সাভার,২৩ ফেব্রুয়ারি,২০২০(বিবিনিউজ):সাভারে অজুফা খাতুন নামের (২২) এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে সাভারের পূর্ব রাজাশন এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে আজ রোববার সকালে নিজ ভাড়া বাড়ি থেকে অসুস্থ অবস্থায় ওই নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করা হয় পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। পরে ওই নারীর স্বামী ছানোয়ার হোসেন তার লাশ নিজ ভাড়া বাড়িতে নিলে নিহত গৃহবধুর স্বজনরা অভিযোগ তাকে তার স্বামী ছানোয়ার পিটিয়ে হত্যা করেছে এমন অভিযোগ করলে সাভার মডেল ঘটনাস্থল পরিদর্শন তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।
ময়না তদন্তের পরে জানা যাবে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে নাকি সে অসুস্থ অবস্থায় মারা গেছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ। নিহত ওই পোশাক শ্রমিক ওই এলাকার ভিশন গার্মেন্টস এর অপারেটর পদে কর্মরত ছিলো।
অন্যদিকে সাভারে ময়না বেগম নামের (৮০) এক নারী নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। তবে কিকারণে এমন নিষ্ঠুর ভাবে তিনি আত্মহত্যা করেছেন তা জানাতে পারেনি নিহতের স্বজনরা।
রোববার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জোরপুল এলাকায় জনৈক রমিজ ভান্ডারীর বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
নিহত ওই নারীর স্বজনরা জানায় সন্ধ্যায় ওই নারী নিজ ভাড়া বাড়ির একটি বাথরুমে প্রবেশ করে নিজের শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করে পরে পরিবারের সদস্যরা বাথরুম থেকে আগুনে পোড়া তার মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশকে না জানিয়ে দাফনের ব্যবস্থা করেন। পরে প্রত্যক্ষদর্শীরা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনদের সাথে কথা বলেন। তবে কিকারণে ওই নারী আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি নিহতের স্বজন বা এলাকাবাসী।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি এ এফ এম সায়েদ বলেন কিকারণে ওই নারী আত্মহত্যা করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে তদন্তের পরে জানা যাবে তিনি কিকারণে আত্মহত্যা করেছেন।
সাভারে এক গার্মেন্টস শ্রমিকের লাশ উদ্ধার
