স্টাফ রিপোর্টার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : নির্বাচন কমিশন এই মুহুর্তে দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। বিকেলে সাভারের রাজফুলবাড়িয়ার মোহাম্মদ আলী ইয়াকুব আলী স্কুল এন্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এসময় আরও বলেন,এই মুহুর্তে তাদের স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কোন পরিকল্পনা নেই সবমিলিয়ে আমরা এখন জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন নিয়ে কোন রাজনৈতিক দল কি বললো সেটা বিষয় না জাতীয় একটা নির্বাচনের প্রয়োজন যদি সরকার আর রাজনৈতিক দলগুলো একমত থাকে যে আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন তাহলে লোকাল গর্ভমেন্ট নির্বাচন হতে পারে। যেহেতু লোকাল গর্ভমেন্টের নির্বাচনের ব্যাপারে আমরা কোন কিছুই রিকোয়েষ্ট পাইনি আর যেহেতু আমরা সর্বমহলে শুনছি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে ডিসেম্বর বা জানুয়ারি নির্বাচন হতে পারে সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং প্রস্তুতি নিচ্ছি। আমরা কোন রাজনৈতিক দল থেকে হুমকি বা কোন কিছুই পাইনি কে কি বললো এইটা নিয়ে আমাদের কোন মাথা ব্যথা নেই আমরা আমাদের মত করে এগিয়ে যাচ্ছি । যদি রাজনৈতিক ভাবে সকলে মিলে একমত হয় যে জাতীয় নির্বাচন পিছনে যাবে তাহলে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে তার পরে যদি মাঝ খানে স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে আমাদের কষ্ট হবে তার পরেই সব রাজনৈতিক দল একমত হবে আমরা সেই হিসেবেই কাজ করবো। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এক প্রশ্নে নির্বাচন কমিশনার এসময় আরও বলেন,নির্বাচন কমিশনে যাদের নিবন্ধন আছে তারা যদি নির্বাচনে অংশ গ্রহণ করে তাহলে আমাদের বারণ করার কিছু নেই যদি মনে করেন কোন একটা বিশেষ দলকে সরকার যদি নিষিদ্ধ ঘোষনা করে তাহলে আমাদের আইন অনুযায়ি যে নিবন্ধন আছে সেটা বাতিল হবে বলেও বলেন তিনি।
এসময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহিরুল আলম,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কর্মকর্তা জেইসন,তেঁতুলঝোড়া ইউপি সচিব আমির হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দেশে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নির্বাচন কমিশনার
