৭মে, ২০২৬ (বিবিনিউজ ): ঢাকার সাভার পৌর বিএনপি’র প্রয়াত সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

ঢাকা ১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য তমিজ উদ্দিন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সুলতানা আহাম্মেদ এমপি, ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াসিন ফেরদৌস মুরাদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন । এসময় বিল্টুর স্মরণে নানা দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন নেতাকর্মীরা।
