বরগুনায় ১৫ হাজার পিস জাটকাসহ ১৮ জেলে আটক

ডেস্ক রিপোর্ট: বরগুনায় চারটি ট্রলারসহ ১৫ হাজার পিস জাটকা জব্দ করেছে পুলিশ। শনিবার রাতে বঙ্গপসাগরের মোহনার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ট্রলারসহ জাটকা জব্দ করা হয়। এসময় ১৮ জেলেকে আটক করা হয়।বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জাটকা শিকার রোধে শনিবার রাতভর সঙ্গপসাগরের বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় পাথরঘাটা থানা পুলিশ। এসময় এফবি বিল্লাহ রহমান, এফবি মায়ের দোয়া, এফবি সাগর-২, এফবি আসলাম নামের চারটি ট্রলারে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস জাটকা জব্দ করে পুলিশ। এ বিষয়ে পাথারঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান বলেন, আটক জেলেদের…

Read More

কেন খাবেন ধনেপাতা

ডেস্ক রিপোর্ট: প্রতিদিনের পুষ্টি জোগানোর পাশাপাশি ধনেপাতা শীতকালীন ঠোঁট ফাটা, ঠাণ্ডা লেগে যাওয়া, জ্বর জ্বর ভাব দূর করতে ভূমিকা রাখে। ত্বক, চুলের ক্ষয়রোধ করে ধনে পাতা। মুখগহ্বরের ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে ধনেপাতার জুড়ি মেলা ভার। এতে আছে প্রচুর ভিটামিন ‘এ’ যা চোখের পুষ্টি জোগায়, রাতকানা রোগ দূর করতে ভূমিকা রাখে।এলডিএল কোলেস্টেরল রক্ত চলাচলে বাধা দেয়। পরিনামে হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। ধনেপাতা এই খারাপ কোলেস্টেরলকে কমিয়ে দেয়। শরীরের জন্য উপকারী কোলেস্টেরল এইচডিএলের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে ধনেপাতা। ধনেপাতায় উপস্থিত আয়রন রক্ত তৈরিতে সাহায্য করে এবং রক্ত পরিষ্কার রাখতেও অবদান রাখে। এ…

Read More

গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৪ দোকান

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি মার্কেটে শনিবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ৩ টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। আগুনে পুড়ে যাওয়া চারটি দোকান মালিকের প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এই ঘটনায়া হতাহতের কোনো ঘটনা ঘটেনি।শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. জিহাদ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে একটি মুদি দোকান, একটি স্টুডিও, একটি ফার্মেসি ও একটি মোবাইলের দোকান পুড়ে গেছে।     মিতু/বিবি নিউজ/৪৯৯

Read More

শরীরের অঙ্গগুলোর ওপর ঘুমিয়ে পড়লে কী ঘটে!

ডেস্ক রিপোর্ট: আমাদের শরীরের পায়ের পাতা, পা, বা বাহুর ওপর ঘুমিয়ে পড়ার বিষয়টির সাথে আমরা আমাদের সকলেই পরিচিত। এরই ধারাবাহিকতায় একটা সময় পর দেখা যায় যে সেই অঙ্গটি অবশ হয়ে গিয়েছে। আর সেই অবশ হয়ে পড়া অঙ্গকে আমাদের জাগিয়ে তুলতে হয় নড়াচরা করে।আমরা হয়তো অভ্যাসবশতই পা ক্রস করে বসি। অথবা সবসময়ই বাহুর ওপরই ঘুমিয়ে পড়ি। যদিও এই ধরনের অনুভূতি দীর্ঘ সময় ধরে বিরাজ করার কারণে বিপজ্জনক হয়ে উঠতে পারে।  যদিও বেশিরভাগ সময়ই এটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার তেমন কোনো কারণ নেই। যখন আমাদের দেহের কোনো একটি অংশ সাময়িকের জন্য অবশ হয়ে…

Read More

রাজধানীতে যুবকের মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:  রাজধানীর লালবাগ থেকে অজ্ঞাতপরিচয় (২৮) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার ভোরে লালবাগের শ্মশানঘাটের কাছে বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে ওই যুবককে হত্যা করা হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাঁকে হত্যা করে ফেলে রেখে যায়। ওসি জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।     মিতু/বিবি নিউজ/৪৯৭

Read More

যশোরে ২ পক্ষের সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট: যশোরে ছিনতাইকারীদের দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইউসুফ (৩২) নামে এক ছিনতাকারী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ২টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত ইউসুফ জেলা শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার আব্দুল লতিফের ছেলে। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, রাতে ছিনতাইয়ের টাকা ভাগাভাগি নিয়ে দুইপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এসময় গুলিবিদ্ধ হন ইউসুফ নামে ওই ছিনতাইকারী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ ইউসুফকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে। এসময় ঘটনাস্থল থেকে ওয়ান শ্যুটারগান, এক রাউন্ড গুলি ও দুইটি…

Read More

নারী নির্যাতন মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: নারী নির্যাতন ও আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ১১টায় চেয়ারম্যান মনিরুলকে তাঁর দুই সহযোগী চৌকিদার ইসলাম ও জয়কে গ্রেপ্তার করা হয়। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, তিনজনকে সাতক্ষীরা সদর থানাহাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রোববার তাঁদের আদালতে তোলা হবে। এ ছাড়া চেয়ারম্যানের নির্যাতন ও প্ররোচনায় আত্মহত্যাকারী নারী আফরোজা খাতুনের (১৬) লাশের ময়নাতদন্ত একই দিনে সম্পন্ন হবে বলে জানান তিনি। সোনাবাড়িয়া গ্রামের আফরোজা খাতুনের পরিবারের সদস্যরা জানান, আফরোজা খাতুন নিজ বাড়িতে দর্জির…

Read More

তাইওয়ানে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

ডেস্ক রিপোর্ট:  তাইওয়ানে ৪ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর পাওয়া যায়নি। রবিবার স্থানীয় সময় সকাল ৬টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির হ্যাংসুন শহরের টাউনশিপ এলাকা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার।       মিতু/বিবি নিউজ/৪৯৫

Read More

বঙ্গবন্ধু স্মৃতি ট্রাস্টের সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট:  শনিবার সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি ট্রাস্টের এক সভা রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে। ট্রাস্টের চেয়ারপার্সন ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভায় সভাপতিত্ব করেন। সভার এজেন্ডা ছিল- ট্রাস্টের পূর্ববর্তী সভার কার্যপত্রাদি পাঠ ও অনুমোদন, ট্রাস্টের কার্যাবলী পর্যালোচনা এবং সাব-কমিটির রিপোর্ট উপস্থাপন। সভায় স্থপতি এহসান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার সংস্কার ও রক্ষণাবেক্ষণ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন। সভায় ট্রাস্টের সমাজকল্যাণমূলক কার্যক্রম পর্যালোচনা এবং এর বিভিন্ন প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এর আগে মধুমতি ব্যাংক লি. কর্তৃপক্ষ ট্রাস্টের…

Read More

তুরস্কে জোড়া বিস্ফোরণে নিহত ২৯

ডেস্ক রিপোর্ট: তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে একটি স্টেডিয়ামের কাছে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৯ জন নিহত ও ১৬৬ জন আহত হয়েছেন।  শনিবার রাতে স্থানীয় সময় এসব বিস্ফোরণ হয় বলে তুরস্ক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তুরস্কের কর্মকর্তারা জানান, পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গাড়িবোমা কিংবা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ইস্তাম্বুলের বেসিকতাস স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচটি শেষ হওয়ার দুই ঘণ্টা পর বিস্ফোরণ হয়। এর পর গোলাগুলির শব্দ শোনা যায়। তখনো অনেক দর্শক স্টেডিয়াম থেকে বের হচ্ছিলেন। হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। এ…

Read More