স্টাফ রিপোর্টার,৩০ জুন ২০২২(বিবিনিউজ ): বর্তমান আওয়ামী লীগ সরকার কৃষকদের সবধরণের সবসময় সব সুযোগ দিয়ে থাকে তাই কৃষকদের ফসল ফলাতে কোন অসুবিধা হয়না বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সাভার উপজেলা পরিষদের হলরুমে কৃষকদের মাঝে বিনামুল্যে সার,বীজ ও ফলদ চারা বিতরণ কালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,কৃষকরা বাংলাদেশের সম্পদ তারা কষ্ট করে জমিতে ফসল ফলিয়ে দেশে খাদ্য ঘাততি দুর করে তাই আওয়ামী লীগ সরকার কৃষকদের বিনামুল্যে সার বীজসহ নানা উপহকরণ দিয়ে আসছে। পরে প্রতিমন্ত্রী সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিট এর উদ্বোধন করেন।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা নির্বাহী কর্মকতা মাজহারুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজিয়াত আহমেদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সরকার কৃষকদের বিনামুল্যে সার বীজসহ নানা উপহকরণ দিয়ে আসছে:ত্রাণ প্রতিমন্ত্রী
