওয়ার পথে নৌকাডুবির ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানা গেছে। তবে স্থানীয় সূত্র বলছে, এ সংখ্যা আরো বেশি হতে পারে। রিপোর্ট লেখা পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছে, আহত হয়েছে অন্তত ১০ জন। মৃতরা হলো— আমতলী গ্রামের নাদিরা ও নজরদৌলত গ্রামের সোনিয়া। জানা গেছে, বুধবার সকালে বীরগাঁও উচ্চবিদ্যালয়ের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী নিয়ে নৌকাটি পাগলা নদীতে ডুবে যায়। তারা নৌকাযোগে থানাকান্দি থেকে কৃষ্ণনগর আবদুল জব্বার স্কুল অ্যান্ড কলেজের উদ্দেশে যাচ্ছিল। সেখানে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার সংবাদ…
Read Moreচিকিত্সা না পেয়ে গৃহবধূর ‘আত্মহত্যা’
সংসারের অভাব-অনটনে চিকিত্সা না করাতে পেরে অবশেষে ‘আত্মহত্যা’র পথ বেছেনিলেন কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ী গ্রামের শরিতোন বেগম (৩৫)। মঙ্গলবার রাত দুইটার দিকে ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। তিনি ওই ইউনিয়নের শারিরিক প্রতিবন্ধী রফিকুল ইসলামের স্ত্রী বলে জানা গেছে। পুটিমারী ইউনিয়নের চেয়ারম্যান আবু সায়েম লিটন জানান, শরিতোন বেগম দীর্ঘদিন থেকে হাঁপানি ও পেটের ব্যাথায় ভুগছিলেন। স্বামী প্রতিবন্ধী হওয়ায় তারা খুব কষ্ট করে জীবনযাপন করতেন। তাদের একটি মেয়ে সন্তান আছে। বছর দুয়েক আগে তাদের যা সহায় সম্বল ছিল তা বিক্রি করে একমাত্র মেয়ের বিয়েও দিয়েছে।…
Read Moreইসিতে নতুন দল নিবন্ধনের আবেদন আহ্বান
ঢাকা, ৩১ অক্টোবর : নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করেছে নির্বাচন কমিশন (ইসি)। একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কমিশন দল নিবন্ধন সংক্রন্ত এক গণবিজ্ঞপ্তি জারি করেছে। ইসি সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দল ইসিতে নিবন্ধিত হওয়ার জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। দলের নিবন্ধন ফরম ও অন্যান্য তথ্যের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিবের (নির্বাচন সহায়তা ও সরবরাহ) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। দলের গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার (যদি থাকে), দলের বিধিমালা (যদি থাকে), দলের লোগো ও পতাকার ছবি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সব…
Read Moreবিএনপি-জামায়াত জোট সরকার ও প্রশাসনের প্রত্যক্ষ সহায়তায় ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল
ঢাকা, ৩১ অক্টোবর : বিএনপি-জামায়াত জোট সরকার এবং ওই সময়ের প্রশাসনের প্রত্যক্ষ মদদ, ষড়যন্ত্র, পরিকল্পনা ও সার্বিক সহযোগিতায় ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালিয়ে ভয়াবহ হত্যাকান্ড ঘটানো হয়। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সিনিয়র এডভোকেট সৈয়দ রেজাউর রহমান সোমবার চতুর্থ দিনের মতো যুক্ততর্ক শুনানিতে এ বক্তব্য তুলে ধরেন। রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক পেশ অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মূলতবি করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। রাষ্ট্রপক্ষের…
Read Moreধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে জাটকা ও মা ইলিশ
কক্সবাজারের উখিয়া ও বরিশালে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে জাটকা ও মা ইলিশ। দীর্ঘ ২২ দিন নিষেধাজ্ঞার পর ২২ অক্টোবর থেকে গতকাল রবিবার সাত দিনের চিত্র প্রায় একই। বিপুল পরিমাণ জাটকা ও মা ইলিশ ধরা পড়লেও বড় ইলিশ ধরা পড়ছে কম। বিশেষজ্ঞরা বলছেন- জাটকা নিধন বন্ধ করা না গেলে নিষেধাজ্ঞার সুফল বাধাগ্রস্ত হবে। বরিশালের বৃহৎ মৎস্য মোকাম পোর্ট রোডের আড়ত ও উখিয়ার সমুদ্র উপকূলের মৎস্য আড়তগুলোতে গতকাল সকালে দেখা গেল ট্রলার বোঝাই ইলিশ আসছে। যার অধিকাংশই জাটকা ও মা ইলিশ। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা এসব ইলিশ বিভিন্ন হাটবাজারে বিক্রির…
Read Moreমোগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহত ২৫
মোগাদিসু, ৩০ অক্টোবর : মোগাদিসুর জনপ্রিয় নাশাব্লদ ২ হোটেলের বাইরে শনিবার গাড়ি বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশ এ কথা জানিয়ে বলেছে, হোটেলের বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্য ও চরমপন্থীদের মধ্যে বন্দুকযুদ্ধ চলার প্রেক্ষাপটে সরকারের একজন মন্ত্রীসহ ৩০ জনকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। চরমপন্থী গ্রুপ আল শাবাব হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, তাদের যোদ্ধারা হোটেলে ভেতরে রয়েছে। এদিকে এর মাত্র দুই সপ্তাহ আগে মোগাদিসুর ব্যস্ত রাস্তায় ট্রাক বোমা হামলায় সাড়ে তিনশ লোক নিহত হয়। সোমালিয়ার রাজধানীতে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ একক বিস্ফোরণের…
Read Moreজবির তিন ছাত্রলীগ কর্মী বহিষ্কার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রলীগের ৩ কর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃতরা হলেন- জবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসনে মোবারক রিশাদ, জবি শাখা ছাত্রলীগ কর্মী সুজন দাশ অর্ক (সপ্তম ব্যাচ, ফিন্যান্স বিভাগ) এবং রাজিব বিশ্বাস (১১তম ব্যাচ, সমাজ বিজ্ঞান বিভাগ)। এ বিষয়ে জানতে চাইলে জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগে এসে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের ছাত্রলীগে থাকার কোনো অধিকার…
Read Moreশাহজালালে ৮৪১ কার্টন বিদেশি সিগারেট আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৫০ লক্ষ ৪৬ হাজার টাকার ৮৪১ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট আটক করেছে শুল্ক গোয়েন্দা। আজ বৃহস্পতিবার শাহজালালে পৃথক অভিযান চালিয়ে ০৪ জন যাত্রীর কাছ থেকে ১লাখ ৬৮হাজার ২০০ শলাকা বিদেশি সিগারেট আটক করা হয়। আটককৃত যাত্রীরা হল, চট্টগ্রামের ফটিকছড়ির ইমরান শাকিল, হাবিবুর হাসান, মুহাম্মদ নুরুল হুদা ও চাঁদপুরের মতলব উপজেলার তফায়েল। জনা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারি বজায় রাখে। এ সময় আটক যাত্রীরা স্ক্যানিং ফাকি দিয়ে গ্রিন চ্যানেল দিয়ে যাওয়ার সময় তাদের গতিরোধ করা হয়।…
Read Moreটেকনাফে ইয়াবাসহ সিএনজি চালক আটক
কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারের সময় হাতে-নাতে এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি। এসময় পাচারের কাজে ব্যবহৃত সিএনজি ও ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করা হয়। সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির সুবেদার মো. আতাউর রহমান সিএনজিযোগে ইয়াবার চালান পাচারের সংবাদ পেয়ে বিশেষ টহল দল নিয়ে সড়কে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সিএনজিটি রেখে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তখন ধাওয়া করে হোয়াইক্যং বিওপি চেকপোস্টের সহায়তায় গাড়িটি থামিয়ে তল্লাশি করে ১ কার্ড ইয়াবা বড়ি, সিএনজি ও মুঠোফোনসহ নুরুল আমিন (২২) নামে ওই সিএনজির চালককে আটক করে।…
Read More