সাভার ও ধামরাইয়ে দূর্গা পূজার প্রস্তুতি প্রায় সম্পন্ন

ছানোয়ার হোসেন শামিম ,৮ অক্টোবর ২০২৬ (বিবিনিউজ): মহালয়ার সুর ও প্রতিমা শিল্পীদের শেষ মুহূর্তের ব্যস্ততায় ঢাকার উপকন্ঠে সাভার, আশুলিয়া,কেরানীগঞ্জ ও ধামরাইয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের শেষ প্রস্তুতি। মন্দিরে মন্দিরে প্রতিমা তৈরীর কাজ শেষ পর্যায়ে এবং এদের অধিকাংশ মন্দিরের রংতুলি ও শাড়ী পড়ানোর কাজ শেষ করতে শুরু করেছেন। মন্দির গুলোর বাহিরের অন্যান্য কাজও চলছে প্রস্তুতি।কৈলাশ ছেড়ে মর্ত্যে আসছেন মা দুর্গা। মন্ডপে মন্ডপে বইছে আনন্দ আর উৎসবের আমেজ। পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের সূচনায় মহালয়ার পবিত্র তিথিতে চীপাঠের মধ্য দিয়ে মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয় শক্তিরূপিণী দেবী দুর্গাকে। দুর্গতিনাশিনীর…

Read More

সাভারে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার,৭ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): যেখানে বিশ্বের এআই বিল্ডাররা তৈরি করে আগামীর প্রযুক্তি।” এই প্রতিপাদ্যে দেশে পপ্রথমবারের মত ,ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬’ ক্লাউডক্যাম্প বাংলাদেশের আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় দেশের তরুণ শিক্ষার্থীদের বৈশ্বিক মানের একটি শিক্ষামূলক প্ল্যাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল এআই বিল্ডার্স কংগ্রেস ২০২৬’। এবারের কংগ্রেসের প্রতিপাদ্য “যেখানে বিশ্বের এআই বিল্ডাররা তৈরি করে আগামীর প্রযুক্তি।” আগামী ২৬ ডিসেম্বর ২০২৬ সকাল ৭টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ঢাকার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই আয়োজন অনুষ্ঠিত হবে। এই ইভেন্টে…

Read More

আবেগ, অশ্রুতে আর্জেন্টিনা জাতীয় দল থেকে মেসির বিদায়

৭ অক্টোবর,২০২৬(বিবিনিউজ): ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ফুটবল যাদুকর লিওনেল মেসি। বুয়েনস আয়ার্সে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে শেষ ম্যাচে আবেগঘন বিদায় নিলেন তিনি। ভালোবাসায় সিক্ত আর্জেন্টাইন সমর্থকেরা তাকে শেষবারের মতো মাঠে দেখলেন। নিখুঁত এক সমাপ্তিতে, ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে বিবেচিত ৩৯ বছর বয়সী মেসি ৮৫ হাজার দর্শকের সামনে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২৬তম গোলটি করেন। তার দল আর্জেন্টিনা ৩-০ গোলে বেনিনকে হারায়। রেকর্ড বাড়িয়ে ২০৮তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা মেসি ম্যাচের প্রথম গোলটি অভিজ্ঞ নিকোলাস ওটামেন্দিকে দিয়ে করান। আরেকটি গোল করেন নিকো পাজ। তবে ম্যাচের ফলাফল ছিল মূল আয়োজনের তুলনায়…

Read More

অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার,৭ অক্টোবর,২০২৬(বিবিনিউজ):ডিসেম্বরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়ায় সাভার ও আশুলিয়া ও ঢাকার ধামরাইয়ে সারাসি অভিযান পরিচালনা করছে পুলিশ। ইতিমধ্যে পুলিশ এই তিনটি থানায় এলাকায় অর্ধশতাধিক আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদেক গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মামলা দায়ের করে ইতিমধ্যে সবাইকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। ডিসেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তনের ঘোষণা দেওয়ায় ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিল বের করে আওয়ামী যুবলীগ ছাত্রলীগ সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। এসময় পুলিশ মিছিল শেষে তাৎক্ষণিকভাবে বিভিন্ন এলাকায় গোপন সংবাদের…

Read More

জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

৬ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বলেছেন, দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে। নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে যথাযথভাবে ব্যবহারোপযোগী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। তিনি আজ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত খেলাধুলার একটি সমন্বিত কাঠামো গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির পাশাপাশি মাঠ, ড্রেসিং রুমসহ প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।…

Read More

শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রী

৬ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে। তাদের সেই প্রতিভা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, সংগীত ও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, ‘প্রতিটি শিশুর মধ্যে কোনো না কোনো গুণ রয়েছে। আমাদের দরকার শুধু তাকে সেই সুযোগটি করে দেওয়া, যার মাধ্যমে সে নিজেকে বিকশিত করতে পারে।’ আজ শিশু অধিকার দিবস-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’। প্রধানমন্ত্রী বলেন,…

Read More

পিতা-পুত্রের নোবেল জয়ের অনন্য রেকর্ড

৬ অক্টোবর,২০২৬ (বিবিনিউজ) : নোবেল পুরস্কারের সোয়া শ’ বছরের সুদীর্ঘ ইতিহাসে একই পরিবারের একাধিক সদস্যের এই সর্বোচ্চ সম্মাননা পাওয়ার নজির অত্যন্ত বিরল ও বিস্ময়কর। বিশ্বমঞ্চে পারিবারিক মেধার এই অনন্য উত্তরাধিকার সবচেয়ে বেশি দেখা গেছে পদার্থবিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞানে। নোবেল ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ইতিহাসে এ পর্যন্ত মোট ৭ বার পিতা-পুত্রের নোবেল জয়ের অনন্য নজির সৃষ্টি হয়েছে। নিচে নোবেলজয়ী সেই সফল পিতা-পুত্রদের বিবরণ তুলে ধরা হলো: হেনরি ও লরেন্স ব্র্যাগ:এক্স-রে ক্রিস্টালোগ্রাফি বিশ্লেষণের মাধ্যমে স্ফটিকের গঠন আবিষ্কারের জন্য পিতা উইলিয়াম হেনরি ব্র্যাগ ও পুত্র উইলিয়াম লরেন্স ব্র্যাগ ২৯১৫ সালে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পান। এটি…

Read More

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

৬ অক্টোবর,২০২৬ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষকতা কোনোভাবেই ‘উপায়হীন বিকল্প’ বা সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না। শিক্ষা-দীক্ষায় সবচেয়ে মেধাবীরা যাতে কর্মজীবনে শিক্ষকতাকেই প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, সে লক্ষ্যে সরকার শিক্ষক নিয়োগ ও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, শিক্ষকদের সম্মান ও মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা ও ভাবমূর্তি জড়িত। সমাজে শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন থাকলে রাষ্ট্রের ভাবমূর্তি বাড়ে।’ সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ের ‘গুণী শিক্ষক সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাথমিক থেকে…

Read More

আঞ্চলিক বৈচিত্র্য অনুযায়ী টেকসই কৃষি উন্নয়নে বাস্তব পরিকল্পনা গ্রহণ করা জরুরি :ভিসি

ষ্টাফ রিপোর্টার,৪ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগে Building a Complete Agricultural Block Model Using GIS and Remote Sensing শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ আজ শুরু হয়েছে। ভুগোল ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অফ অগ্রিকালচারাল এক্সটেনশন-এর যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা আজ সকাল সাড়ে নয়টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় সরকারের কৃষি মন্ত্রণালয়ের ৩৬ জন বিসিএস কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, আঞ্চলিক বৈচিত্র্য…

Read More

এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ল ২৫২ টাকা

৪ অক্টোবর, ২০২৬ (বিবিনিউজ):ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। এবার প্রতি কেজিতে বেড়েছে ২১ টাকা। এতে বাজারে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছে ২৫২ টাকা। এতে ১ হাজার ৫৮৫ টাকা থেকে বেড়ে নতুন দাম হয়েছে ১ হাজার ৮৩৭ টাকা। এর আগে গত মাসে দাম কমেছিল ১৩ টাকা। আজ রোববার নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হচ্ছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর এলপিজির দাম বেড়েছিল। এরপর যুদ্ধবিরতি শুরু হলে বিশ্ববাজারে এলপিজির দাম কমতে শুরু করে।…

Read More