আশুলিয়ায় পিঠা রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ১১ জন অগ্নিদগ্ধ

স্টাফ রিপোর্টার ,১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) :সাভারের আশুলিয়ায় পিঠা রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে শিশুসহ অন্তত ১১ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
শুক্রবার রাত ১১ টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকার আমজাদ ব্যাপারীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে ৪ জন শিশু রয়েছে।
অগ্নি দগ্ধরা হলেন- মোছা. সূর্য বানু (৫৫), মোছা. জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), সুমন মিয়া (৩০), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও মোছা. সুরাহা (০৩)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই তলা বাড়ির দ্বিতীয় তলায় সুমন দুই সন্তন নিয়ে ভাড়া থাকতেন। রাতে তার ভাই সোহেলের পরিবার সুমনের বাড়িতে বেড়াতে আসেন। সোহেল অন্য স্থানে ভাড়া থাকতেন। তার মা সাতদিন সোহেলের বাসায় আর সাতদিন সুমনের বাসায় থাকতেন। কিন্তু রাতে সবাই সুমনের বাসায় যান। শবে বরাত উপলক্ষে পিঠা বানানোর সময় বিস্ফোরণ হয়ে আগুন ধরে। এসময় তাদের পরিবারের শিশু ও নারীসহ মোট ১১ জন অগ্নি দগ্ধ হয়।
এ বিষয়ে আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ডিউটি ম্যানেজার বলেন, আমাদের হাসপাতালে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ রোগী রাতে আসেন। পরে প্রাথমিত চিকিৎসা শেষে দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment