ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার ভেড়ামারায় বাসে ডাকাতির সময় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুস সালাম (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আরো চার ডাকাত গুলিবিদ্ধ হন। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারমাইল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।আহতরা হলেন- দেলোয়ার, আয়নাল, খোকন ও আলমগীর। র্যারের ১২ কোম্পানি কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস ডাকাতির জন্য একদল ডাকাত বাসের ভেতর অবস্থান নিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারোমাইলে বাসটিকে…
Read MoreYear: 2016
যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তের গুলিতে নিহত ২
ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বোস্টনে দুর্বৃত্তের গুলিতে দুজন নিহত হয়েছেন। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। সেখানকার পুলিশ জানিয়েছে, দুজন ব্যক্তি গাড়িতে করে আসছিলেন এমন সময় তাদের লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় সেখানে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি শুরু হয়েছে তদন্ত। মিতু/বিবি নিউজ/৫১০
Read Moreবাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি
ডেস্ক রিপোর্ট: বিগত দুই বছরে ওয়ানডে ক্রিকেটে অনেক উন্নতি করেছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাঠে টানা ছয়টি সিরিজ জয়ের পর ইংলিশদের কাছে তা হাতছাড়া করলেও গত দুই বছরে প্রাপ্তির পাল্লাই ভারী। এবার প্রায় আড়াই বছর পর আবার দেশের বাইরে সিরিজ খেলতে যাচ্ছেন টাইগাররা। ইতোমধ্যে টাইগারদের সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। ২৬ ডিসেম্বর বক্সিংডে ওয়ানডে দিয়ে শুরু হবে টাইগারদের নতুন চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচের পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন মাশরাফিরা। তবে এর আগে অস্ট্রেলিয়ার সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন টাইগাররা। বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি…
Read Moreআইন মন্ত্রণালয়ের ২ সচিব আদালতে
ডেস্ক রিপোর্ট: আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখার সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল এবং লেজিসলেটিভ ও ড্রাফটিং বিভাগ শাখার সচিব শহিদুল হক আদালতে হাজির হয়েছেন। অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা-সংক্রান্ত পৃথক বিধিমালা গেজেট আকারে প্রকাশ না হওয়ায় বৃহস্পতিবার তাদের তলব করেছিলেন আপিল বিভাগ। সোমবার সকালে আদালতের আদেশে তারা আপিল বিভাগে হাজির হন। ৯টা পরে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট বিচারপতির বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। সরকারপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১ ডিসেম্বর আপিল বিভাগ অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃংখলা সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশে…
Read Moreকিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট: বরগুনার তালতলীতে আজ বেলা ১১ টার দিকে পাখি (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের মৌরভী গ্রামের আব্দুল কাদের জোমাদ্দারের মেয়ে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মিতু/বিবি নিউজ/৫০৭
Read Moreআখ চাষ পাহাড়ি চাষিদের ভাগ্য বদলে দিতে পারে
ডেস্ক রিপোর্ট: দেশের অর্থনৈতিক উন্নয়নে ইক্ষু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কার্যকরী ভূমিকা রাখছে। পার্বত্যাঞ্চলে ইক্ষু চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে। পাহাড়ের কৃষকদের ভাগ্য বদলে দিতে পারে আখ চাষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একজন সুস্থ মানুষের জন্য বছরে ১৩ কেজি চিনি বা গুড় খাওয়া প্রয়োজন বলে সুপারিশ করেছে। সে হিসেবে বাংলাদেশের ১৬ কোটি মানুষের জন্য চিনি বা গুড় প্রয়োজন প্রায় ২১ লাখ টন। দেশে বর্তমানে দুই থেকে আড়াই লাখ টন চিনি এবং সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টন গুড় উৎপাদিত হয়। কাজেই দেখা যায়, দেশের মোট চাহিদার তুলনায় চিনি ও গুড় উৎপাদন…
Read Moreশিল্পে সুষ্ঠু কর্মপরিবেশ সৃষ্টিতে শিল্প উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান
ডেস্ক রিপোর্ট: শ্রমিকল্যাণ এবং কর্মক্ষেত্রে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে দেশি-বিদেশি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । শেখ হাসিনা শিল্প মালিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি শিল্পপতিদের স্ব স্ব কারখানায় কর্মপরিবেশ উন্নয়ন, শ্রম অধিকার নিশ্চিতকরণ, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ, অধিকসংখ্যক নারী ও প্রতিবন্ধী শ্রমিক নিয়োগসহ শ্রমিকদের জন্য কল্যাণমূলক ব্যবস্থা জোরদার করার আহ্বান জানাচ্ছি।’ প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘উন্নয়ন সহযোগীগণ অতীতের মত ভবিষ্যতেও দক্ষতা উন্নয়ন, নিয়োগযোগ্যতা বৃদ্ধি ও শোভন কর্মপরিবেশ সৃষ্টিতে তাদের সহযোগিতা অব্যাহত রাখবেন।’ শিল্পোদ্যোক্তাসহ অন্যান্য স্টেকহোল্ডারদের সক্রিয় সহযোগিতা এবং অংশীদারিত্ব ব্যতিত শুধু সরকারি উদ্যোগ এ ক্ষেত্রে কাক্সিক্ষত ফলাফল…
Read Moreচট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে কোতোয়ালি থানার কাছে এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা করেছে দুর্বৃত্তরা। রবিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের বিপরীত দিকের রাস্তায় এই হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত মো. ইব্রাহিম মানিক (৩২) নগরীর সদরঘাট বাইলেনের আবু হানিফের ছেলে। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ। মিতু/বিবি নিউজ/৫০৪
Read Moreপ্রিয়াঙ্কাকে বেশি ভালো লাগে বাণীর!
ডেস্ক রিপোর্ট: বাণী কাপুরের কাছে প্রিয়াঙ্কা চোপড়াকেই বেশি ভালো লাগে! বলিউড নায়িকা প্রিয়াঙ্কার স্টাইল, চলন-বলন, ফ্যাশন সেন্স বেশি টানে তাকে, দীপিকা আর ঐশ্বরিয়া থেকে! সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাণী জানালেন, বাকি দুই নায়িকাকে যে পছন্দ করেন না, এমন নয়। তাদের অভিনয় দারুণ লাগে তার। তবে প্রিয়াঙ্কার ফ্যাশন সেন্স বেশি টানে। শুধু দেশের অ্যাওয়ার্ড ফাংশন নয়, হলিউডে কাজ করার জন্য বিদেশের অনুষ্ঠানেও নিয়মিত যোগ দেন প্রিয়াঙ্কা। হেঁটেছেন রেড কার্পেটে। অস্কারের মঞ্চেও প্রেজেন্টার হয়েছেন। তাই রেড কার্পেটে নিজেকে কী ভাবে ক্যারি করতে হয়, তা দারুণ জানানে প্রিয়াঙ্কা। এই কথা বললেন ‘বেফিকরে’ ছবির নায়িকা বাণী।…
Read Moreবরের গাড়ি থেকে অপহৃত নববধূ, আটক ২
ডেস্ক রিপোর্ট: সিলেট-সুনামগঞ্জ সড়কে সাত-আটটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারে আসা অস্ত্রধারী দুর্বৃত্তরা একটি বরযাত্রীবাহী গাড়ীর গতিরোধ করে বরকে অস্ত্রের মুখে জিম্মি করে নববধূকে অপহরণ করে নিয়ে যায়। শনিবার রাত ১১ টার দিকে সিলেটের টুকেরবাজার রোডের তেমুখি পয়েন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।স্থানীয়রা জানান, সুনামগঞ্জের দিরাইয়ের সুতারগাঁওয়ের রবিন্দ দেবনাথের ছেলে নিখিলেস দেবনাথের (২৭) সঙ্গে শুক্রবার বিয়ে হয় কোম্পানীগঞ্জের জীবনপুর গ্রামের অকিল দেবনাথের মেয়ে শাপলা দেবনাথের। শনিবার সন্ধ্যায় বিয়ে সম্পন্ন করে বরপক্ষের লোকজন কনে নিয়ে দিরাইর উদ্দেশে রওনা হন। এরপর এই অপহরণের ঘটনা ঘটে। এসময়…
Read More