স্টাফ রিপোর্টার ,১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বিবিনিউজ) : মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সাভারের আশুলিয়ায় অনুষ্ঠিত হলো সাবেক সংসদ সদস্য দেওয়ান ইদ্রিস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। আশুলিয়ার দোসাইদ স্কুল এন্ড কলেজ মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করেন দোসাইদ স্পোর্টিং ক্লাব। খেলায় এসময় সিরাজগঞ্জ একাদশকে ২/০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দিয়াবাড়ি স্পোর্টিং ক্লাব। খেলা শেষে বিজয়ী ও রানার আর্প দলকে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। খেলাটি দেখার জন্য মাঠেক কয়েক হাজার দর্শন উপস্থিত ছিলেন।
আশুলিয়ায় অনুষ্ঠিত হলো দেওয়ান ইদ্রিস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা
