স্টাফ রিপোর্টার,২৪ নভেম্বর ২০২৪(বিবিনিউজ):সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে বিজয় মিনিবার ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সাভারের ঐহিত্যবাহী চাঁপাইন নিউ মডেল হাইস্কুল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাগানবাড়ি স্পোর্টিং ক্লাবকে ট্রাই বেকারে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন যেন-জ স্পোর্টিং ক্লাব । খেলা শেষে বিজয়ী ও রানার আর্প দলকে ট্রফি ও নগদ অর্থ তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা.দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু। মাঠে কয়েক হাজার দর্শক উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাভার থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ শাহীনসহ আরো অনেকে।
সাভারে ছাত্র আন্দোলনে নিহতদের স্বরণে বিজয় মিনিবার ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
