২৮ মে ২০১৯(বিবিনিউজ):ঈদকে সামনে রেখে পড়েছে নয় দিনের লম্বা ছুটির ফাঁদ। ৩১ মে ও ১ জুন শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটি। ২ জুন রোববার শবে কদরের ছুটি। ৩ জুন সোমবার অনেকে নিতে পারেন ঐচ্ছিক ছুটি। ৪ জুন মঙ্গলবার (২৯ রমজান) থেকে ৬ জুন বৃহস্পতিবার ঈদুল ফিতরের তিন দিনের ছুটি পড়ছে। এরপর আবারও ৭ ও ৮ জুন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই ঈদের আনন্দ আপনজনের সঙ্গে ভাগ করে নিতে ঘরমুখী মানুষের বড় অংশ রাজধানী ঢাকা ছাড়বে ৩০ মে। ৩ জুন আরও একটি বড় অংশ ঘরমুখী হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, প্রতিবছর…
Read MoreMonth: May 2019
মোদীর শপথ অনুষ্ঠানে ভারত যাচ্ছেন রাষ্ট্রপতি
২৮ মে, ২০১৯ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ৩০ মে অনুষ্ষ্ঠেয় দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে ভারত যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান, ‘২৯ মে বিকালে রাষ্ট্রপতির তিন দিনের সফর শুরু হবে। ৩১ মে তিনি দেশে ফিরবেন।’ তিন দিনের এই সফরে ৩০ মে মোদির শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার পর আবদুল হামিদ ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ভারতের রাষ্ট্রপতির সচিবালয়ের এক বিবৃতিতে জানানো হয়, রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ৩০ মে সন্ধ্যা সাতটায় রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদিকে…
Read Moreওসিই ছাড়েন নুসরাতের ভিডিও
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান কীভাবে অধ্যক্ষের হাতে যৌন হয়রানির শিকার হয়েছিলেন, এর বিবরণ নিজের মুঠোফোনে রেকর্ড করে প্রচার করেছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন। বক্তব্য ধারণ করার সময় বিপর্যস্ত নুসরাতকে তিনি বারবার বিব্রতকর প্রশ্ন করেছিলেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) তদন্তে এমন তথ্যই বেরিয়ে এসেছে। আদালতের নির্দেশে করা প্রতিবেদনটি পিবিআই গতকাল রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মোয়াজ্জেম হোসেন ওসি হিসেবে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও নিয়মবহির্ভূতভাবে নুসরাতের বক্তব্যের ভিডিও ধারণ ও প্রচার করে দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। ডিজিটাল নিরাপত্তা আইনের তিনটি ধারায় (২৬, ২৯ ও ৩১)…
Read Moreবিশ্বকাপ ক্রিকেট নিয়ে গান গেয়েছে ‘নকশীকাঁথা’
২৭ মে, ২০১৯ (বিবিনিউজ) : বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ নিয়ে একটি গান করেছে লোকসংগীত ব্যান্ডদল নকশীকাঁথা। বাংলাদেশ মাঠে নামার আগের দিন জুনের ১ তারিখে ইউটিউবে গানটি অবমুক্ত করবে দলটি। নকশীকাঁথা গানের দলের প্রধান সাজেদ ফাতেমী আজ বাসসকে এই তথ্য জানান। তিনি জানান তার দুই কন্যাও কন্ঠ দিয়েছেন বিশ্বকাপ নিয়ে এই গানে। ‘জানি গর্জে উঠবে বাঘ বাহিনী ক্রিকেট বিশ্বকাপে/ জানি ফুঁটবে সুখের হাজার দৃশ্য ব্যাটবল হাতে/ জয়ের জন্য খেলতে নামো/ আসতেই পারে পরাজয়/ ভয় পেয়োনা পেয়োনা ভয়/ লড়াই করে হেরে গেলেও কোনো অর্জন হয়না শেষ/ জেতো হারো সবসময়ই পাশে পুরো বাংলাদেশ।’ এই…
Read Moreব্রাজিলের কারাগারে আসামিদের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত
২৭ মে, ২০১৯ (বিবিনিউজ) : ব্রাজিলের উত্তরাঞ্চলীয় আমাজোনাস রাজ্যের একটি কারাগারে রোববার কয়েদিদের মধ্যে সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। আঞ্চলিক কারাকর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর এএফপি’র। রাজ্যের রাজধানী মানাউস থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অবস্থিত এ কারাগারে সাক্ষাতের সময় চলাকালে স্থানীয় সময় ১১টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। কর্নেল মার্কোস ভিনিসিয়াস আলমেইদা সংবাদ সম্মেলনে বলেন, ‘কয়েদিদের মধ্যে এ ভয়াবহ সংঘর্ষ হয়। ফলে এতে দর্শনার্থীদের কেউ মারা যায়নি।’ মার্কোস আরো বলেন, সংঘর্ষের কারণ জানতে তদন্ত কাজ শুরু করা হয়েছে। কর্তৃপক্ষ রোববারের সংঘর্ষ বেঁধে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
Read Moreচার হাজার সাইক্লোন সেন্টার করা হবে : দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
২৭ মে,২০১৯(বিবিনিউজ):বাংলাদেশে দুর্যোগের ঝুকি কমাতে আরও চার হাজার নুতুন করে সাইক্লোন সেন্টার করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। রবিবার সন্ধ্যায় সাভারের পার্বতীনগর এলাকায় সাভার পৌর আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন আগামী জুলাই মাসের পর থেকে নতুন সাইক্লোন গুলোর কাজ শুরু হবে যাতে বাংলাদেশের মানুষ দুর্যোগে কোন কষ্ট না পায়। এছাড়া বর্তমান সরকার দুর্যোগ মোকাবেলায় ২৪ ঘন্টায় প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি আরও বলেন সাভারে এই প্রথম বঙ্গবন্ধু…
Read Moreকোচ বদলাবে বার্সেলোনা ?
বার্সেলোনার লিগ বহু আগেই জেতা হয়ে গিয়েছিল। ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর দলটার বাকি ছিল চ্যাম্পিয়নস লিগ আর কোপা ডেল রে জেতা। কিন্তু সেটি আর জেতা হয়নি। ফলে আগে থেকেই আলোচিত-সমালোচিত কোচ আর্নেস্তো ভালভার্দে। বার্সার কোচ হিসেবে থাকবেন কি না, সে নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। শেষ পর্যন্ত পারবেন থাকতে? লিওনেল মেসিও এবার পারলেন না। পুরো মৌসুমে কার্যত মেসির কাঁধে চড়ে পার হওয়া বার্সেলোনার জন্য কাল মেসির গোলও যথেষ্ট ছিল না কোপা ডেল রে জিততে। ভ্যালেন্সিয়া যে আগেই দুই গোল দিয়ে বসেছিল! ফরাসি স্ট্রাইকার কেভিন গামেইরো ও স্প্যানিশ স্ট্রাইকার রদ্রিগো মরেনোর…
Read Moreবিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং নিয়ে যত কাণ্ড
সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর একটি র্যাঙ্কিং বা ক্রমতালিকা প্রকাশ করেছে টাইমস হায়ার এডুকেশন নামের একটি প্রতিষ্ঠান। এই তালিকায় প্রথম ৪০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই। কেন আমরা র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছি। কীভাবে র্যাঙ্কিং করা হয়। র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার উপায়ই–বা কী। এ নিয়ে লিখেছেন বুয়েটের সাবেক শিক্ষক ও বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহামে কম্পিউটার বিজ্ঞানের সহযোগী অধ্যাপক রাগিব হাসান কোনো দেশের শিক্ষা ও গবেষণার প্রাণকেন্দ্র হলো সেই দেশের বিশ্ববিদ্যালয়গুলো। সম্প্রতি টাইমস হায়ার এডুকেশন নামের একটি সংস্থা সারা বিশ্বের অসংখ্য বিশ্ববিদ্যালয়ের একটি র্যাঙ্কিং বা ক্রমতালিকা প্রকাশ করেছে, যাতে স্থান পায়নি বাংলাদেশের…
Read Moreআগামী বাজেট ৫ লাখ কোটি টাকার বেশি : প্রধানমন্ত্রী
২৬ মে, ২০১৯ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ১৩ জুন তাঁর সরকার আগামী অর্থবছরের বাজেট উপস্থাপন করবে, যার আকার হবে ৫ লাখ কোটি টাকার বেশি। তিনি শনিবার তাঁর সরকারি বাসভবন গণভবনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের জন্য দেয়া এক ইফতার মাহফিলে এ ঘোষণা দেন। শেখ হাসিনা উল্লেখ করেন যে, ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করেছিল তখন বাজেটের আকার ছিল ছোট। তিনি বলেন, ‘আমরা যখন সরকার গঠন করি তখন উন্নয়ন বাজেটের আকার ছিল ১৮/১৯ হাজার কোটি টাকা। কিন্তু আগামী অর্থবছরে আমরা ২ লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট প্রণয়ন…
Read Moreএবার কৃষকের ধান কেটে দিল রংপুর মেট্রোপলিটন পুলিশ
২৫ মে ,২০১৯(বিবিনিউজ):ধান কাটার পর মাড়াই করছেন পুলিশ সদস্যরা। মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ একজন কৃষকের ১১ শতাংশ জমির ধান কাটাসহ মাড়াই করে দিয়েছে। আজ শনিবার দুপুরে নগরের খটখটিয়া এলাকায় কৃষক আবদুল মজিদের খেতের ধান কেটে দিয়েছে পুলিশ। কৃষক আবদুল মজিদ বলেন, তাঁর নিজের আবাদি জমি নেই। অন্যের জমি বর্গা নিয়ে ধানসহ রবি ফসলের চাষাবাদ করেন। এবার বোরো মৌসুমেও তিনি ১১ শতাংশ জমিতে ধানের চাষ করেন। তবে কাটার সময় হলেও টাকার অভাবে খেত থেকে ধান ঘরে তুলতে পরাছিলেন না তিনি। একই সঙ্গে সামনে খারাপ আবহওয়ার কথা…
Read More