ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,৩০ অক্টোবর২০২১(বিবিনিউজ):সাভারে সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে সাভারের আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আয়োজনে এ সাইবার সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

দিন ব্যাপি এ কর্মশালার উদ্বোধন করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড.মাহবুবউল হক মজুমদার। সাইবার হ্যাকিং এর হাত থেকে কিভাবে সাইবার রোধ করা হয় সে বিষয়ে দিন ব্যাপি শিক্ষার্থীদের দক্ষ ভাবে গড়ে তোলার জন্য এই সিকিউরিটি কর্মশালার আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠিত এসময় উপস্থিত ছিলেন,ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খাঁন,বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার একে এম ফজলুল হক,আই স্যাকার ঢাকা চ্যাপটারের প্রশিক্ষক ইমতিয়াজ মোরশেদ,ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান,মারুফ হাসানসহ আরো অনেকে। দিন ব্যাপি এ কর্মশালায় ড্যাফোডিলসহ বিভিন্ন বিশ^বিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

Related posts

Leave a Comment