ষ্টাফ রিপোর্টার,৫ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডলসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। ভোর রাতে আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত তিন সন্ত্রাসী হলো যুবদল নেতা জাহাঙ্গীর আলম মন্ডল,তার ক্যাডার স্বপন ও ফায়জুল। যৌথ বাহিনী জানায়,ভোর রাতে আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম মন্ডলের বিরুদ্ধে চাঁদাবাজি সহ অসখ্য অপরাধ মুলক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে যৌথ বাহিনী।
বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আশুলিয়ায় যুবদল নেতা জাহাঙ্গীরসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
