বিশ্বকাপের আগে সুখবর পেলেন সাকিব

২২ মে,২০১৯(বিবিনিউজ):বিশ্বকাপের আগে দারুণ এক সুসংবাদ পেলেন সাকিব আল হাসান। রশিদ খানকে পেছনে ফেলে ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থানে উঠে এসেছেন বাংলাদেশি তারকা। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ব্যাট-বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নিজের হারানো রাজত্ব ফিরে পেলেন সাকিব। ত্রিদেশীয় সিরিজে সাকিব দুটি হাফসেঞ্চুরিতে ১৪০ রান করেছেন। চোটের কারণে ফাইনাল খেলতে না পারলেও সিরিজে দুটি উইকেটও তুলে নিয়েছেন তিনি। বর্তমানের রশিদ খানের চেয়ে ২০ রেটিং পয়েন্টে এগিয়ে সাকিব।

Read More

‘রেলের অ্যাপস খালি ঘোরে, টিকিট পাইছি সাধনা করে’

২২ মে ,২০১৯(বিবিনিউজ):ঘড়ির কাঁটায় সময় বুধবার সকাল ৯টা ১৮ মিনিট। স্টেশনের ১৬ নম্বর কাউন্টারের সামনে টিকিট নিয়ে ‘বিজয়ী উল্লাসে’ মেতে ওঠেন মো. রায়হান নামের এক যুবক। ট্রফির মতো করে টিকিট উঁচিয়ে ধরে চিৎকার করেন তিনি। খানিকটা এগিয়ে এসে রায়হান বলেন ‘গতকাল মঙ্গলবার সকাল আটটার সময় কাউন্টারের সামনে দাঁড়িয়েছি। আজ সকাল সোয়া নয়টার পর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের এসির চারটি টিকিট পাইছি।’ মোবাইল অ্যাপস ব্যবহার করে টিকিট কিনতে পারতেন? এত কষ্ট করলেন কেন? প্রশ্নের উত্তরে রায়হান বলেন, ‘অ্যাপস কাজ করছে না। ৩০ মের টিকিটের জন্য গতকাল অ্যাপস লগইন করছি। লগইন ফেল দেখাচ্ছে।…

Read More

আয়ারল্যান্ডের মধ্য দিয়ে ইউরোপ সফর শুরু করবেন ডোনাল্ড ট্রাম্প

২২ মে, ২০১৯ (বিবিনিউজ) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডের মধ্য দিয়ে আগামী মাসে তার ইউরোপ সফর শুরু করবেন। মঙ্গলবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। হোয়াইট হাউস আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদবি উল্লেখ করে এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলিনিয়া ট্রাম্প আয়ারল্যান্ডের টাইওইসার্চ লিও ভারদকারের আমন্ত্রণে সেদেশে যাবেন।’ দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনীর নরম্যান্ডিতে অবতরণের ৭৫তম বার্ষিকী উপলক্ষে স্মরণউৎসবে যোগ দিতে ট্রাম্প পূর্ব নির্ধারিত এই সফরে ব্রিটেন ও ফ্রান্সে যাবেন। তিনি ৫ জুন আয়ারল্যান্ড সফর করবেন। ফ্রান্সের নরম্যান্ডি উপকূলে মিত্রবাহিনীর অবতরণকে ডি-ডে হিসেবে অভিহিত করা হয় । ২০১৭ সালে…

Read More

সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী

২২ মে, ২০১৯ (বিবিনিউজ) : দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতি এবং মাদক বিরোধী চলমান অভিযান অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক জঙ্গিবাদ সমস্যা থেকে বাংলাদেশকে মুক্ত রাখার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলোকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এদেশের মানুষের নিরাপত্তা দেয়ার জন্য দিনরাত তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং তাদের এই পরিশ্রমের ফলেই আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করতে সক্ষম হয়েছি।’ তিনি বলেন, ‘দেশে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতি বিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার তাঁর সরকারি…

Read More

পাকিস্তানি ভিসা বন্ধ করা হয়নি: পররাষ্ট্রমন্ত্রী

২১ মে ২০১৯(বিবিনিউজ):পাকিস্তানিদের জন্য কোনো প্রকার ভিসা বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এ প্রকার কোনো নির্দেশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়নি। বরং এই ইস্যুতে পাকিস্তান জোর করে বাংলাদেশের সঙ্গে ঝামেলা করতে চাচ্ছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। ড. মোমেন বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ পাকিস্তানিদের জন্য ভিসা ইস্যু বন্ধ রেখেছে বলে যে খবরটি বেরিয়েছে সেটি সঠিক নন। আসলে জোর করে পাকিস্তান আমাদের ঝামেলায় ফেলতে চাচ্ছে।’ মন্ত্রী বলেন, আমাদের ইসলামাবাদ মিশনের কনস্যুলারের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়েছিল। তবে…

Read More

হাতিরঝিলের ৪৭ ফ্ল্যাট বরাদ্দে লটারি কাল

২০ মে, ২০১৯(বিবিনিউজ):রাজধানীর হাতিরঝিল প্রকল্প এলাকায় রাজউকের নির্মাণ করা একটি অ্যাপার্টমেন্টের ৪৭টি ফ্ল্যাট মঙ্গলবার লটারির মাধ্যমে ক্রেতাদের বরাদ্দ দেওয়া হবে। রাজউকের আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬৫ জন ক্রেতা আবেদন করেছিলেন। ২৫ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অ্যাপার্টমেন্টের উদ্বোধন করবেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দায়িত্বশীল সূত্রে এ তথ্য পাওয়া গেছে। মঙ্গলবার বেলা দুইটায় রাজউক মিলনায়তনে লটারি অনুষ্ঠিত হবে। রাজউকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, মঙ্গলবার আবেদনকারীদের মধ্যে লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়ার পরই ২৫ মে উদ্বোধন হবে। এ বিষয়ে তাঁরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছেন। হাতিরঝিল প্রকল্প এলাকায় রাজউক বেজমেন্টসহ দুটি ১৫ তলা ভবন নির্মাণ করে। প্রতিটিতে…

Read More

যে কারণে বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে মোদির এনডিএ জোট

২০ মে,২০১৯(বিবিনিউজ):ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা তথা শেষ দফা ভোটের পর সামনে এসেছে বুথ ফেরত সমীক্ষার ফল। সেখানে প্রায় প্রতিটি সমীক্ষায় দেখা যাচ্ছে, আবারও সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে নরেন্দ্র মোদির নেতৃত্বধীন এনডিএ সরকার। ভারতীয় গণমাধ্যম নিউজ এইটটিনের খবর, গত ৫ বছরের মোদি সরকারের একাধিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়ে সরব হয়েছিল বিরোধীরা। কিন্তু ক্ষমতায় থাকাকালীন সরকারের তরফে একাধিক এমন পদক্ষেপও নেওয়া হয়েছে যা সাধারণ মানুষের জন্য ভালো প্রভাব ফেলেছে মোদি সরকারের জন্য। দেখে নিন একনজরে কোন কোন পদক্ষেপের জেরে এবার বুথফেরত সমীক্ষায় এনডিও ৩০০এর বেশি আসন পেয়েছে। নোট বাতিল:…

Read More

বাগদাদিকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার সৌদির

১৯ মে ,২০১৯(বিবিনিউজ):বাগদাদিকে চেনেন না বলে দাবি করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের। জ্যেষ্ঠ এক সৌদি কর্মকর্তা রোববার বিশিষ্ট ফিলিস্তিনি মানবাধিকারকর্মী আইয়াদ আল-বাগদাদিকে হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে বাগদাদি দাবি করেন, নরওয়ের নিরাপত্তা বাহিনী সৌদি আরবের পক্ষ থেকে হুমকির ব্যাপারে তাঁকে সতর্ক করেছে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, ‘আইয়াদ আল-বাগদাদি নামের কাউকে আমি চিনি না। তিনি হয়তো কোনো দেশে স্থায়ীভাবে ঘাঁটি গাড়তে এমন অভিযোগ তুলেছেন। কিন্তু আমাদের পক্ষ থেকে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি, এমন কোনো ব্যক্তির ব্যাপারে কোনো তথ্য আমাদের হাতে নেই।’ ২০১১ সালে আরব বসন্তের সময়…

Read More

জামান নিকেতা বগুড়া-৬ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন

২০ মে, ২০১৯ (বিবিনিউজ) : বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় সংসদের বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এসএমটি জামান নিকেতাকে মনোনয়ন দিয়েছে। ২৪ জুন এই উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক যৌথ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সর্বসম্মতভাবে বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এসএমটি জামান নিকেতাকে মনোনয়ন দেয়া হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি হিসাবে শপথ না…

Read More

প্রথমবারের মত ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন বাংলাদেশ

১৯ মে ২০১৯ (বিবিনিউজ) : ওপেনার সৌম্য সরকারের ৪১ বলে ৬৬ ও মিডল-অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেকের ২৪ বলে অপরাজিত ৫২ রানের সুবাদে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। গতরাতে টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়েছে মাশরাফির দল। ফাইনাল ম্যাচ জয়ের জন্য বৃষ্টি আইনে ২৪ ওভারে ২১০ রানের বড় টার্গেট তাড়া করে সৌম্য-মোসাদ্দেকের বিধ্বংসী ব্যাটিং-এ ৭ বল বাকী রেখেই জয়ের স্বাদ নেয় টাইগাররা। নিজেদের ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মত ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতলো বাংলাদেশ। ডাবলিনে অনুষ্ঠিত ৫০ ওভারের ম্যাচের ফাইনালে টস হেরে প্রথমে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাট হাতে…

Read More