ধামরাইয়ে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পত্তিসহ নিহত ৩

স্টাফ রিপোর্টার,১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : ঢাকা-আরচিা মহাসড়করে ধামরাইয়ে পৃথক দুটি সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দম্পত্তিসহ এক মানসিক ভারসাম্যহীন ব্যাক্তি নিহত হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করেেছ পুলিশ।

গতরাতে মহাসড়কেরর বালিথা এলাকায় অজ্ঞাত পরিবহনের চাপায় নিহত হন মোটরসাইকলে আরোহী দম্পত্তি। নিহত বাবুল হোসনে ও শারমিন দম্পত্তি টাঙ্গাইলরের নাগরপুর উপজেলা বাসিন্দা। তারা ধামরাইয়ে একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

মানিকগঞ্জের গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, রাতে মানিকগঞ্জ লেন হয়ে বাড়ি ফরোর পথে বালিথা এলাকায় অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা দুজন। উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করনে।
অপরদিকে একই গভীর রাতে মহাসড়কের বাথুলি এলাকায় অজ্ঞাত পরিবহন চাপায় সুভাস লোহাকার নামে এক পথচারী নহিত হন।

নিহতের পরিবারের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, নিহত সুভাস লোহাকার মানসকি ভারসাম্যহীন ছিলেন। তিনি মানিকগঞ্জের উচুটিয়া এলাকার সাগর লোহাকাররে ছেলে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে পাশাপাশি ঘাতক পরিবহনগুলো সনাক্তের চেষ্টা চলছে বলে জানায় গোলড়া হাইওয়ে থানার ওসি রূপল চন্দ্র দাস।

Related posts

Leave a Comment