শেখ এ কে আজাদ,সাভার,৫ ফেব্রুয়ারি ২০২৬ (বিবিনিউজ) : সাভার পৌর এলাকার রেডিও কলোনি বাস স্ট্যান্ডের কাছে প্রেসিডেন্সি স্কুলে ২০২৬ বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সারাদিন ব্যাপী বিদ্যালয় ভবন প্রাঙ্গনে বিভিন্ন খেলা, সাংস্কৃতিক, কবিতা,ছড়া,যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ল্যাবরেটরি ট্রাস্টের সেক্রেটারি মো:জিয়াউল হক।
লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলোয় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ করে থাকে এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন ল্যাবরেটরি কলেজের অধ্যক্ষ ও প্রেসিডেন্সি স্কুলের প্রধান উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম এবং প্রেসিডেন্সি স্কুলের উপদেষ্টা নাদিয়া নূর জুই সহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ।বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সার্বিক পরিচালনা করেন এবং সভাপতিত্বের দ্বায়িত্ব পালন করেন প্রেসিডেন্সি স্কুলের অধ্যক্ষ সাবিরা ইয়াছমিন।
