সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ১ শ্রমিকের মৃত্যু , গুলিবিদ্ধ চারজনসহ আহত ১০

স্টাফ রিপোর্টার,৩০ সেপ্টেম্বর ২০২৪(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় শ্রমিকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় গুলিবিদ্ধ চারজনসহ আহত হয়েছে আরও অন্তত দশ জন। দুপুরে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় এঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম কাউসার হোসেন খাঁন তিনি টঙ্গাবাড়ি এলাকার ম্যাংগো টেক্স লিমিটেডের সুইং অপারেটর। আর গুলিবিদ্ধ চারজন রাসেল মিয়া ও নয়নসহ আরও দশ জন ।। তারা অপর বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক।
শ্রমিকরা জানায়,সকাল থেকে টঙ্গাবাড়ি এলাকায় ম্যাংগো টেক্স লিমিটেডসহ কয়েকটি গার্মেন্টস এর শ্রমিকরা বিক্ষোভ করেন। এসময় দুপুরে শ্রমিকদের মাঝে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার মত ঘটনা ঘটে। পরে সেখানে ম্যাংগো টেক্স লিমিটেডের শ্রমিক কাউসার হোসেন খাঁন,রাসেল মিয়া, নয়নসহ চারজন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা শ্রমিক কাউসার হোসেন খাঁনকে মৃত ঘোষনা করেন। আরও গুলিবিদ্ধ চার শ্রমিকসহ আহতদের চিকিৎসা সেবা চলছে। এঘটনায় শিল্পাঅঞ্চল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এসময় বেশ কিছু গাড়িও ভাঙচুর করে বিক্ষুব্ধরা। তবে কাদের গুলিতে শ্রমিক মারা গেছে বা গুলিবিদ্ধ হয়েছে তা জানাতে পারেনি শ্রমিকরা।
এবিষয়ে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ডিউটি ম্যানেজার এনামুল বলেন,গুলিবিদ্ধ হয়ে ওই শ্রমিকের মৃত্যু হয়েছে ।
এদিকে বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল অবরোধ করে রাখে বার্ডস গার্মেন্টের শ্রমিকরা। এঘটনায় মহাসড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয় । পরে পুলিশ গিয়ে তাদের রাস্তা থেকে সড়িয়ে দেয়।
এবিষয়ে আশুলিয়া শিল্প পুলিশের পুলিশ সুপার সারোয়ার আলম বলেন,ভাই খুব ব্যস্ত আছি পরে কথা বলবো।

Related posts

Leave a Comment